AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sai Pallavi: সাই পল্লবীর ব্যাগে লাভ লেটার! জানতে পেরেই মা-বাবা যা করলেন তা আজও ভুলতে পারেননি রণবীরের ‘সীতা’

Sai Pallavi love letter: বাস্তব জীবনে অবশ্য শৈশবের সেই মারাত্মক অভিজ্ঞতার পর আর কখনই চিঠি লেখার সাহস পাননি সাই পল্লবী। নেটফ্লিক্সের উদ্যোগে ইউটিউব চ্যানেল 'মাই ভিলেজ শো'-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের জীবনের সেই পুরোনো স্মৃতি তুলে ধরেন এই অভিনেত্রী।

Sai Pallavi: সাই পল্লবীর ব্যাগে লাভ লেটার! জানতে পেরেই মা-বাবা যা করলেন তা আজও ভুলতে পারেননি রণবীরের 'সীতা'
| Updated on: Aug 05, 2026 | 1:57 PM
Share

সম্প্রতি কলকাতায় মণি রত্নমের ছবির শুটিং সেরেছেন সাই পল্লবী। সঙ্গে তাঁর হিরো বিজয় সেতুপতি। তবে রণবীরের রামায়ণে সীতার অবতারে তাক লাগিয়েছেন সাই। ঠিক এরই মাঝখানে নিজের জীবনের এক মজার গল্প শেয়ার করলেন দক্ষিণী এই তারকা।

অভিনেত্রী সাই পল্লবী সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্মৃতিচারণ করে জানান, স্কুলে পড়ার সময় এক ছেলেকে প্রেমপত্র লিখতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে বাবা-মায়ের হাতে বেধড়ক মার খেয়েছিলেন তিনি। কাকতালীয়ভাবে, তাঁর অভিনীত ছবি ‘বিরাট পর্বম’-এ ‘ভেন্নেলা’ চরিত্রে তাঁকে দেখা গিয়েছে রানা দাগ্গুবাতির চরিত্র ‘রবি’-র কাছে প্রাণঝুঁকি নিয়ে একটি চিঠি পৌঁছে দেওয়ার চেষ্টা করতে।

বাস্তব জীবনে অবশ্য শৈশবের সেই মারাত্মক অভিজ্ঞতার পর আর কখনই চিঠি লেখার সাহস পাননি সাই পল্লবী। নেটফ্লিক্সের উদ্যোগে ইউটিউব চ্যানেল ‘মাই ভিলেজ শো’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের জীবনের সেই পুরোনো স্মৃতি তুলে ধরেন এই অভিনেত্রী।

সাক্ষাৎকারে যখন সাই পল্লবীকে প্রশ্ন করা হয় যে, ছবিতে দেখান চিঠিগুলো কি সত্যিই তাঁর লেখা নাকি স্রেফ অভিনয়ের তাগিদে? উত্তরে অভিনেত্রী বলেন, “এই চলচ্চিত্রে পরিচালকের নির্দেশনা অনুযায়ীই আমি চিঠিগুলো লিখেছিলাম। কিন্তু বাস্তব জীবনে আমি কেবল একবারই চিঠি লিখেছিলাম। ছোটবেলায়, সম্ভবত সপ্তম শ্রেণীতে পড়ার সময় একটা ছেলেকে চিঠি লিখেছিলাম। কিন্তু ধরা পড়ে যাই। তারপর আমার বাবা-মা আমাকে খুব মেরেছিলেন।”

একই প্রশ্ন তাঁর সহ-অভিনেতা রানা দাগ্গুবাতিকে করা হলে তিনি জানান, ছোটবেলায় কারামচেদুতে থাকা তাঁর প্রয়াত দাদু তথা প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক দাগ্গুবাতি রামানাইডুকে তিনি একটি চিঠি লিখেছিলেন। রানা বলেন, “ছোটবেলায় কারামচেদুতে আমার দাদুকে একটা চিঠি লিখেছিলাম। ব্যস ঐ পর্যন্তই, তারপর আর কাউকে কখনও চিঠি লিখিনি।”

উল্লেখ্য, গত ১৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘বিরাট পর্বম’ ছবিটি, তবে বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। এরপর ১ জুলাই থেকে নেটফ্লিক্সে এর স্ট্রিমিং শুরু হয়। নব্বইয়ের দশকের তেলঙ্গানার নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি এই তেলেগু পিরিয়ড রোমান্টিক অ্যাকশন-ড্রামা ছবিটি রচনা ও পরিচালনা করেছেন বেণু উদুগুলা। যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে সুরেশ প্রোডাকশনস এবং এসএলভি সিনেমাস। ছবিতে সাই পল্লবী ও রানা দাগ্গুবাতি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ামণি, নন্দিতা দাস, নবীন চন্দ্র, জরিনা ওয়াহাব, ঈশ্বরী রাও এবং সাই চান্দ।

সাই পল্লবীকে এর পর দেখা যাবে ‘গার্গী’ ছবিতে, যা এই বছরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া তাঁর দ্বিতীয় ছবি হতে চলেছে। গৌতম রামচন্দ্রন রচিত ও পরিচালিত এই চলচ্চিত্রে তিনি একজন শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন, যা আগামী ১৫ জুলাই প্রেক্ষাগৃহে আসতে চলেছে।

Follow Us
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?