Shah Rukh Khan: মন্নতের বারান্দায় নয়, জন্মদিনে এই জায়গায় দেখা দিলেন শাহরুখ! ভিডিয়ো ভাইরাল
Shah Rukh Khan Birthday: রবিবার, ২ নভেম্বর নিজের জন্মদিনে ভক্তদের বড় চমক দিলেন বলিউড বাদশা। ভক্তরা যখন মন্নতের বাইরে অধীর আগ্রহে প্রহর গুনছিলেন, তখন শাহরুখের মগজে চলছিল অন্য পরিকল্পনা। তিনি মন্নতে নিজে এলেন না, বরং তার জায়গায় অনুরাগীরা পেল বড় সারপ্রাইজ।

৬১তম জন্মদিনে শাহরুখ খানকে এক ঝলক দেখার জন্য ‘মন্নত’-এর বাইরে প্রতি বছরের মতোই উপচে পড়েছিল অগণিত ভক্তের ভিড়। কিন্তু রবিবার, ২ নভেম্বর নিজের জন্মদিনে ভক্তদের বড় চমক দিলেন বলিউড বাদশা। ভক্তরা যখন মন্নতের বাইরে অধীর আগ্রহে প্রহর গুনছিলেন, তখন শাহরুখের মগজে চলছিল অন্য পরিকল্পনা। তিনি মন্নতে নিজে এলেন না, বরং তার জায়গায় অনুরাগীরা পেল বড় সারপ্রাইজ।
সূত্রের খবর, মন্নত ছেড়ে কিং খান পৌঁছে যান দক্ষিণ মুম্বইয়ের বিখ্যাত তাজ হোটেলে। সেখানেই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে গভীর রাত পর্যন্ত চলে তাঁর জন্মদিনের জমকালো উদ্যাপন। সোমবার ভোরের আলো ফোটা পর্যন্ত হোটেলের বাইরে পার্ক করা ছিল এই তারকার সুসজ্জিত গাড়ি, যা নজর কেড়েছে সাধারণ মানুষ ও সাংবাদিকদের। বাবার এই বিশেষ দিনে তাজ হোটেলে উপস্থিত ছিলেন আরিয়ান খান এবং সুহানা খানও। তবে জাঁকজমক এড়িয়ে বেশ নিঃশব্দেই উৎসবস্থল ছাড়েন তাঁরা।
তবে হোটেল ছাড়ার আগে অনুরাগীদের হতাশ করেননি কিং খান। তাজ হোটেলের বাইরে ভক্তদের সেই ভালোবাসার মুহূর্তের একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ভক্তদের ‘আই লাভ ইউ’ চিৎকারের জবাবে প্রিয় তারকা চিরচেনা স্টাইলে হাত নেড়ে ও ফ্লাইং কিস ছুঁড়ে তাঁদের ভালোবাসা ফিরিয়ে দিচ্ছেন।
দেখুন সেই ভিডিয়ো–
And finally the birthday boy himself, a little wave, and a whole lot of happiness ❤️
Happy birthday KING KHAN! 👑
#HappyBirthdaySRK #King #ShahRukhKhan https://t.co/enF2qZ7wKb
— Shah Rukh Khan Warriors FAN Club (@TeamSRKWarriors) November 2, 2026
‘শাহরুখ খান ওয়ারিয়র্স’ নামক এক ফ্যান ক্লাব এক্স হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে লিখেছে, “অবশেষে বার্থডে বয় নিজে! এক টুকরো হাত নাড়া, আর অনেকটা আনন্দ। শুভ জন্মদিন কিং খান!”
পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ভক্তদের জন্যও ছিল এক দারুণ চমক। শাহরুখের জন্মদিন উপলক্ষে আস্ত ‘মন্নত’-কেই যেন একটি বিশাল স্ক্রিনে বদলে দেওয়া হয়েছিল। শাহরুখের বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’-এর প্রথম গানটি মন্নতের বিশাল স্ক্রিনে প্রদর্শিত হয়, যেখানে দীপিকা পাড়ুকোনকেও দেখা গিয়েছে। ২ নভেম্বর মধ্যরাতে মুক্তি পাওয়া এই বিশেষ উপহারের পাশাপাশি ভক্তদের জন্য কিং খানের একটি হাতে লেখা বার্তাও স্ক্রিনে ফুটে ওঠে— “যে হৃদয়গুলো তাঁকে ‘কিং’ বানিয়েছে, তাঁদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা।”
তবে কয়েকদিন আগে শোনা গিয়েছিল জন্মদিনে নাকি দেশ থেকে দূরে থাকবেন। কিন্তু ভাইরাল হওয়া এই ভিডিয়ো যদি সত্য়ি হয়, তাহলে বোঝাই যাচ্ছে, নিজের জন্মদিনে নিজের প্রিয় শহরকে ছাড়তে চাইলেন না বাদশা খান।
