AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সইফের আজ এই হাল শাহিদের জন্য, করিনাকেও জিজ্ঞাসাবাদ, আর কী বেরচ্ছে পুলিশ সূত্রে? 

Saif Ali Khan: হামলার পর পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত নিজের পোশাকও বদল করে। আজ ভোরে লোকাল ট্রেন ধরে পালানোর চেষ্টা করেছিল। কিন্তু তার আগেই পুলিশ ধরে ফেলে অভিযুক্তকে।

সইফের আজ এই হাল শাহিদের জন্য, করিনাকেও জিজ্ঞাসাবাদ, আর কী বেরচ্ছে পুলিশ সূত্রে? 
| Updated on: Jan 17, 2025 | 6:54 PM
Share

হাসপাতালে সইফ আলি খান। প্রাণঘাতী হামলার পর কেটে গিয়েছে একটা দিন। মুম্বই পুলিশ মুহূর্তে নেমেছে তদন্তে। তদন্তে জানা গিয়েছে, আততায়ী সইফের ঘরে নয়, তাঁর ছোট ছেলে জেহ-র ঘরে ঢুকছিল। সেই সময় পরিচারিকা দেখে ফেলেন। চিৎকার করতেই তাঁকে ইশারা চুপ করতে বলে হামলাকারী। দাবি করে ১ কোটি টাকার। পরিচারিকা তাঁকে বাধা দিলে সে ছুরির কোপ মারে। চিৎকার শুনে বেরিয়ে আসেন সইফ। হামলাকারীকে বাধা দিলে, সইফের উপরে ঝাঁপিয়ে পড়ে সে। এলোপাথাড়ি কোপ মারে।

হামলার পর পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত নিজের পোশাকও বদল করে। আজ ভোরে লোকাল ট্রেন ধরে পালানোর চেষ্টা করেছিল। কিন্তু তার আগেই পুলিশ ধরে ফেলে অভিযুক্তকে।

পুলিশ সূত্রে খবর, ১ ঘণ্টা ছিল আততায়ী সইফের বাড়িতে। তার বাড়িতে ঢোকা এবং বেরনোর ছবি হাতে আসে পুলিশের হাতে আসে কিছু ঘণ্টার মধ্যেই। পালানোর সময় ঢাকা ছিল না আততায়ীর মুখ। মোবাইল ট্র্যাক করে সেই ব্যক্তিকে ধরে মুম্বই পুলিশ। জানা গিয়েছে তার নাম শাহিদ। এর আগেও ৫টি অপরাধ মূলক অভিযোগ রয়েছে তার নামে। ইতিমধ্যেই করিনা কাপুরের বয়ানও রেকর্ড করা হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, বান্দ্রা স্টেশন থেকে ভোরের ফার্স্ট লোকাল ধরে পালানোর চেষ্টা করেছিল হামলাকারী। কিন্তু পুলিশ তাঁকে হাতেনাতে ধরে ফেলে। ইতিমধ্যেই বান্দ্রা থানায় আনা হয়েছে হামলাকারীকে। চলছে জিজ্ঞাসাবাদ। বুধবার রাতে নিজের বাড়িতেই ছুরির আঘাতে আতহ হন বলিউড অভিনেতা সইফ আলি খান। ছয়বার ছুরির কোপ মারা হয় তাঁকে। গুরুতর জখম হন সইফ। হাতে, ঘাড়ে, পিঠে গভীর ক্ষত তৈরি হয়। রাতেই রক্তাক্ত অবস্থায় তাঁকে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়। অস্ত্রোপচারের পর বর্তমানে স্থিতিশীল রয়েছেন সইফ।

এদিকে, সইফের উপরে হামলার পরই পিছনের সিঁড়ি দিয়ে পালিয়ে যায় হামলাকারী। সিসিটিভি ফুটেজে দেখা যায় তাঁকে। ওই ছবি দেখেই হামলাকারীকে চিহ্নিত করা হয় এবং তার খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়।

Follow Us