AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Parliament Special Session: এক ঢিলে দুই পাখি নয়, মরবে একাধিক পাখি! সংসদের বিশেষ অধিবেশন ঘুরিয়ে দিতে পারে বিরোধীদের খেলা

Centre Vs Opposition Parties: আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিলের মতো সংবিধান সংশোধনী পাস করাতে সংসদের দুই কক্ষেই প্রয়োজন দুই-তৃতীয়াংশ সমর্থন। লোকসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র সর্বোচ্চ সদস্য সংখ্যা ৩২০। লোকসভার পূর্ণ শক্তি অনুযায়ী দুই-তৃতীয়াংশ সমর্থন নিশ্চিত করতে প্রয়োজন ৩৬০ ভোট।

Parliament Special Session: এক ঢিলে দুই পাখি নয়, মরবে একাধিক পাখি! সংসদের বিশেষ অধিবেশন ঘুরিয়ে দিতে পারে বিরোধীদের খেলা
ফাইল চিত্র।Image Credit: PTI
| Edited By: | Updated on: Nov 13, 2026 | 12:31 PM
Share

নয়া দিল্লি: কৌশলী বিজেপি। সংসদের বিশেষ অধিবেশন ডেকে রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। সংসদের তিনদিনের বিশেষ অধিবেশনকে ব্যবহার করেই গত দুই মাসে এসআইআর (SIR) নিয়ে ইন্ডিয়া জোটের তৈরি সরকার বিরোধী যাবতীয় হাওয়া রাতারাতি ঘুরিয়ে দিতে নীলনকশা তৈরি বিজেপির।

বিরোধী শিবিরের বিভিন্ন দলে বড় ভাঙ্গন ধরিয়েই এক ঢিলে একাধিক পাখি মারার ঘুঁটি সাজাচ্ছেন নরেন্দ্র মোদী-অমিত শাহ। সূত্রের খবর, নিয়মমাফিক নভেম্বরের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে শীতকালীন অধিবেশন না ডেকে ৩০ নভেম্বর বা ৪ ডিসেম্বর থেকে তিনদিনের স্পেশাল সেশন ডাকতে চলেছে সরকার। এই অধিবেশনের লক্ষ্য হল বিতর্কিত আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিল পাস করানো।

গত এপ্রিলে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে এই বিল পাস করাতে গিয়ে বেনজির ভাবে লোকসভায় পর্যদস্তু হতে হয়েছিল নরেন্দ্র মোদীর সরকারকে। ফের একবার এই দুই বিল পাস করানোর চেষ্টা করবে সরকার। কিন্তু প্রশ্ন, একবার ব্যর্থতার পরেও কেন দ্বিতীয়বার কোমর বেঁধে নামছে সরকার?

কোন লক্ষ্য এবং পরিবর্তিত রাজনৈতিক সমীকরণ বিজেপির হাতিয়ার?

সংসদে দলগত সংখ্যার অবস্থান:

আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিলের মতো সংবিধান সংশোধনী পাস করাতে সংসদের দুই কক্ষেই প্রয়োজন দুই-তৃতীয়াংশ সমর্থন। লোকসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র সর্বোচ্চ সদস্য সংখ্যা ৩২০। লোকসভার পূর্ণ শক্তি অনুযায়ী দুই-তৃতীয়াংশ সমর্থন নিশ্চিত করতে প্রয়োজন ৩৬০ ভোট। অর্থাৎ ৪০ কম। অন্যদিকে, রাজ্যসভায় শাসক শিবিরের শক্তি ১৫৫। দুই তৃতীয়াংশে পৌছনোর জন্য প্রয়োজন ১৬১। অর্থাৎ ৬ আসন কম পড়ছে।

এদিকে, বাদল অধিবেশন এখনও স্থগিত (Prorogue) করেনি সরকার। অর্থাৎ অধিবেশন ডাকতে ১৪ দিনের বাধ্যতামূলক আগাম নোটিশ দেওয়ার কোনও প্রয়োজন নেই। যেকোনও সময় তিন দিনের নোটিশে অধিবেশন ডাকতে পারে সরকার।

এই বিশেষ অধিবেশনে সাসপেন্ডেড সাংসদরাও বিশেষ গুরুত্ব রাখছে। বাদল অধিবেশনে সাসপেন্ড হয়েছিলেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যেহেতু স্পেশাল সেশন বাদল অধিবেশনের অংশ হিসাবেই ডাকা হবে, তাই তিনি সাসপেন্ডই থাকবেন। একইভাবে সাসপেন্ড রয়েছেন আরও তিনজন কংগ্রেস সাংসদ। সম্প্রতি পদত্যাগ করেছেন ন্যাশনাল কনফারেন্সের একজন সাংসদও। ফলে লড়াইয়ের আগেই বিরোধী শিবিরের ৫ ভোট কম পড়ছে। এটা শাসক জোটের পক্ষে লাভজনক হবে।

Follow Us