AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘যেখানে নায়িকার কোনও আপত্তি নেই’, রশ্মিকার সঙ্গে রোম্যান্স নিয়ে বিস্ফোরক সলমন

Controversy: দক্ষিণী এই নায়িকা এখন বলিউড থেকে দক্ষিণপাড়া সবেতেই দাপটের সঙ্গে রাজত্ব করছেন। একের পর এক হিট ছবি তাঁর ঝুলিতে। তাই সলমন খানের পছন্দের তালিকাতেও নাম লিখিয়েছেন তিনি।

'যেখানে নায়িকার কোনও আপত্তি নেই', রশ্মিকার সঙ্গে রোম্যান্স নিয়ে বিস্ফোরক সলমন
| Updated on: Mar 24, 2025 | 8:30 PM
Share

সদ্য মুক্তি পেয়েছে সলমন খান ও রশ্মিকা মন্দনার আগামী ছবি সিকন্দর-এর ট্রেলার। আর তারপর থেকেই নেট দুনিয়ার একাংশ রে-রে করে উঠেছে। অনেকেই মেনে নিতে পারছেন না সলমন খানের বিপরীতে রশ্মিকা মন্দনাকে। দক্ষিণী এই নায়িকা এখন বলিউড থেকে দক্ষিণপাড়া সবেতেই দাপটের সঙ্গে রাজত্ব করছেন। একের পর এক হিট ছবি তাঁর ঝুলিতে। তাই সলমন খানের পছন্দের তালিকাতেও নাম লিখিয়েছেন তিনি।

ব্লকবাস্টার ছবির নায়িকা সলমনের বিপরীতে থাকলে দর্শক যে আরও খানিকটা সিকন্দরমুখী হবেন তা বলাই বাহুল্য। তবে শুরুতেই বাঁধলো বিবাদ। রশ্মিকার সঙ্গে সলমন খানের বয়সের ফারাক নিয়ে চর্চা শুরু হয়ে গেল নেট দুনিয়ায়। তাঁরা নাকি একে অপরের বিপরীতে একেবারেই বেমানান, দাবি তুলছে নিন্দকদের একাংশ।

শুধু জল্পনাতেই আটকে থাকল না এই প্রসঙ্গ, সরাসরি ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সলমন খানকে এক সাংবাদিক প্রশ্ন করে বসলেন। সলমন খান একটা সময় বেশ ঔদ্ধত্যের সঙ্গে উত্তর দিলেও বর্তমানে অনেকটাই সামলে নিয়েছে নিজেকে। তাই এদিনও মেজাজ না হারিয়ে হাসিমুখে দিলেন উত্তর। স্পষ্ট বললেন, “যেখানে নায়িকার কোনও আপত্তি নেই, নায়িকার বাবার কোনও আপত্তি নেই, তাহলে আপনার এত আপত্তি কীসের।” আর সলমন খানের এই একটা জবাবই সব চুপ।

রশ্মিকা-সলমনের বয়সের ফারাক ৩১ বছর। যদিও সিনেপাড়ায় নায়ক-নায়িকাদের এই বয়সের ফারাকটা নতুন নয়। যে কোনও ইন্ডাস্ট্রিতেই তা চোখে পড়ে। তাই এক্ষেত্রেও বিষয়টা খুব একটা অস্বাভাবিক নয় বলেই আবার দাবি ভাইজান ভক্তদের। এখন দেখার ছবিতে এই জুটির রসায়ন কতটা নজর কাড়ে।

Follow Us
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু