AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Local Train Cancelled: রবিবার বারাসত, হাবড়াগামী একগুচ্ছ লোকাল বাতিল, কোন কোন ট্রেন চলবে না, জেনে নিন

Local Train Cancelled at Sealdah Division: ৫ সেপ্টেম্বর রাত ১২টা থেকে ৬ সেপ্টেম্বর সকাল ৭টা পর্যন্ত কাজ চলবে। তাই রবিবার শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। আবার একটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। পূর্ব রেল সূত্রে খবর, মোট ৪২০ মিনিটের ট্রাফিক ব্লক থাকবে। কোন কোন ট্রেন চলবে না, জেনে নিন

Local Train Cancelled: রবিবার বারাসত, হাবড়াগামী একগুচ্ছ লোকাল বাতিল, কোন কোন ট্রেন চলবে না, জেনে নিন
ফাইল ছবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 03, 2026 | 7:18 PM
Share

কলকাতা: ফের ট্রাফিক ব্লক। আবারও বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন (Local Train Cancelled)। পূর্ব রেল সূত্রে খবর, শিয়ালদহ স্টেশনে (Sealdah Station) মোট ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক থাকবে। ৫ সেপ্টেম্বর রাত ১২টা থেকে ৬ সেপ্টেম্বর সকাল ৭টা পর্যন্ত কাজ চলবে। তাই রবিবার শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। আবার কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

পূর্ব রেল সূত্রে খবর, মোট ৪২০ মিনিটের ট্রাফিক ব্লক থাকবে। শিয়ালদহ স্টেশনের DN/Main লাইনে পয়েন্ট নং 208A/209B-এর কনভার্সনের কাজ হবে। KM 0/17L থেকে KM 0/19M অংশে কাজ চলবে। পুরনো ৫২ কেজি DSS পরিবর্তন করে ৬০ কেজি DSS বসানো হবে। ফিটিংস, ক্রসিং পরিবর্তন করা হবে। ট্র্যাক সার্কিট পরিবর্তন করা হবে। যাত্রী দুর্ভোগ কমাতে কাজটি শনিবার গভীর রাত ও রবিবার ভোরে করা হবে।

কোন কোন ট্রেন বাতিল?

  • শিয়ালদহ-হাবড়া (আপ ৩৩৬৫১ ও ৩৩৬৫৩ এবং ডাউন ৩৩৬৫২ ও ৩৩৬৫৪)
  • শিয়ালদহ–কল্যাণী সীমান্ত (আপ ৩১৩১১ ও ৩১৩১৩ এবং ডাউন ৩১৩১২ ও ৩১৩১৪)
  • শিয়ালদহ–ডানকুনি (আপ ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭ ও ডাউন ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮)
  • শিয়ালদহ–রানাঘাট (আপ ৩১৬১৫ ও ডাউন ৩১৬২০)
  • শিয়ালদহ–হাবড়া (আপ ৩১২১৩ ও ডাউন ৩১২১৪)
  • শিয়ালদহ–বারাসত (আপ ৩৩৪৩১ ও ডাউন ৩৩৪৩২)
  • শিয়ালদহ–দত্তপুকুর ( আপ ৩৩৬১৩ ও ডাউন ৩৩৬১৮)

যাত্রাপথ সংক্ষিপ্ত

৫ সেপ্টেম্বর ৫৩১৭২ ডাউন লালগোলা-শিয়ালদহ ট্রেনটি দমদম জংশন পর্যন্ত চলবে। পরে খালি রেকটি শিয়ালদহে নিয়ে আসা হবে।

কাজের জন্য অপারেটিং, ইঞ্জিনিয়ারিং, সিগন্যালিং ও কমার্শিয়াল বিভাগের কর্মীদের মোতায়েন করা হবে। পয়েন্ট কনভার্সনের ফলে ট্র্যাক ব্যবস্থা শক্তিশালী এবং ট্রেন চলাচলের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা বাড়বে। ৬ সেপ্টেম্বর যাত্রার আগে যাত্রীদের ট্রেন পরিষেবার সর্বশেষ তথ্য যাচাই করে যাত্রার পরামর্শ দিয়েছে শিয়ালদহ ডিভিশন।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা