AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘গলওয়ান’ থেকে হয়ে গেল ‘মাতৃভূমি’! হঠাৎ কেন নতুন ছবির নাম বদলে দিলেন সলমন?

২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীন সেনাবাহিনীর মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল, সেই সত্য ঘটনা থেকেই অনুপ্রাণিত এই ছবি। তবে নির্মাতারা এটিকে কেবল একটি ঐতিহাসিক যুদ্ধের দলিল হিসেবে তুলে ধরতে চান না। ছবির টিমের মতে, ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ নামটির মাধ্যমে যুদ্ধের ভয়াবহতা ছাপিয়ে শান্তি এবং দেশপ্রেমের এক গভীর দার্শনিক বার্তাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

'গলওয়ান' থেকে হয়ে গেল 'মাতৃভূমি'! হঠাৎ কেন নতুন ছবির নাম বদলে দিলেন সলমন?
| Updated on: Mar 16, 2026 | 2:04 PM
Share

বলিউড সুপারস্টার সলমান খানের আসন্ন ছবি নিয়ে উত্তেজনার পারদ চড়ল আরও কয়েক গুণ। নাম বদল থেকে শুরু করে মুক্তির তারিখ— সব মিলিয়ে খবরের শিরোনামে এখন ‘মাতৃভূমি’। সলমন খান ফিল্মসের পক্ষ থেকে ছবিটির নতুন পোস্টার প্রকাশ করে এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। পোস্টারের ট্যাগলাইনে লেখা হয়েছে এক বিশেষ বার্তা: ‘মে ওয়ার রেস্ট ইন পিস’।

২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীন সেনাবাহিনীর মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল, সেই সত্য ঘটনা থেকেই অনুপ্রাণিত এই ছবি। তবে নির্মাতারা এটিকে কেবল একটি ঐতিহাসিক যুদ্ধের দলিল হিসেবে তুলে ধরতে চান না। ছবির টিমের মতে, ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ নামটির মাধ্যমে যুদ্ধের ভয়াবহতা ছাপিয়ে শান্তি এবং দেশপ্রেমের এক গভীর দার্শনিক বার্তাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

প্রাথমিকভাবে ঠিক ছিল যে ‘মাতৃভূমি’ আগামী ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। কিন্তু সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ছবিটির কাজ শেষ করতে আরও কিছুটা সময় লাগতে পারে। শোনা যাচ্ছে, মুক্তির তারিখ পিছিয়ে নিয়ে যাওয়া হতে পারে আগস্টের মাঝামাঝি সময়ে।

যদি তাই হয়, তবে বক্স অফিসে এক মহাটক্কর দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ আগামী ১৩ আগস্ট, ২০২৬—অর্থাৎ স্বাধীনতা দিবসের সপ্তাহান্তেই মুক্তি পেতে চলেছে সানি দেওলের বহু প্রতীক্ষিত ছবি ‘লাহোর ১৯৪৭’। ফলে বড় পর্দায় ‘তারা সিং’ বনাম ‘টাইগার’-এর লড়াই এখন সময়ের অপেক্ষা মাত্র। যদিও নির্মাতাদের পক্ষ থেকে মুক্তির তারিখ পরিবর্তনের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো শিলমোহর দেওয়া হয়নি।

অপূর্ব লাখিয়ার পরিচালনায় সলমন খানকে এক বীর সৈনিকের অবতারে দেখতে ভক্তরা এখন চাতক পাখির মতো অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Follow Us