AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘দাউদ ইব্রাহিমকে ভুলভাবে দেখানো হয়েছে’! ‘ধুরন্ধর ২’ নিয়ে বিস্ফোরক রাম গোপাল ভার্মা

পরিচালকের কথায়, “ছবির নির্মাতাদের নিজস্ব সূত্র থাকতে পারে, কিন্তু আমার মনে হয় দাউদ ইব্রাহিমের বর্তমান অবস্থা ভুলভাবে দেখানো হয়েছে। আমি যতদূর জানি, দাউদ এখন আর অপরাধ জগতে সক্রিয় নন। তিনি প্রায় ২০ বছর আগেই এসব থেকে অবসর নিয়েছেন।”

'দাউদ ইব্রাহিমকে ভুলভাবে দেখানো হয়েছে'! ‘ধুরন্ধর ২’ নিয়ে বিস্ফোরক রাম গোপাল ভার্মা
দাউদ ইব্রাহিমের চরিত্রায়ণ নিয়ে সরাসরি আপত্তি জানিয়েছেন তিনি
| Updated on: Apr 17, 2026 | 11:30 AM
Share

বক্স অফিসে রাজত্ব করছে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’। মাত্র ২৯ দিনেই ১১০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে আদিত্য ধরের এই ছবি। একদিকে যখন টাকার পাহাড় গড়ছে এই স্পাই-থ্রিলার, ঠিক তখনই এক বিস্ফোরক দাবি করে বসলেন বলিউডের ‘গ্যাংস্টার’ ঘরানার ছবির মাস্টারমাইন্ড রাম গোপাল ভার্মা। ছবির প্রশংসা করলেও দাউদ ইব্রাহিমের চরিত্রায়ণ নিয়ে সরাসরি আপত্তি জানিয়েছেন তিনি।

সম্প্রতি একটি পডকাস্টে লেখক হুসেন জাইদির সঙ্গে আড্ডায় বসেছিলেন তিনি। সেখানেই তিনি জানান, ছবির মেকিং নিয়ে তাঁর কোনও অভিযোগ নেই, কিন্তু দাউদ ইব্রাহিম বা ছবিতে যাকে ‘বড়ে সাব’ বলা হয়েছে, তাঁকে যেভাবে দেখানো হয়েছে তা বাস্তবের সঙ্গে মেলে না।

কেন এমন বলেছেন পরিচালক?

পরিচালকের কথায়, “ছবির নির্মাতাদের নিজস্ব সূত্র থাকতে পারে, কিন্তু আমার মনে হয় দাউদ ইব্রাহিমের বর্তমান অবস্থা ভুলভাবে দেখানো হয়েছে। আমি যতদূর জানি, দাউদ এখন আর অপরাধ জগতে সক্রিয় নন। তিনি প্রায় ২০ বছর আগেই এসব থেকে অবসর নিয়েছেন।”

রাম গোপাল ভার্মা এই বিষয়ে আরও যোগ করেন যে, দাউদ এখন নিষ্ক্রিয় থাকতেই পছন্দ করেন। তবে তিনি এও মেনে নিয়েছেন যে, আন্ডারওয়ার্ল্ডের এই অন্ধকার দুনিয়া নিয়ে কেউই হলফ করে কিছু বলতে পারে না। তাঁর কথায়, “পরিচালক তাঁর দেখানো তথ্য প্রমাণ করতে পারবেন না, আবার আমিও আমার দাবি পুরোপুরি সত্যি বলতে পারব না। কারণ এই রহস্যের শেষ কোথায় তা কেউ জানে না।”

‘ধুরন্ধর ২’ ছবিতে দেখা গিয়েছে রণবীর সিং ওরফে হামজা কীভাবে পাকিস্তানে ঢুকে শত্রু দমন করেন। ছবিতে দাউদকে দেখানো হয়েছে সব নাশকতার মূল পাণ্ডা হিসেবে। তবে রাম গোপাল ভার্মার কথায় বিতর্ক তৈরি হয়েছে ছবিপ্রেমীদের মনে। অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’ আসার আগেই কি তবে আরজিভির এই মন্তব্য ছবির জনপ্রিয়তায় কোনও প্রভাব ফেলবে? সেই উত্তর সময় বলবে।

Follow Us