AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train Cancellation: নজিরবিহীন! দার্জিলিং মেল সহ উত্তরবঙ্গ যাওয়ার সব ট্রেন বাতিল

North Bengal Train Cancelled: রেলের তরফে জানানো হয়েছে, নিউ ফরাক্কা রেল স্টেশনের কাছে রেললাইনে যে ধস নেমেছে, তার জেরেই ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। অনেক চেষ্টা করা হলেও, বাধ্য হয়ে উত্তরবঙ্গগামী সমস্ত ট্রেন আজকের জন্য বাতিল করে দেওয়া হল। 

Train Cancellation: নজিরবিহীন! দার্জিলিং মেল সহ উত্তরবঙ্গ যাওয়ার সব ট্রেন বাতিল
ফাইল চিত্র।Image Credit: Pexels
| Edited By: | Updated on: Sep 03, 2026 | 7:25 PM
Share

কলকাতা: উত্তরবঙ্গের যাত্রীদের জন্য খারাপ খবর। বাতিল হয়ে গেল আজ রাতের উত্তরবঙ্গগামী দূরপাল্লার ট্রেন। এর জেরে চরম ভোগান্তির মুখে পড়তে হবে যাত্রীদের। কেন এত ট্রেন একসঙ্গে বাতিল করে দেওয়া হল? কী বলছে রেল?

কেন ট্রেন বাতিল?

রেলের তরফে জানানো হয়েছে, পূর্ব রেলের হাওড়া-মালদহ ডিভিশনে আজ, বৃহস্পতিবার ভোর রাতে নিউ ফরাক্কা রেল স্টেশনের কাছে রেললাইনে ধস নামে প্রবল বৃষ্টির জেরে। তার জেরেই ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। অনেক চেষ্টা করা হলেও, বাধ্য হয়ে উত্তরবঙ্গগামী সমস্ত ট্রেন আজকের জন্য বাতিল করে দেওয়া হল।

কোন কোন ট্রেন বাতিল?

জানা গিয়েছে, শুধুমাত্র উত্তরবঙ্গ এক্সপ্রেস চলবে। বাকি সমস্ত ট্রেন যেমন গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে।

এছাড়াও শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদহ-মালদহ টাউন গৌর এক্সপ্রেস, শিয়ালদহ-হলদিবাড়ি দার্জিলিং মেল, শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি পদাতিক এক্সপ্রেস বাতিল হয়েছে। আগামিকালের জন্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সাহিবগঞ্জ-মালদহ টাউন মেমু এবং মালদহ টাউন-সাহিবগঞ্জ মেমু আজকের জন্য বাতিল করে দেওয়া হয়েছে।

একমাত্র চলবে উত্তরবঙ্গ এক্সপ্রেস-

আজ উত্তরবঙ্গগামী একটিমাত্র ট্রেনই চলছে। উত্তরবঙ্গ এক্সপ্রেস বন্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ-নিউ ফরাক্কা রুট দিয়ে ঘুরে যাবে। ট্রেনের এই দুর্ভোগ আগামী দুই থেকে তিনদিন থাকবে বলেও আশঙ্কিত পূর্ব রেলের কর্তারা।

সকাল থেকেই উত্তরবঙ্গমুখী দূরপাল্লার ট্রেনগুলি বিকল্প রুট দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। তবে পরে দেখা যায়, এতগুলি ট্রেন বিকল্প রুট দিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই সমস্ত ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা