AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sher-E-Punjab T20 League: আইএসএলের ধাঁচে এবার পাঞ্জাবের টি২০ লিগেও মার্কি প্লেয়ার, কোন ভারতীয় তারকারা খেলছেন?

Shubhman Gill: জানা গিয়েছে, প্রতি দলে কমপক্ষে ১ জন মার্কি ক্রিকেটার ও ২ জন আইকন থাকবেন। সর্বোচ্চ ২০ জনের দল তৈরি করা যাবে। একটি দল ৪৫ লক্ষের বেশি অর্থ ব্যয় করতে পারবে না। রাউন্ড রবিন ও নক আউট মিলিয়ে হবে এই টুর্নামেন্ট। আগামী ৩০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মোহালি স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Sher-E-Punjab T20 League: আইএসএলের ধাঁচে এবার পাঞ্জাবের টি২০ লিগেও মার্কি প্লেয়ার, কোন ভারতীয় তারকারা খেলছেন?
শুভমন গিল-অর্শদীপ সিংImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Aug 10, 2026 | 1:36 PM
Share

পাঞ্জাব: সালটা ২০১৪। আইএসএল শুরু হল ভারতে। তখনই ভারতের ফুটবল সমর্থকরা প্রথম শুনলেন একটি শব্দ- ‘মার্কি প্লেয়ার’। এই শব্দের অর্থ কোনও বিখ্যাত ক্রীড়াবিদ, যিনি কোনও দলের সঙ্গে যুক্ত হবেন ও দলের হয়ে খেলবেন। এই বিখ্যাত শব্দবন্ধ আবার ফিরছে। শুরু হতে চলেছে পাঞ্জাবের টি২০ প্রতিযোগিতা ‘শের ই পাঞ্জাব টি২০ লিগ’। সেখানেই শোনা গিয়েছে, এবার খেলতে দেখা যাবে শুভমন গিল, অভিষেক শর্মাদের। আগামী ৩০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মোহালি স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এই প্রতিযোগিতায় খেলবে মোট ৬টি দল। ফাজিলকা ফ্যালকন্স, অমৃতসর সুর্মাস, লুধিয়ানা লায়ন্স, জলন্ধর ওয়ারিয়র্স, মোহালি কিংস, ভাটিন্ডা রয়্যালস। এই প্রতিযোগিতাতে মোট ৬ জনকে দেখা যাবে মার্কি ক্রিকেটার হিসেবে। এঁরা হলেন – শুভমন গিল (ফাজিলকা), অভিষেক শর্মা (অমৃতসর), অর্শদীপ সিং (লুধিয়ানা), প্রভসিমরন সিং (জলন্ধর), রমনদীপ সিং (মোহালি), গুরনুর ব্রার (ভাটিন্ডা)। আগামী রবিবার নিলামে ৪৫০-এর বেশি পঞ্জাবি ক্রিকেটারের নাম উঠবে। এর ফলে রাজ্যের উঠতি ক্রিকেটাররা নিজেদের প্রতিষ্ঠিত খেলোয়াড়দের সঙ্গে একই মঞ্চে খেলার সুযোগ পাবেন। শুভমন, অভিষেকের খেলার ফলে এই লিগ নিয়ে অনেকেই আগ্রহী হবেন বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, প্রতি দলে কমপক্ষে ১ জন মার্কি ক্রিকেটার ও ২ জন আইকন থাকবেন। সর্বোচ্চ ২০ জনের দল তৈরি করা যাবে। একটি দল ৪৫ লক্ষের বেশি অর্থ ব্যয় করতে পারবে না। রাউন্ড রবিন ও নক আউট মিলিয়ে হবে এই টুর্নামেন্ট। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, “পাঞ্জাব বরাবরই অসাধারণ ক্রিকেট প্রতিভার জন্য পরিচিত। শের-ই-পাঞ্জাব টি২০ লিগ সেই প্রতিভা তুলে ধরার একটি মঞ্চ। শুভমন, অভিষেক, অর্শদীপদের উপস্থিতি এই লিগের মানোজ্জ্বল করবে। আমরা চাই, পাঞ্জাব থেকে আরও ক্রিকেটার উঠে আসুক ও দেশের হয়ে অবদান রাখুক।” সচিব গুরমিত সিং মিত হায়ারও এই লিগকে নিয়ে আশাবাদী। তাঁর কথায়, প্রতিষ্ঠিত ভারতীয় তারকাদের সঙ্গে তরুণ প্রতিভাদের মেলবন্ধনের ফলে এই প্রতিযোগিতা পাঞ্জাব ক্রিকেটকে শক্তিশালী করতে সাহায্য করবে।

Follow Us