সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ‘নতুন রিয়া’! ৭ বছর পর মুখ খুললেন নিজেই

সুশান্তের মৃত্যুর পর রিয়াকে ঘিরে যে তীব্র সমালোচনা ও জনরোষ তৈরি হয়েছিল, তা তাঁর কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনে গভীর প্রভাব ফেলেছিল। সেই কঠিন সময়ের কথা মনে করিয়ে তিনি বলেন, “একটা সময় ছিল, যখন প্রায় কেউই আমার সঙ্গে কাজ করতে চাইছিল না।” রিয়ার কথায়, সেই সময় তিনি নিজেও বুঝতে পারছিলেন না সেই পরিস্থিতি থেকে আদৌ বেরিয়ে আসতে পারবেন কি না।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নতুন রিয়া! ৭ বছর পর মুখ খুললেন নিজেই

Feb 08, 2026 | 2:59 PM

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গিয়েছে বেশ কয়েকটি বছর। সেই সময়ের বিতর্ক, ট্রোলিং, আইনি জটিলতা এবং মানসিক চাপে অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীর জীবন কার্যত ওলট পালট গিয়েছিল। তবু এত কিছুর পরেও প্রেমের ওপর বিশ্বাস হারাননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ও অনুষ্ঠানে রিয়া স্পষ্টভাবে জানিয়েছেন তিনি এখনও ভালোবাসায় বিশ্বাস করেন এবং আবার নতুনভাবে জীবন শুরু করতে চান।
রিয়া বলেন, “আমি এখনও ভালোবাসায় বিশ্বাস করি। জীবনে অনেক খারাপ সময় গেছে, কিন্তু তাতে আমার প্রেমের ওপর বিশ্বাস নষ্ট হয়নি।” তাঁর মতে, অতীতের অভিজ্ঞতা তাঁকে বাস্তববাদী মানুষ করে তুলেছে।

সুশান্তের মৃত্যুর পর রিয়াকে ঘিরে যে তীব্র সমালোচনা ও জনরোষ তৈরি হয়েছিল, তা তাঁর কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনে গভীর প্রভাব ফেলেছিল। সেই কঠিন সময়ের কথা মনে করিয়ে তিনি বলেন, “একটা সময় ছিল, যখন প্রায় কেউই আমার সঙ্গে কাজ করতে চাইছিল না।” রিয়ার কথায়, সেই সময় তিনি নিজেও বুঝতে পারছিলেন না সেই পরিস্থিতি থেকে আদৌ বেরিয়ে আসতে পারবেন কি না।

তবে তিনি এটাও স্বীকার করেছেন, কিছু মানুষ তখন তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। রিয়া জানান, “যখন সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন কিছু মানুষ আমার পাশে ছিল। তাঁদের সমর্থনই আমাকে আবার ঘুরে দাঁড়াতে সাহস দিয়েছে।” তাঁর মতে, সেই সহানুভূতি ও ভরসাই তাঁকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করেছে।

রিয়া আরও বলেন, “অতীত আমাকে ভেঙেছে ঠিকই, কিন্তু একই সঙ্গে আমাকে আরও শক্তও করেছে।” তাঁর এই বক্তব্যে স্পষ্ট তিনি আর শুধুমাত্র অতীতের বিতর্কে আটকে থাকতে চান না। বরং নিজের ভবিষ্যৎ নিয়ে এগিয়ে চলতে চান।

এই মানসিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে রিয়া আবার অভিনয়েও ফিরছেন। তিনি নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ‘ফ্যামিলি বিজনেস’–এ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন। অনেকে মনে করছেন, এটি রিয়ার জন্য একটি বড় কামব্যাক হতে চলেছে।

রিয়ার কথায় স্পষ্ট অতীতের আঘাত, সামাজিক চাপ আর কঠিন সময় পেরিয়ে এবার সামনে এগোতে চাইছেন তিনি। থেরাপিও করিয়েছেন। তাঁর কথায়, “জীবন থেমে থাকে না। কষ্ট থাকলেও সামনে এগিয়ে যাওয়াই একমাত্র উপায়।”