AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Salman Khan: ঐশ্বর্যকে মারতেন? অবশেষে সত্যিটা বলেই ফেললেন সলমন

Salman Khan on Aishwarya Rai : সম্প্রতি সেই সাক্ষাৎকারটির একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে। যেখানে কথা চলাকালীন সলমনকে সজোরে টেবিলে আঘাত করতে দেখা যায়। তিনি দাবি করেন, তিনি যদি সত্যিই কারও ওপর হিংস্র আচরণ করতেন, তবে তা সহ্য করা কারও পক্ষে সম্ভব হত না।

Salman Khan: ঐশ্বর্যকে মারতেন? অবশেষে সত্যিটা বলেই ফেললেন সলমন
| Updated on: Aug 10, 2026 | 4:40 PM
Share

বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাইয়ের সঙ্গে সম্পর্ক এবং তাঁর ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ—এক পুরনো সাক্ষাৎকারে সাংবাদিক প্রভু চাওলার মুখোমুখি হয়ে এই দুই সংবেদনশীল বিষয়ে মুখ খুলেছিলেন সলমন খান। সম্প্রতি সেই সাক্ষাৎকারটির একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে। যেখানে কথা চলাকালীন সলমনকে সজোরে টেবিলে আঘাত করতে দেখা যায়। তিনি দাবি করেন, তিনি যদি সত্যিই কারও ওপর হিংস্র আচরণ করতেন, তবে তা সহ্য করা কারও পক্ষে সম্ভব হত না।

ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে সাংবাদিক প্রভু চাওলা সলমনকে প্রশ্ন করেন, “আপনার জীবনের নারীদের সঙ্গে কেন এত সংঘাত হয়? যেমন ঐশ্বর্য রাইয়ের সঙ্গেও আপনার সঙ্ঘাত হয়েছিল।” সলমন সংক্ষেপে জবাব দেন, “হ্যাঁ স্যার।” কারণ জানতে চাইলে সলমন বলেন, “তিনি আমার বন্ধু ছিলেন, এখন আর সেই বন্ধুত্ব নেই। ব্যস, এইটুকুই।” তবে ঐশ্বর্যের সঙ্গে তাঁর সম্পর্ক যে অন্যান্য সাধারণ বন্ধুদের মতো ছিল না, তা স্বীকার করে নেন অভিনেতা।

সলমন আরও যোগ করেন, “তিনি এখন আর আমার জীবনে নেই, তাই তাঁকে নিয়ে কথা বলার কী প্রয়োজন? এখন তাঁর নিজস্ব জীবন রয়েছে, তিনি এগিয়ে গিয়েছেন। পুরনো কথা সবাই ভুলে যায়। জীবনে সবাই এগিয়ে যায়… জীবন তার নিজের নিয়মেই চলে, স্যার।” দু’জনের বিচ্ছেদ প্রসঙ্গে সলমন জানান, মতের অমিল ও ঝগড়া হলে সম্পর্ক ভেঙে যাওয়াই স্বাভাবিক।

সাক্ষাৎকারে সলমনকে উদ্দেশ্য করে সাংবাদিক যখন বলেন যে তাঁর গায়ে হাত তোলার অভিযোগগুলো শুনতে বেশ খারাপ লাগে, তখন আচমকা সজোরে টেবিলে হাত দিয়ে আঘাত করেন সলমন। তিনি বলেন, “স্যার দেখুন, আমি যদি সত্যিই গায়ে হাত তুলতাম (টেবিলে আঘাত করে)… তবে তা কি কেউ সহ্য করতে পারত?” সলমন দাবি করেন, বিষয়টিকে চটকদার করতেই অনেকে বাড়িয়ে বলেন।

পরবর্তীতে অন্য একটি সাক্ষাৎকারেও এই ঘটনা প্রসঙ্গে সলমন মন্তব্য করেছিলেন, “প্রভু চাওলা আমাকে অনেক আগে এই প্রশ্ন করেছিলেন। আমি তখন টেবিলে জোরে থাপ্পড় মারলে তিনি চমকে যান এবং টেবিলটি ভেঙে যায়।” এরপর সলমন আরও যোগ করেন, “আমি যদি কাউকে মারতাম, তবে তা একটা বড় লড়াই হতো এবং আমি আমার পুরো শক্তি দিয়েই মারতাম। আমার মনে হয় না যে, আমার মার খাওয়ার পর কেউ বেঁচে থাকতে পারত।”

তবে সলমনের দাবির বিপরীত চিত্র ফুটে উঠেছিল ঐশ্বর্য রাইয়ের অভিযোগে। ‘টাইমস অফ ইন্ডিয়া’-কে দেওয়া এক পুরনো সাক্ষাৎকারে সলমন খানের বিরুদ্ধে প্রতারণা ও দুর্ব্যবহারের মারাত্মক অভিযোগ এনেছিলেন ঐশ্বর্য। শারীরিক নির্যাতনের প্রসঙ্গ তুলে তিনি বলেছিলেন, “বিচ্ছেদের পরও সলমন আমাকে ফোন করে বাজে কথা বলত। এমনও সময় গিয়েছে যখন সলমন আমার ওপর শারীরিক অত্যাচার করেছে, সৌভাগ্যবশত গায়ে কোনও দাগ পড়েনি। আর আমি সবটা চেপে রেখে স্বাভাবিকভাবে শুটিং সেটে কাজে যেতাম।”

পরবর্তীতে এক অফিসিয়াল বিবৃতি জারি করে ঐশ্বর্য রাই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে, তিনি আর কখনওই সলমন খানের সঙ্গে ভবিষ্যতে কোনও কাজ করবেন না।

Follow Us