AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রশ্মিকার মত ফিগার চান? বিয়ের আগেই ফাঁস অভিনেত্রীর ফিটনেস রুটিন

খাবারের ক্ষেত্রেও তিনি বেশ কঠোর নিয়ম মেনে চলেন অভিনেত্রী। দিনের শুরুতেই খান আপেল সিডার ভিনিগার মিশ্রিত পানীয়। খাদ্যতালিকায় নিয়মিত থাকে মরসুমি ফল, মিষ্টি আলু, স্যুপ ও ডাবের জল। বাড়ির রান্নাই তাঁর পছন্দ। ভাজাভুজি, জাঙ্ক ফুড, এমনকি ভাতও তিনি প্রায় এড়িয়ে চলেন। তবে মাঝে মাঝে একটি ‘চিট ডে’ রাখেন যেদিন মনের মত খাবার খান অভিনেত্রী।

রশ্মিকার মত ফিগার চান? বিয়ের আগেই ফাঁস অভিনেত্রীর ফিটনেস রুটিন
| Updated on: Feb 18, 2026 | 6:27 PM
Share

ক্যামেরার সামনে ঝলমলে হাসি, পর্দায় এনার্জিতে ভরপুর উপস্থিতি, অসাধারণ স্কিন সবটাই কি শুধু মেকআপের জাদু? একেবারেই নয়। বহু মানুষের হার্ট থ্রব রশ্মিকা মন্দানার ফিটনেস সিক্রেট জানেন? শরীর ও ত্বকের বিশেষ যত্নের মাধ্যমে নিজেকে সুন্দর রাখেন অভিনেত্রী। সামনেই বিয়ে, তার মাঝেই ফাঁস হল অভিনেত্রীর ফিটনেস সিক্রেট।

রশ্মিকার ফিটনেস মন্ত্র হল নিয়মিত শরীরচর্চা আর নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস। সপ্তাহে চার থেকে পাঁচ দিন তিনি জিমে যান। তাঁর অনুশীলনের তালিকায় থাকে কঠিন ব্যায়াম, হৃদ্‌যন্ত্র সক্রিয় রাখার ব্যায়াম এবং পেট-কোমরের জন্য বিশেষ অনুশীলন। শুধু তাই নয়, বাড়িতেও তিনি যোগা, সাঁতার, হাঁটা ও কিকবক্সিং এর মত অনুশীলন করেন রোজ।

কিকবক্সিং করতে বেশ ভালোবাসেন অভিনেত্রী। উচ্চমাত্রার এই অনুশীলন দ্রুত ক্যালোরি ঝরাতে সাহায্য করে এবং মানসিক চাপ কমায়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দ্রুত গতির এমন ব্যায়াম হজম ক্ষমতা বাড়ায়, ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে।

খাবারের ক্ষেত্রেও তিনি বেশ কঠোর নিয়ম মেনে চলেন অভিনেত্রী। দিনের শুরুতেই খান আপেল সিডার ভিনিগার মিশ্রিত পানীয়। খাদ্যতালিকায় নিয়মিত থাকে মরসুমি ফল, মিষ্টি আলু, স্যুপ ও ডাবের জল। বাড়ির রান্নাই তাঁর পছন্দ। ভাজাভুজি, জাঙ্ক ফুড, এমনকী, ভাতও তিনি প্রায় এড়িয়ে চলেন। তবে মাঝে মাঝে একটি ‘চিট ডে’ রাখেন—যেদিন মনের মত খাবার খান অভিনেত্রী।

রশ্মিকার প্রশিক্ষক Karan Sawhney-র সঙ্গে তিনি নিয়মিত নতুন ব্যায়াম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন। লক্ষ্য একটাই—শরীরকে শক্ত, স্থিতিশীল ও নমনীয় রাখা। চরিত্রের প্রয়োজনে হোক বা ব্যক্তিগত যত্নে, চ্যালেঞ্জ নিতে তিনি সবসময় প্রস্তুত। অতিরিক্ত কিছু নয়, নিয়ম মেনে চলাই আসল কথা বলে মনে করেন অভিনেত্রী। তাঁর মতো শরীরকে সময় দিন, সঠিক খাবার খান, আর নিয়মিত ব্যায়াম করুন। কারণ সুন্দর দেখানোর আগে দরকার সুস্থ থাকা।