AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Roosha-Anuran: ‘একদম মানায়নি’, রুশার বরকে নিয়ে নেটমাধ্যমে তুমুল কাটাছেঁড়া

Roosha-Anuran:প্রসঙ্গত, রুশার অভিনয় কেরিয়ার ১৩ বছরের। কিছুদিন আগেই ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে অতিথি শিল্পী হয়ে এসেছিলেন। ‘

Roosha-Anuran: 'একদম মানায়নি', রুশার বরকে নিয়ে নেটমাধ্যমে তুমুল কাটাছেঁড়া
রুশার বরকে নিয়ে নেটমাধ্যমে তুমুল কাটাছেঁড়া
| Edited By: | Updated on: Jan 21, 2023 | 4:26 PM
Share

দু’দিন আগেই বিয়ে করেছেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। তাঁর বিয়ের ছবি ইতিমধ্যেই নেটদুনিয়ার আনাচেকানাচে ঘুরে বেড়াচ্ছে। শুভেচ্ছা যেমন এসেছে ঠিক তেমনই শুরু হয়েছে ট্রোলিং। তবে এই ট্রোলের প্রধান টপিক রুশা নন, তাঁর স্বামী অনুরণ রায়চৌধুরী। রুশার সঙ্গে তাঁর ছবি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ার নীতিপুলিশদের বক্তব্য, তাঁদের দুজনকে নাকি একেবারেই মানায়নি। অনুরণে বাহ্যিক সৌন্দর্য নিয়ে শুরু হয়েছে বিস্তর কাটাছেঁড়া। অনেকেই আবার প্রশ্ন তুলেছেন, কেন রুশার থেকে উচ্চতায় খাটো তাঁর স্বামী? এ ব্যাপারে রুশার অভিমত জানতে চাওয়ার জন্য তাঁকে ফোন করা হলেও তিনি ধরেননি। বিয়ে নিয়ে যে বেজায় ব্যস্ত তিনি।

কে এই অনুরণ?

প্রশ্ন হল, কে এই অনুরণ? অনুরণ পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগণার অশোকনগরে। যদিও তিনি এই মুহূর্তে থাকেন সিয়াটেলে। এক নামজাদা বহুজাতিক কোম্পানিতে তিনি কাজ করছেন। রুশার সঙ্গে মাত্র আট মাসের আলাপ তাঁর। দেখে দিয়েছিলেন বাবা-মা। যদিও অল্প সময়ের মধ্যে অ্যারেঞ্জড ম্যারেজ বদলে যায় ভালবাসায়। এ হেন অনুরণই ট্রোলের মুখে। বিরক্ত রুশার একটা বড় অংশের ভক্তরাও। এর আগে বিয়ে নিয়ে টিভিনাইন বাংলাকে রুশা জানিয়েছিলেন, বিয়ের পর দেশ ছেড়ে স্বামীর সঙ্গে বিদেশে স্থায়ীভাবে বাস করার ইচ্ছে রয়েছে তাঁর। অভিনয় কেরিয়ারকে তাই জানাবেন বিদায়।

প্রসঙ্গত, রুশার অভিনয় কেরিয়ার ১৩ বছরের। কিছুদিন আগেই ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে অতিথি শিল্পী হয়ে এসেছিলেন। ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে অভিনয় করেছেন। তাঁর অভিনয় কেরিয়ারের মাইলফলক বলা যেতে পারে ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকে ঊষসী চরিত্রটি। তিনিই ছিলেন সেই হিট সিরিয়ালের নায়িকা। পরবর্তীকালে হিন্দিতেও রিমেক হয়েছে সিরিয়ালটি। এক মেধাবী গৃহবধূর আইপিএস অফিসার হয়ে ওঠার কাহিনি বলেছিল সেটি। তবে রুশাকে প্রথম দর্শক দেখেন ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকে ঋতাভরী চক্রবর্তীর বোনের চরিত্রে।

Follow Us