AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: দুর্নিবার কলা, ঝিলম কমলালেবু, চুরির হিড়িক বিগ বসের ঘরে! ক্য়াপ্টেন ভরত করছেন কী?

Bigg Boss Bangla episode update: ডাগ আউটের বাসিন্দাদের এমন উপদ্রবে অতিষ্ঠ হয়ে মূল ঘরের সদস্যরা সিদ্ধান্ত নেন, পর্যাপ্ত রেশন থাকা সত্ত্বেও ডাগ আউটের সদস্যদের কোনও বাসনপত্র ছোঁয়াতে দেবেন না। ফলে বিপাকে পড়েন ঝিলম গুপ্ত, দুর্নিবার সাহা, জয়িতা চট্টোপাধ্যায়, তনুশ্রী ও দীপেন্দু বিশ্বাসরা।

Bigg Boss Bangla: দুর্নিবার কলা, ঝিলম কমলালেবু, চুরির হিড়িক বিগ বসের ঘরে! ক্য়াপ্টেন ভরত করছেন কী?
| Updated on: Sep 03, 2026 | 8:39 PM
Share

শুরু হতেই জমজমাট ‘বিগ বস বাংলা’-এর ঘর। টাস্কের ঝগড়া, রান্নাবান্না নিয়ে কথা কাটাকাটি আর সদস্যদের নিত্যনতুন কূটকচালি—সব মিলিয়ে প্রতিটি মুহূর্তেই ড্রামার পারদ চড়ছে। এবার সেই আগুনে ঘি ঢালল রেশন আর বাসন নিয়ে তৈরি হওয়া হুলুস্থুল কাণ্ড!

সব ঝামেলা শুরু ডাগ আউট হাউসের প্রতিযোগীদের হাত ধরে। প্রথম দিনেই ঘর থেকে সবজি কাটার ছুরি উধাও, পরের দিন বেলন! আর যায় কোথায়? ডাগ আউটের বাসিন্দাদের এমন উপদ্রবে অতিষ্ঠ হয়ে মূল ঘরের সদস্যরা সিদ্ধান্ত নেন, পর্যাপ্ত রেশন থাকা সত্ত্বেও ডাগ আউটের সদস্যদের কোনও বাসনপত্র ছোঁয়াতে দেবেন না। ফলে বিপাকে পড়েন ঝিলম গুপ্ত, দুর্নিবার সাহা, জয়িতা চট্টোপাধ্যায়, তনুশ্রী ও দীপেন্দু বিশ্বাসরা। রান্না করা তো দূর, খাবার খাওয়াই দায় হয়ে ওঠে তাঁদের জন্য। সৃজলা গুহ বরফ গলাতে এগিয়ে এসে কিছু বাসন দিতে চাইলেও বাকি সদস্যরা কঠোর অবস্থান নেন।

এমন পরিস্থিতিতে অধিনায়ক ভরত কল যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ, তখন নিজের বুদ্ধি কাজে লাগান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ঝিলম গুপ্ত। ক্ষুধার জ্বালায় গভীর রাতে চোরের মতো কমলালেবু লুকিয়ে নিজের সিক্স-পকেট প্যান্টে পুড়তে দেখা গেল তাঁকে। ঝিলমের এই কাণ্ড দেখে হেসে কূল পাচ্ছেন না দর্শকরা।

প্রথম দিন থেকেই শো-তে নিজের ক্ষুরধার পারফরম্যান্সে নজর কাড়ছেন ঝিলম। বিশেষ করে ‘লাফটারসেন’ নিরঞ্জন মণ্ডলের সঙ্গে তাঁর রসায়ন মন জয় করেছে সবার। অন্যদিকে জয়িতা চট্টোপাধ্যায়ের একের পর এক পদক্ষেপও এখন নেটিজেনদের আতশকাঁচের নিচে। ভরতের ক্যাপ্টেন্সিতে একের পর এক চুরি আর কূটকচালির এই খেলা আগামী দিনে কোন মোড় নেয়, সেদিকেই এখন নজর বাংলা সিরিয়াল ও রিয়্যালিটি শোর দর্শকদের।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা