Mamata Banerjee: বিমান বসুকে বার্তা মমতার, পৌঁছে দিলেন খোদ কুণাল! প্রবীণ বাম নেতাকে কী লিখলেন তৃণমূল নেত্রী?
Mamata Banerjee Wishes Biman Bose a Speedy Recovery: সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ লেখেন, "বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসু হৃদযন্ত্রে অপারেশনের পর আজ দিল্লি থেকে ফিরেছেন। সন্ধ্যায় তাঁকে আরোগ্যের শুভেচ্ছাবার্তা পাঠান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানদার সুস্থতা কামনা করেছেন তিনি।" কেমন আছেন বিমান বসু, সেই বিষয়ে কুণাল লেখেন,"বিমানদা এখন ভালো আছেন।"

শুভেচ্ছাবার্তা মমতার
সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ লেখেন, “বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসু হৃদযন্ত্রে অপারেশনের পর আজ দিল্লি থেকে ফিরেছেন। সন্ধ্যায় তাঁকে আরোগ্যের শুভেচ্ছাবার্তা পাঠান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানদার সুস্থতা কামনা করেছেন তিনি।” কেমন আছেন বিমান বসু, সেই বিষয়ে কুণাল লেখেন,”বিমানদা এখন ভালো আছেন। তবে সংক্রমণ এড়ানোর জন্য চিকিৎসকরা আপাতত কদিন আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন।”
কুণালের পোস্টে ‘পারস্পরিক সৌজন্যে’-এর উল্লেখ
পারস্পরিক সৌজন্যের কথা তুলে ধরে কুণাল লেখেন, “নেত্রীর শুভেচ্ছাবার্তার বাহক হিসেবে আলিমুদ্দিন স্ট্রিটে গেছিলাম। মহম্মদ সেলিম, সুখেন্দু পানিগ্রাহীর সঙ্গে সৌজন্যমূলক কথা হল। বাবুদার সঙ্গে বহুদিন পর দেখা। একসময় পেশাগত কারণে কার্যত রোজ যাওয়া অফিসটিতে দীর্ঘকাল পর গেলাম। শুভেচ্ছাবার্তার জন্য মমতাদিকে ধন্যবাদ জানিয়েছেন নেতৃত্ব। এই পারস্পরিক সৌজন্য বেঁচে থাক।”
উল্লেখ্য, চিকিৎসার জন্য দিল্লি এইমস (AIIMS)-এ গিয়েছিলেন বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসু। কী হয়েছে প্রবীণ এই নেতার, তা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ ছড়ায়। পরে সিপিএমের তরফে জানানো হয়, পেসমেকার বসানো হয়েছে বিমান বসুর। উদ্বেগের কিছু নেই। সুস্থ আছেন বামফ্রন্ট চেয়ারম্যান। জানা গিয়েছে, দিল্লি থেকে বৃহস্পতিবারই কলকাতায় ফিরেছেন বিমান বসু।
