AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মুম্বই মেট্রো স্টেশনে রবিনা পা রাখতেই ভয়াবহ পরিস্থিতি, হঠাৎ কী হল…

Raveena Tandon Mobbed: সকলের মাঝে পথে নেমে চলাফেরা করা এক কথায় অসম্ভব হয়ে দাঁড়ায়। কারণ একটাই, সেলেবদের কাছে পেয়ে তাঁদের সঙ্গে দেখা করা, কথা বলা, একটা সেলফি তোলার লোভ অনেকেই সামলে উঠতে পারেন না। আর এটায় কোনও ভুল নেই।

মুম্বই মেট্রো স্টেশনে রবিনা পা রাখতেই ভয়াবহ পরিস্থিতি, হঠাৎ কী হল...
| Edited By: | Updated on: Feb 01, 2024 | 1:11 PM
Share

সেলেব মানেই তাঁদের নিয়ে ভক্তমনে কৌতুহল থাকবে তুঙ্গে, সেটাই স্বাভাবিক। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় তাঁদের প্রতিটা পদক্ষেপ। তাঁরা কোথায় যাচ্ছেন, কী খাচ্ছেন, কী পরেছেন, সবেতেই ভক্তদের নজর থাকে আটকে। ফলে সাধারণের মতো পথচলা সেলেবদের কাছে কখনও-কখনও দুর্বিসহ হয়ে ওঠে। সকলের মাঝে পথে নেমে চলাফেরা করা এক কথায় অসম্ভব হয়ে দাঁড়ায়। কারণ একটাই, সেলেবদের কাছে পেয়ে তাঁদের সঙ্গে দেখা করা, কথা বলা, একটা সেলফি তোলার লোভ, অনেকেই সামলে উঠতে পারেন না। আর এটায় কোনও ভুল নেই। পর্দায় যে সকল সেলেবদের দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা বারবার, তাঁরা সামনে আসলে এমন হওয়াটাই স্বাভাবিক। তবে কোথাও গিয়ে যেন মাঝে মধ্যেই ঘটে ছন্দপতন। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে, বিপত্তিতে পড়তে হয় তাঁদের। ভিড়ে এক কথায় চিড়ে চ্যাপ্টা অবস্থা দাঁড়ায়।

রবিনা টণ্ডনের ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটল না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ক্লিপিং। যেখানে দেখা গেল মুম্বই মেট্রো স্টোশনে পা রাখতেই নিত্য যাত্রীদের ভিড় উপচে পড়ল তাঁর চারপাশে। তবুও শান্ত থেকে তিনি সকলের উদ্দেশে অনুরোধ করলেন ঠেলাঠেলি না করতে। শান্ত থাকতে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে। যদিও ভক্তরা কোনও অনুরোধই রাখতে পারলেন না। পাশাপাশি পাপারাৎজিদের ভিড়। সব মিলিয়ে পরিস্থিতি এমন পর্যায় গেল যে খানিকটা থেকেই সেখান থেকে সরে দাঁড়ালেন। পরবর্তীতে সেখান থেকে বেরিয়ে গেলেন রবিনা।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হতেই সরব হলেন নেটিজ়েনদের একাংশ। কেউ লিখলেন, ‘সেলেবদের দেখে এমন করার কোনও কারণ নেই, তাঁদের স্বাভাবিকভাবে ছেড়ে দেওয়া উচিত’, কেউ আবার কটাক্ষ করে প্রশ্ন তুললেন, ‘সেলেবদের পিছনে না ছুটে নিজেরা কিছু করুন’। কেউ-কেউ আবার অভিনেত্রীর উদ্দেশে মন্তব্য করলেন, ‘মুখ লুকিয়ে না আসার ফল’। যদিও কোনও অপৃতিকর ঘটনা ঘটেনি।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?