AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shah Rukh Khan: শাহরুখের ৩০০ কোটির ‘মন্নত’-এ এক মাসের কারেন্ট বিল কত জানেন?

SRK House Mannat: ২৭ হাজার বর্গফুট জুড়ে ছড়ানো এই ৬ তলা প্রাসাদের রক্ষণাবেক্ষণ ও বিদ্যুতের খরচ কত জানেন? শাহরুখ ঘনিষ্ঠ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মুম্বইয়ের ব্যান্ডস্ট্যান্ডে অবস্থিত এই ঐতিহাসিক বাংলোটি ২০০১ সালে খোরশেদ ভানু সঞ্জনা ট্রাস্টের থেকে মাত্র ১৩.৩২ কোটি টাকায় কিনেছিলেন শাহরুখ।

Shah Rukh Khan: শাহরুখের ৩০০ কোটির 'মন্নত'-এ এক মাসের কারেন্ট বিল কত জানেন?
| Updated on: Sep 17, 2026 | 4:36 PM
Share

বলিউডের ‘কিং খান’ তিনি। দেশে-বিদেশে কোটি কোটি ভক্ত তাঁর একঝলক দেখার জন্য মুখিয়ে থাকেন। তারকা সুলভ জীবনের পাশাপাশি শাহরুখ খানের বিলাসবহুল জীবনযাপনও প্রায়শই থাকে সংবাদের শিরোনামে। মুম্বইয়ের বান্দ্রায় অবস্থিত তাঁর স্বপ্নের প্রাসাদ ‘মন্নত’, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩০০ কোটি টাকা। বর্তমানে সেই ঐতিহাসিক বাংলোতেই চলছে জোরকদমে সংস্কার বা ‘রেনোভেশন’-এর কাজ।

সম্প্রতি নেটপাড়ায় ভক্তদের সঙ্গে এক ‘AskSRK’ সেশনে নিজের বাড়ি নিয়ে মজার আপডেট শেয়ার করেন কিং খান। এক ভক্ত রসিকতা করে লেখেন, “স্যার, এবারও যদি ব্যালকোনিতে এসে দেখা না দেন, তবে মন্নত বেঁচে দিন!” জবাবে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শাহরুখ বলেন, “নতুন গ্যালারি বানাচ্ছি তো, এবার সেই নতুন গ্যালারিতে আরও বেশি করে চমকাবো।”

কিন্তু ২৭ হাজার বর্গফুট জুড়ে ছড়ানো এই ৬ তলা প্রাসাদের রক্ষণাবেক্ষণ ও বিদ্যুতের খরচ কত জানেন? শাহরুখ ঘনিষ্ঠ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মুম্বইয়ের ব্যান্ডস্ট্যান্ডে অবস্থিত এই ঐতিহাসিক বাংলোটি ২০০১ সালে খোরশেদ ভানু সঞ্জনা ট্রাস্টের থেকে মাত্র ১৩.৩২ কোটি টাকায় কিনেছিলেন শাহরুখ। সে সময়ে এর নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। সমুদ্রমুখী এই আলিশান বাংলোতে রয়েছে পাঁচটি বেডরুম, বিশাল লাইব্রেরি, জিম, সুইমিং পুল, একটি প্রাইভেট থিয়েটার এবং শাহরুখের ব্যক্তিগত অফিস।

শুধু বাংলোই নয়, মন্নতের নেমপ্লেটও সমান চর্চিত। যার আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা। শাহরুখের পত্নী গৌরী খান নিজে এটি ডিজাইন করেছেন। প্রাথমিক গুঞ্জন ছিল এটি হিরে দিয়ে তৈরি, তবে পরবর্তীতে গৌরী স্পষ্ট করেন, নেমপ্লেটটি আসলে “গ্লাস ক্রিস্টালের একটি স্বচ্ছ মেটেরিয়াল” দিয়ে তৈরি, যা ঘরের দরজায় ইতিবাচক শক্তি নিয়ে আসে।

স্ত্রী গৌরী এবং তিন সন্তান আবরাম, আরিয়ান ও সুহানাকে নিয়ে এই রাজপ্রাসাদে বাস করেন বাদশা। বলিউড সূত্র বলছে, মন্নতের মাসিক বিদ্যুতের বিল শুনলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য! জানা গিয়েছে, প্রতি মাসে এই বাংলোর বিদ্যুৎ বিল বাবদ প্রায় ৪৩ থেকে ৪৫ লাখ টাকা গুনতে হয় শাহরুখকে! যদিও এই বিপুল অঙ্কের রক্ষণাবেক্ষণ খরচ নিয়ে কোনও অফিসিয়াল তথ্য প্রকাশ করেনি খান পরিবার, তবুও এই পরিসংখ্যানই প্রমাণ করে বলিউডের আসল ‘বাদশাহ’ কে! তবে এই মুহূর্তে সংস্কারের কাজ চলছে মন্নত জুড়ে। যা নাকি শেষ হবে চলতি বছরের দিওয়ালির আগে। অর্থাৎ এবারের দিওয়ালি খান পরিবার কাটাবেন নতুন বাড়িতেই।

Follow Us