AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Home BP Monitor Tips: বাড়ির ব্লাড প্রেশার মেশিনে কোন হাতে রক্তচাপ মাপলে ফলাফল সঠিক আসবে জানেন?

how to measure blood pressure at home: যা পরবর্তীকালে হার্ট অ্যাটাকের মতো মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ওষুধের পাশাপাশি নিয়মিত রিডিং নেওয়া অত্যন্ত জরুরি। তবে বাড়িতে বিপি যন্ত্রে রক্তচাপ মাপার সময় অনেকেই একটি দ্বিধায় ভোগেন—কোন হাতে মাপলে মিলবে একদম সঠিক পরিমাপ?

Home BP Monitor Tips: বাড়ির ব্লাড প্রেশার মেশিনে কোন হাতে রক্তচাপ মাপলে ফলাফল সঠিক আসবে জানেন?
| Updated on: Sep 03, 2026 | 7:45 PM
Share

আজকাল ঘরে ঘরে উচ্চ রক্তচাপ বা হাই প্রেশারের সমস্যা এক সাধারণ চিত্র। অতিরিক্ত মানসিক চাপ, অনিয়মিত জীবনযাপন এবং ঘুমের অভাবের কারণে কমবয়সিদের মধ্যেও হানা দিচ্ছে এই রোগ, যা পরবর্তীকালে হার্ট অ্যাটাকের মতো মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ওষুধের পাশাপাশি নিয়মিত রিডিং নেওয়া অত্যন্ত জরুরি। তবে বাড়িতে বিপি যন্ত্রে রক্তচাপ মাপার সময় অনেকেই একটি দ্বিধায় ভোগেন—কোন হাতে মাপলে মিলবে একদম সঠিক পরিমাপ?

অনেকেরই ধারণা, হৃৎপিণ্ড শরীরের বাঁ দিকে থাকায় বাঁ হাতে রক্তচাপ মাপলেই সঠিক ফল পাওয়া যায়। কিন্তু এই ধারণা সম্পূর্ণ সঠিক নয়। চিকিৎসদের কথায়, স্বাভাবিক সিস্টোলিক ও ডায়াস্টোলিক রক্তচাপের মাত্রা হওয়া উচিত ১২০/৮০। প্রথমবার রক্তচাপ পরীক্ষা করার সময় সবসময় দুই হাতেই মেপে নেওয়া উচিত।

কোন হাতের রিডিং ধরবেন? যে হাতে রক্তচাপের মাত্রা বেশি আসবে, সেটিকেই সঠিক ফলাফল হিসেবে ধরে নিতে হবে।

পার্থক্য কম হলে: দুই হাতের রিডিংয়ের পার্থক্য যদি ১০ মিমি অফ পারদ (mmHg)-র কাছাকাছি থাকে, তবে পরবর্তীতে যেকোনও হাতেই প্রেশার মাপা যেতে পারে।

পার্থক্য বেশি হলে: দুই হাতের পার্থক্যের মাত্রা যদি ১৫ মিমি অফ পারদ (mmHg)-র বেশি হয়, তবে প্রতিবার যে হাতে প্রেশার বেশি আসছে, কেবল সেই হাতেই নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।

সঠিক রিডিং পেতে যে বিষয়গুলো মাথায় রাখা জরুরি:

হাত স্থির রাখুন: হাত হাওয়ায় না ঝুলিয়ে কোনও সমতল জায়গায় বা টেবিলের ওপর রেখে প্রেশার মাপুন।

বসার ভঙ্গি: পায়ের ওপর পা তুলে বসবেন না, সোজা হয়ে স্বাচ্ছন্দ্যে বসুন।

শান্ত থাকুন: স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিন এবং প্রেশার মাপার সময় একদম কথা বলবেন না।

মূত্রাশয় খালি রাখুন: প্রস্রাবের বেগ থাকলে তা সেরে নিয়ে তবেই যন্ত্রে হাত দিন।

ধূমপান ও মদ্যপান: ধূমপানের অন্তত দুই ঘণ্টা পর এবং মদ্যপানের অন্তত চার ঘণ্টা পর রক্তচাপ মাপা উচিত।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা