Salman Khan: জামা-কাপড়ের ব্যবসার পর এবার অভিনয় স্কুল খুলছেন সলমন!
Being The Salman Khan: অনুরাগীদের জন্য একেবারে নতুন একটি ইউটিউব চ্যানেলের ঘোষণা করে বিনোদন দুনিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন তিনি। আর পাঁচটা তারকার লাইফস্টাইল বা ভ্লগের চ্যানেল থেকে এটি একেবারেই আলাদা, কারণ এখানে সলমন সরাসরি হাজির হচ্ছেন অভিনয়ের শিক্ষক হিসেবে! হ্য়াঁ, ব্যাপারটা একটু বিশদে বলা যাক।

বলিউডের বক্স অফিসে তাঁর ম্যাজিক নিয়ে বিগত কিছুদিন ধরে নানা আলোচনা চললেও, গ্ল্যামার দুনিয়ায় নিজের ক্রেজ যে এতটুকু কমেনি, তা আবারও প্রমাণ করে দিলেন ভাইজান। নানা জল্পনা ও সেন্সরের বাধা পেরিয়ে যেখানে তাঁর আসন্ন ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ মুক্তির অপেক্ষায়, এবং সমান্তরালে চলছে এক মেগাবাজেট দক্ষিণী সিনেমার শুটিং—ঠিক তখনই এক ফ্রেমে সবাইকে তাক লাগিয়ে দিলেন সলমন খান। অনুরাগীদের জন্য একেবারে নতুন একটি ইউটিউব চ্যানেলের ঘোষণা করে বিনোদন দুনিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন তিনি। আর পাঁচটা তারকার লাইফস্টাইল বা ভ্লগের চ্যানেল থেকে এটি একেবারেই আলাদা, কারণ এখানে সলমন সরাসরি হাজির হচ্ছেন অভিনয়ের শিক্ষক হিসেবে! হ্য়াঁ, ব্যাপারটা একটু বিশদে বলা যাক।
সদ্য ‘বিয়িং দ্য সলমন খান’ (Being The Salman Khan) নামের এই নতুন ইউটিউব চ্যানেলের আনুষ্ঠানিক ঘোষণা করেছেন বলিউড সুপারস্টার। প্রায় চার দশকের বর্ণময় ফিল্মি কেরিয়ারে নিজের যে সমস্ত অভিজ্ঞতা ও নিজস্ব ক্যারিশ্মা তিনি অর্জন করেছেন, তার সবকিছুই এবার এই ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরবেন তিনি। অভিনয়ে যারা পা রাখতে চলেছে বা যারা অভিনয় শিখতে ইচ্ছুক, তাঁদের জন্যই এই বিশেষ উদ্যোগ।
শুক্রবার রাতে এক অত্যন্ত অভিনব ও মজার স্টাইলে এই চ্যানেলের কথা ঘোষণা করেন অভিনেতা। নিজের ইনস্টাস্টোরিতে নতুন ইউটিউব চ্যানেলের লিঙ্ক শেয়ার করে সলমন অনুরাগীদের উদ্দেশ্যে লেখেন, “তাহলে শুরু থেকে শুরু করি। আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এ টু জেড— সবকিছু এখানেই পাওয়া যাবে।” সবচেয়ে মজার বিষয় হল, এই চ্যানেলের প্রচারঝলকে সলমন নিজেকে দুটি ভিন্ন অবতারে তুলে ধরেছেন। একদিকে তিনি এক অভিজ্ঞ অভিনয় প্রশিক্ষক, আর অন্যদিকে অভিনয়ের খুঁটিনাটি শিখতে আসা এক কৌতূহলী শিক্ষানবিশ!
অবশ্য ইউটিউবের প্ল্যাটফর্ম সলমনের কাছে একেবারে নতুন নয়। এর আগে ২০২০ সালে অতিমারির সেই কঠিন লকডাউনের সময়ে ‘সলমন খান ফিল্ম মিউজিক’ নামে একটি চ্যানেল লঞ্চ করেছিলেন তিনি। বর্তমানে সেই চ্যানেলে প্রায় ৩০ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। সেই চ্যানেলে তাঁর বিভিন্ন সিনেমার গীতিনাট্য ও মৌলিক গান প্রকাশিত হয়েছিল। বিশেষ করে সেসময় তাঁর কণ্ঠে ‘প্যায়ার করোনা’ এবং ‘তেরে বিনা’র মতো গান দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। সেবার গায়ক হিসেবে প্রতিভার পরিচয় দিলেও, এবার নতুন এই চ্যানেলে একেবারে অভিনব ও শিক্ষামূলক মেজাজে ধরা দিলেন ভাইজান। বক্স অফিসের লড়াইয়ের বাইরে ডিজিটাল দুনিয়ায় সলমনের এই নতুন পাঠশালা কতটা ঝড় তোলে, এখন সেটাই দেখার!
