AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rudranil Ghosh: সরকারি সিনেমা হলে রুদ্রনীলের ছবি!

Rudranil Ghosh's The Academy of fine arts movie will release on Nandan and Radha Studio: ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। গত বছর নভেম্বর মাসে হঠাৎই পরিচালক জয়ব্রত দাসের মাল্টিস্টারার ছবি 'দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস' -এর রিলিজ নিয়ে জলঘোলা হতে দেখা গিয়েছিল। মুক্তির তারিখ প্রকাশ্যে আসার পরেও, ছবির মুক্তির পিছিয়ে দিতে হয়, ফেডারেশনের চাপে পড়ে।

Rudranil Ghosh: সরকারি সিনেমা হলে রুদ্রনীলের ছবি!
| Updated on: May 13, 2026 | 3:06 PM
Share

পালাবদল হতেই যেন ভাগ্যবদল! হ্য়াঁ, ঠিক এমনটাই ঘটল ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ ছবির সঙ্গে। নানা টালবাহানার পর এবার বিজেপি সরকার বাংলার মসনদে আসতেই সরকারি সিনেমা হলে স্থান পেল পরিচালক জয়ব্রত দাসের বহু আলোচিত এই ছবি। একসময় যে ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ফেডারেশন সেই ছবিই এবার মুক্তি পেতে চলেছে নন্দন ও রাধা স্টুডিওতে।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। গত বছর নভেম্বর মাসে হঠাৎই পরিচালক জয়ব্রত দাসের মাল্টিস্টারার ছবি ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ -এর রিলিজ নিয়ে জলঘোলা হতে দেখা গিয়েছিল। মুক্তির তারিখ প্রকাশ্যে আসার পরেও, ছবির মুক্তির পিছিয়ে দিতে হয়, ফেডারেশনের চাপে পড়ে। ফেডারেশন তরফ থেকে অভিযোগ তোলা হয়েছিল, এই ছবির প্রযোজক প্রমোদ ফিল্মস তাদের আগের ২টি ছবির জন্য কলাকুশলীদের বকেয়া মেটায়নি। দফায় দফায় বৈঠকের পরে, অবশেষে সমাধান ঘটে এবং ছবিটি মুক্তি পায়। তবে ছবি মুক্তি পেলেও, কোনও সরকারি হলে শো পায়নি ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’। নন্দনে ছবি চালানোর চেষ্টা করলেও, ব্যর্থ হতে হয়েছিল পরিচালক জয়ব্রতকে। রুদ্রনীল ঘোষ এই ছবিতে অভিনয় করার জন্যই কি সরকারি সিনেমা হল পাচ্ছিল না? চর্চা ছিল তুঙ্গে। অনেকের মতে বারং বার তৎকালীন তৃণমূল সরকারে বিরোধিতা করার জন্যই টলিউডে ‘অচ্ছ্যুত’ অভিনেতার তকমা লেগেছিল রুদ্রর গায়ে। আর তারই ফল ভুগছিলেন অভিনেতা এবং ‘দ্য অ্য়াকাডেমি অফ ফাইন আর্টস’ এমন চর্চাও ছিল। তবে সময় এখন পাল্টি খেয়েছে। রুদ্রনীল এখন বিজেপি বিধায়ক।

‘দ‍্য অ‍্যাকাডেমি অফ ফাইন আর্টস’ মুক্তির সময়ে ফেডারেশনের তরফে জটিলতা তৈরি হয়েছিল। সেই সময়ে নন্দন-এ ছবি মুক্তির জন‍্য আবেদন জানাতে পারেননি প্রযোজক-পরিচালক বিভিন্ন জটিলতার মধ‍্যে। এরপর ছবিটি দর্শকদের একাংশের পছন্দ হয়। ছবিটি শহরে দ্বিতীয়বার মুক্তির সময়ে নন্দন-এ দেখানোর জন‍্য আবেদন করা হয়। কিন্তু সাড়া মেলেনি। বঙ্গে বিজেপি সরকার আসতেই আবার সরকারি সিনেমা হল নন্দন আর রাধা-তে ছবি মুক্তির জন‍্য আবেদন করেন পরিচালক জয়ব্রত দাস এবং প্রযোজক। TV9 বাংলাকে জয়ব্রত বললেন, ‘’আমাদের অনেকেই আগে বলেছিলেন, নন্দন-এ আবেদন করে লাভ নেই। রুদ্রনীল ঘোষের ছবি জায়গা পাবে না। যদিও নন্দন থেকে এমন কিছু বলা হয়নি। তবে আবেদনে সাড়া দেওয়াও হয়নি। সরকার বদলের পর ৫ তারিখে আবার আবেদন করেছি। আমরা জানতে পারি, এবার আমাদের ছবি নির্বাচিত হয়েছে নন্দন-এ দেখানোর জন‍্য।’’ দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস ছবিতে রুদ্রনীল ছাড়াও রয়েছেন  সৌরভ দাস, পায়েল সরকার, রাহুল সরকারের মতো অভিনেতারা।

Follow Us