Sayantika Banerjee: সায়ন্তিকার শনির দশা! নায়িকাকে সোজাসুজি বলেই দিলেন জ্যোতিষী, কী ঘটতে চলেছে?
Sayantika Banerjee Astrology: তারপরেই অনেকেরই মনে প্রশ্ন উঠেছিল, ভোটে পরাজিত হওয়ার পর সায়ন্তিকার পরবর্তী পদক্ষেপ কী হবে? তবে সায়ন্তিকা কখনই এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে ভোটের ফলপ্রকাশের পর থেকে সায়ন্তিকাকে মূলত সোশ্যাল মিডিয়াতেই বেশি সক্রিয় দেখা যাচ্ছিল।

বিধানসভা নির্বাচনে বরানগর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের (TMC) টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ভোটপ্রচারে নানারকম চমক, জনসংযোগ এবং বিপুল উৎসাহ দেখা গেলেও, শেষরক্ষা হয়নি। বিজেপির সজল ঘোষের কাছে নির্বাচনে পরাজিত হতে হয় টলিউডের এই গ্ল্যামারাস অভিনেত্রীকে। তারপরেই অনেকেরই মনে প্রশ্ন উঠেছিল, ভোটে পরাজিত হওয়ার পর সায়ন্তিকার পরবর্তী পদক্ষেপ কী হবে? তবে সায়ন্তিকা কখনই এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে ভোটের ফলপ্রকাশের পর থেকে সায়ন্তিকাকে মূলত সোশ্যাল মিডিয়াতেই বেশি সক্রিয় দেখা যাচ্ছিল। জিম থেকে শরীরচর্চার সেলফি কিংবা রাজনীতির বাইরের ব্যক্তিগত লাইফস্টাইল— এই নিয়েই নেটপাড়ায় পোস্ট করতেন তিনি। তবে এবার স্টুডিও পাড়ার খবর, আর ঘরে বসে থাকা নয়, ফের চেনা লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় কামব্যাক করছেন সায়ন্তিকা। ঠিক এরই মাঝে প্রকাশ্যে এল সায়ন্তিকার হইচইয়ে এন্ট্রি। আর সেখানেই সায়ন্তিকার সামনে এল এমন সত্য! যা শুনে রীতিমতো চমকে উঠলেন অভিনেত্রী।
ঠিক কী ঘটল সায়ন্তিকার সঙ্গে?
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। হইচইয়ে শুরু হতে চলেছে নতুন নন-ফিকশন সিরিজ কর্মা কলিং। এই সিরিজে সঞ্চালিকার ভূমিকায় দেখা যাবে সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীকে। এই সিরিজেরই একটি টিজার এখন চর্চায়। যেখানে জ্যোতিষীকে সায়ন্তিকা জানিয়েছেন, তিনি এতদিন সাধারণ মানুষের কাছে ছিলেন, ঠিক সেই জায়গায় ফের ফিরতে চান। সায়ন্তিকার কথার উত্তরে জ্যোতিষী সোজা জানান, রাজনীতি তাঁর একেবারেই কেরিয়ার নয়! এই টিজারে দেখা গিয়েছে, সায়ন্তিকাকে জ্যোতিষী বলছেন, যে তাঁর শনির দশা চলছে।
View this post on Instagram
তবে এর পাশাপাশি সায়ন্তিকাকে খুশির খবরও দিয়েছেন জ্যোতিষী। তিনি অভিনেত্রীকে জানান, ব্যক্তিগত জীবনে নতুন কিছু ঘটতে চলেছে অভিনেত্রীর সঙ্গে। সেটা কি প্রেম, নাকি বিয়ে, তা অবশ্য স্পষ্ট করেননি জ্যোতিষী। তবে ভাগ্যের এই নতুন মোড়ের কথা জেনে লজ্জায় একেবারে লাল সায়ন্তিকা। সত্য়িই কী সায়ন্তিকার জীবনে নতুন কিছু ঘটবে, তা জানার জন্য অপেক্ষা তো করতেই হবে অনুরাগীদের।
