Sandip Ray: সন্দীপ রায়ের ছবিতে ফের সব্যসাচী চক্রবর্তী, সঙ্গে এবার শাশ্বত, ঋত্বিক! টলিউডে বড় চমক
Classic Short Stories in a New Anthology Film: শুভাশিস মুখোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, সুপ্রিয় দত্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, কৌশিক বন্দ্যোপাধ্যায় এবং বরুণ চক্রবর্তীর মতো নামী শিল্পীদের। এই অভিজ্ঞ অভিনেতাদের উপস্থিতি ছবিটিকে অন্য এক উচ্চতায় নিয়ে যাবে বলেই আশা করা হচ্ছে।

বাঙালি ও বিশ্ব সিনেমার অবিসংবাদিত জাদুকর সত্যজিৎ রায়ের সৃষ্টিশীলতা আজও সমানভাবে রোমাঞ্চিত করে নতুন-পুরনো সব প্রজন্মকে। তাঁরই অমর সৃষ্টিভাণ্ডার থেকে এবার চারটি জনপ্রিয় গল্পকে বেছে নিয়ে বড় পর্দায় এক নতুন অ্যান্থলজি ছবি উপহার দিতে চলেছেন তাঁরই সুযোগ্য পুত্র তথা প্রখ্যাত পরিচালক সন্দীপ রায়। প্রযোজক প্রদীপ কুমার নন্দীর ‘নন্দী মুভিজ’ (Nandi Movies)-এর ব্যানারে তৈরি হতে চলেছে এই বিশেষ সিনেমাটি।
পরিচালক সন্দীপ রায় বহু দিন ধরেই সত্যজিতের ছোটগল্প নিয়ে কাজ করার পরিকল্পনা করছিলেন। এর আগে ‘যেখানে ভূতের ভয়’ বা ‘চার’-এর মতো অ্যান্থলজি ছবি কিংবা ছোটপর্দার জন্য কাজ করলেও, বড় পর্দায় নতুন করে ছোটগল্পের সংকলন আনার ইচ্ছা তাঁর দীর্ঘদিনের ছিল। আর এবার সেই স্বপ্নই বাস্তবে রূপ নিতে চলেছে।
ছবিতে সত্যজিতের যে চারটি অনন্য গল্পকে বেছে নেওয়া হয়েছে, সেগুলি হল—
খগম
বাতিক বাবু
ভুতো
নীল আতঙ্ক
প্রতিটি গল্পই স্বতন্ত্র—আলাদা চরিত্র, আলাদা পটভূমি এবং ভিন্ন স্বাদের অভিজ্ঞতা। তবে এই সমস্ত গল্পকে একসঙ্গে এক সুতোয় বাঁধছে সত্যজিতের সেই চিরপরিচিত মুন্সিয়ানা, অসম্ভব কল্পনাশক্তি এবং বাস্তব ও অলৌকিকের মেলবন্ধন।
বাবার সাহিত্যকে রুপোলি পর্দায় ফুটিয়ে তোলার ক্ষেত্রে সন্দীপ রায়ের মুন্সিয়ানা সর্বজনবিদিত। আর এই নতুন ছবিটিতে যুক্ত হয়েছে টলিপাড়ার একঝাঁক দাপুটে ও জনপ্রিয় অভিনেতা। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে— শুভাশিস মুখোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, সুপ্রিয় দত্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, কৌশিক বন্দ্যোপাধ্যায় এবং বরুণ চক্রবর্তীর মতো নামী শিল্পীদের। এই অভিজ্ঞ অভিনেতাদের উপস্থিতি ছবিটিকে অন্য এক উচ্চতায় নিয়ে যাবে বলেই আশা করা হচ্ছে।
শুধুমাত্র অভিনয় বা পরিচালনা নয়, এই ছবিটির পেছনের কারিগররাও প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত দক্ষ। ছবির চিত্রগ্রহণের দায়িত্ব সামলাচ্ছেন শশাঙ্ক পালিত। শিল্প নির্দেশনায় থাকছেন অনন্য আঢ্য এবং সম্পাদনার দায়িত্বে সুব্রত রায়। এছাড়া লাইন প্রডিউসার হিসেবে রয়েছেন শুভেন কুমার দাস। বিশেষ রূপসজ্জার দায়িত্বে সোমনাথ কুন্ডু এবং মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন সানু সিংহ রায়।
প্রযোজক প্রদীপ কুমার নন্দী ও ‘নন্দী মুভিজ’-এর এই উদ্যোগ বাংলা সাহিত্য ও চলচ্চিত্রের ঐতিহ্যকে টিকিয়ে রাখার ক্ষেত্রে এক ঐতিহাসিক পদক্ষেপ। সত্যজিৎ রায়ের গল্প পড়ে বেড়ে ওঠা প্রজন্মের কাছে এটি যেমন নস্ট্যালজিয়ার খোরাক, তেমনই আজকের তরুণ প্রজন্মের কাছে সত্যজিতের বিস্ময়কর সাহিত্য জগতকে নতুনভাবে আবিষ্কার করার এক দুর্দান্ত সুযোগ। সব মিলিয়ে, সন্দীপ রায়ের পরিচালনায় এই ছবি যে বাংলা চলচ্চিত্রের আঙিনায় একটি বিশেষ সংযোজন হতে চলেছে, তা বলাই বাহুল্য।
