AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ‘টাকার পাহাড়ে’র মালিক টুলু মণ্ডল, বিদেশ থেকেই মামলা?

Tulu Mondal: নাজিমুদ্দিন মণ্ডল ওরফে টুলুর প্রায় ১৪৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তাঁর সম্পত্তির তালিকা ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই তালিকায় রয়েছে ২৪২টি গাড়ি, ৩০০ বিঘা জমি। সব মিলিয়ে ২১টি সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। বিদেশে পালিয়ে গিয়েছেন বলেও উল্লেখ করেছেন শুভেন্দু।

Calcutta High Court: কলকাতা হাইকোর্টের দ্বারস্থ 'টাকার পাহাড়ে'র মালিক টুলু মণ্ডল, বিদেশ থেকেই মামলা?
হাইকোর্টে টুলু মণ্ডলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 05, 2026 | 1:54 PM
Share

কলকাতা: প্রথম দিনই আত্মীয়ের বাড়ি থেকে প্রায় ৫০ কোটির সম্পত্তি উদ্ধার হয়েছিল। টুলু মণ্ডলের (Tulu Mondal) সম্পত্তির তল পেতে হিমশিম খেতে হচ্ছে এসটিএফের (STF) তদন্তকারীদের। কোটি কোটি টাকা, সোনা, শতাধিক গাড়ি উদ্ধার হলেও পাত্তা নেই বীরভূমের ‘পাথর সম্রাট’ টুলুর। সেই টুলুই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ।

নাজিমুদ্দিন মণ্ডল ওরফে টুলুর প্রায় ১৪৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তাঁর সম্পত্তির তালিকা ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই তালিকায় রয়েছে ২৪২টি গাড়ি, ৩০০ বিঘা জমি। সব মিলিয়ে ২১টি সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে।

প্রশ্ন হল, গা ঢাকা দিয়ে থাকা টুলু মণ্ডল মামলা করলেন কীভাবে? টুলু বিদেশে পালিয়ে গিয়েছেন বলে সম্প্রতি উল্লেখ করেছেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁকে খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছিল পুলিশকে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, সরকার বদলের পরই বিদেশে চলে গিয়েছেন টুলু। তাঁর সন্ধান পেতে যখন মরিয়া পুলিশ, তার মধ্যেই নিরাপত্তা অর্থাৎ রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন টুলু। বিচারপতি সৌগত ভট্টাচার্য এজলাসে মামলা দায়ের করা হয়েছে বুধবার।

এই প্রসঙ্গে রাজীব কুমারের উদাহরণও সামনে আসছে। ২০১৯ সালে সারদা মামলায় তিনি পলাতক থাকাকালীনই মামলা করেছিলেন। সইও করতেন ওকালতনামায়। এ ক্ষেত্রেও টুলু কীভাবে সই করছেন, তা স্পষ্ট নয়।

উল্লেখ্য, টুলুর বেআইনি সম্পত্তি ও লেনদেন নিয়ে তদন্ত করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইসিআইআর দায়ের করে শুরু হবে তদন্ত। আজ, বুধবার টুলুর শ্বশুরবাড়িতে তল্লাশি চালাচ্ছে এসটিএফ।

Follow Us
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?