Tarakeswar News: বাসের মাথার উপর থেকে পড়লেন ১জন, আহত অনেক জলযাত্রী
Tarakeswar: পথ নিরাপত্তা সপ্তাহ চললেও বাসের ছাদে জল যাত্রীদের দেখা গিয়েছে। এই এলাকায় বেপরাগতিক কমাতে সিগন্যালের দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়েই আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ আরামবাগ মেডিকেল হসপিটালে পৌঁছে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন।

তারকেশ্বর: আজ শ্রাবণের শেষ সোমবার। তারকেশ্বর থেকে ফেরার পথে জলযাত্রী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ। আহত কুড়ি জন। শুধু তাই নয়, বাসের ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর ১ জল যাত্রী। ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ। আহতদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছে।
জানা গিয়েছে, বাঁকুড়ার পাত্রসায়ের বালসি থেকে তারকেশ্বরে জল ঢালতে গিয়েছিলেন জলযাত্রীরা। তারকেশ্বর থেকে ফেরার পথে আরামবাগের জয়রামপুরে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের অভিযোগ, যাত্রীবাহী বাসটিতে প্রায় ৬০ থেকে ৬৫ জন জল যাত্রী ছিলেন। বেপরোয়া গতিতে জল যাত্রী বোঝায় বাসটি একটি লরিকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে আরামবাগের জয়রামপুরে। পথ নিরাপত্তা সপ্তাহ চললেও বাসের ছাদে জল যাত্রীদের দেখা গিয়েছে। এই এলাকায় বেপরাগতিক কমাতে সিগন্যালের দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়েই আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ আরামবাগ মেডিকেল হসপিটালে পৌঁছে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন।
আহত এক জলযাত্রী বলেন, “আমরা চলে এসেছিলাম। সেই সময় সামনে থেকে লরি চলে আসে। আর তারপর টাল সামলাতে পারেনি। তখনই ধাক্কা মারে। বাসে অনেকে ছিল। বাসের মাথার উপর থেকে যিনি পড়েছেন তিনি আহত হয়েছন।”
