AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Restaurants License Cancelled: খাবারে ফাংগাস, মিলেছে পোকা-মাকড়! ৫ নামী রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড, তালিকায় কোনগুলি?

Sharadwat Mukherjee on Restaurants License Cancelled: স্বাস্থ্যমন্ত্রী বলেন, "সময় দেওয়া হয়েছে ঠিক করে নেওয়ার। এরকম নয় যে গেলাম আর ঝাঁপ বন্ধ করে দিলাম। সবাই ব্যবসা করছে। অনেক লোকের রুটি-রুজি চলে। অনেকের উনুন এই ব্যবসার জন্যই চলে।" কোন জেলায় কী পরিস্থিতি তারও রিপোর্ট দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। যেমন, দক্ষিণ ২৪ পরগনার ২১৫টি দোকান, উত্তর ২৪ পরগনায় ১২৮, পূর্ব বর্ধমানে ১২৯টি, কলকাতায় ৯৬টি দোকানে অনিয়ম ধরা পড়েছে।

Restaurants License Cancelled: খাবারে ফাংগাস, মিলেছে পোকা-মাকড়! ৫ নামী রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড, তালিকায় কোনগুলি?
প্রতীকী ছবিImage Credit: Meta AI
| Edited By: | Updated on: Sep 03, 2026 | 10:53 PM
Share

কলকাতা: রাজ্যের বিভিন্ন রেস্তরাঁ, দোকানগুলিতে অভিযান চালাচ্ছে খাদ্য সুরক্ষা দফতর। আর তাতেই উঠে আসছে বিস্তর বেনিয়মের অভিযোগ। কোথাও মিলছে পচা মাংস, কোথাও মিলেছে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ সামগ্রী। এই আবহে পচা খাবার ও জলে ভেজাল রুখতে কড়া পদক্ষেপ করেছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, ১৩টি ফুড প্রসেসিং ইউনিটের লাইসেন্স বাতিল করা হয়েছে। ৫টি নামী রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড বা বাতিল করা হয়েছে।

কোন কোন রেস্তরাঁর লাইসেন্স বাতিল?

স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, মোট ১৭৩০টি ফুড সেন্টারে অভিযান চালানো হয়েছে। তার মধ্যে অন্তত ১৫২৫টি-তে অনিয়ম ধরা পড়েছে। সবথেকে বেসি অনিয়ম ধরা পড়েছে ডায়মন্ডহারবারে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ৫টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। সেই তালিকায় রয়েছে, মধ্যমগ্রামের রঙ দে বসন্তি ধাবা, সেক্টর ফাইভের আরডিবি মলের ‘অ‌্যাবসিলিউট বারবিকিউ নেশন’, মধ‌্যমগ্রামের জাস্ট বাঙালি, সোদপুরের ‘বারবিকিউ নেশন, সেক্টর থ্রি-র ‘চৌরাসিয়া চাটস’। ১৩টি ফুড প্রসেসিং ইউনিট বন্ধ করা হয়েছে। এর মধ্যে ৬টি জলের কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

কী বলেছেন স্বাস্থ্যমন্ত্রী?

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সময় দেওয়া হয়েছে ঠিক করে নেওয়ার। এরকম নয় যে গেলাম আর ঝাঁপ বন্ধ করে দিলাম। সবাই ব্যবসা করছে। অনেক লোকের রুটি-রুজি চলে। অনেকের উনুন এই ব্যবসার জন্যই চলে।” কোন জেলায় কী পরিস্থিতি তারও রিপোর্ট দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। যেমন, দক্ষিণ ২৪ পরগনার ২১৫টি দোকান, উত্তর ২৪ পরগনায় ১২৮, পূর্ব বর্ধমানে ১২৯টি, কলকাতায় ৯৬টি,পশ্চিম বর্ধমানে ৬৫টি, নদিয়ায় ৬০টি ,পশ্চিম মেদিনীপুরে ৫১টি দোকান, কোচবিহারে ৮৩টি, বসিরহাটে ৭৭টি দোকানে অনিয়ম ধরা পড়েছে।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা