AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

North Bengal Bus Service: উত্তরবঙ্গের সব ট্রেন বাতিল, কোন কোন বাসে NJP-Siliguri যেতে পারবেন?

North Bengal Trains Cancelled: সকাল থেকে দূরপাল্লার ট্রেনগুলি দেরিতে চলছিল। পাঁচ-ছয় ঘণ্টা লেটে চলছিল প্রায় সমস্ত ট্রেনই। সন্ধ্যা গড়াতেই পূর্ব রেলের তরফে জানানো হয়, উত্তরবঙ্গগামী সমস্ত ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। শুধুমাত্র উত্তরবঙ্গ এক্সপ্রেস চলবে। 

North Bengal Bus Service: উত্তরবঙ্গের সব ট্রেন বাতিল, কোন কোন বাসে NJP-Siliguri যেতে পারবেন?
প্রতীকী চিত্র।Image Credit: X
| Updated on: Sep 03, 2026 | 7:59 PM
Share

কলকাতা: উত্তরবঙ্গের সঙ্গে বিচ্ছিন্ন দক্ষিণবঙ্গ। পূর্ব রেলের হাওড়া-মালদহ ডিভিশনের অধীনে নিউ ফরাক্কা স্টেশনের কাছে  রেললাইনে ধস নামার জেরে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। উত্তরবঙ্গের সমস্ত ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে আজকের জন্য। এর জেরে চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা। তাদের হাতে বিকল্প কী রুট রয়েছে?

ট্রেন বাতিল-

নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে মাটি বসে যাওয়ার কারণেই সমস্যা। সকালেই আশঙ্কা করা হয়েছিল যে বড়সড় সমস্যা দেখা দিতে পারে। সকাল থেকে দূরপাল্লার ট্রেনগুলি দেরিতে চলছিল। পাঁচ-ছয় ঘণ্টা লেটে চলছিল প্রায় সমস্ত ট্রেনই। সন্ধ্যা গড়াতেই পূর্ব রেলের তরফে জানানো হয়, উত্তরবঙ্গগামী সমস্ত ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। শুধুমাত্র উত্তরবঙ্গ এক্সপ্রেস চলবে।

হঠাৎ ট্রেন বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যাদের আজ রাতের ট্রেনের টিকিট কাটা ছিল, তারা এখন বিকল্প রুটের খোঁজ করছেন। ট্রেন না চললে, উত্তরবঙ্গ যাওয়ার অন্যতম ভরসা বাস।

কোন কোন বাস চলছে? কত ভাড়া?

নিউ জলপাইগুড়ির বাস-

  • বাস বুকিং অ্যাপ রেড বাসে দেখাচ্ছে, আজ রাতে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি গামী তিনটি বাস রয়েছে। আয়ুষ লাক্সারি বাস ছাড়বে সন্ধে সাড়ে সাতটা নাগাদ। উত্তরবঙ্গ পৌঁছবে আগামিকাল, শুক্রবার ভোর ৬টা ৪৫ মিনিট নাগাদ। এই বাসের ভাড়া ১৫০০ টাকা থেকে শুরু।
  • আরাধনা পরিবহনের বাসও সন্ধে সাড়ে সাতটায় ছাড়ছে। উত্তরবঙ্গ পৌঁছবে পরেরদিন ভোর ৬টা ৫০ মিনিটে। এর ভাড়া শুরু ৭৯৯ টাকা থেকে।
  • উত্তরের সাথী বাস ছাড়বে বাগুইআটি থেকে, সন্ধ্যা ৭টা ৫০ মিনিট নাগাদ। উত্তরবঙ্গ পৌঁছবে আগামিকাল সকাল ৮টা ৪৫ মিনিটে। এর ভাড়া ৮৭৫ টাকা থেকে শুরু।

শিলিগুড়ি যাওয়ার বাস-

  •  শিলিগুড়ি যাওয়ারও কয়েকটি বাস রয়েছে। আরাধনা পরিবহনের বাস রাত ৮টায় ছাড়বে। শিলিগুড়ি পৌঁছবে আগামিকাল ভোর ৬টায়। এর ভাড়া শুরু হচ্ছে ৭৯৯ টাকা থেকে।
  • রয়্যাল ক্রুজারের বাস রয়েছে রাত ৮টা ১০ মিনিটে। পরদিন সকাল ৭টায় শিলিগুড়ি পৌঁছবে। বাস ভাড়া শুরু হচ্ছে ১১৯৯ টাকা থেকে।
  • আয়ুষ লাক্সারির বাস ছাড়বে রাত ৮টায়। শিলিগুড়ি পৌঁছবে পরদিন ভোর ৫টা ৪৫ মিনিটে। এর ভাড়া শুরু ১২০০ টাকা থেকে।
  • উত্তরের সাথী বাসটি ছাড়বে রাত ৮টায়। শিলিগুড়ি পৌঁছবে ৭টা ৪৫ মিনিটে। এর ভাড়া শুরু ১০০০ টাকা থেকে।
  • লোকনাথ বাস সার্ভিসের দুটি বাস রয়েছে। একটি বাস ছাড়বে ৭টা ৫৫ মিনিটে। পৌঁছবে আগামিকাল সকাল সাড়ে সাতটায়। ভাড়া শুরু ১২০০ টাকা থেকে। আরেকটি বাস ছাড়বে রাত ৮টা ৫০ মিনিটে। পৌঁছবে আগামিকাল ভোর সাড়ে ৬টায়। এর ভাড়া শুরু ৮০০ টাকা থেকে।
  • মদন মোহন ট্রাভেলসের একটি বাস আজ রাত ৮টা ৫ মিনিটে ছাড়বে। পৌছবে আগামিকাল সকাল ৮টায়। এই বাসের ভাড়া শুরু ১০২০ টাকা থেকে।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা