AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dharmendra Health update: আশঙ্কাজনক ধর্মেন্দ্র, রাত বাড়তেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

Dharmendra Hospitalised: এই মুহূর্তে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ধর্মেন্দ্রকে দেখতে গিয়েছেন তাঁর দুই ছেলে সানি দেওল ও ববি দেওল। হাসপাতালেই রয়েছেন ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনী। এমনকী, অভিনেতার শারীরিক অবস্থার খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে গিয়েছেন শাহরুখ খান ও সলমন খান।

Dharmendra Health update: আশঙ্কাজনক ধর্মেন্দ্র, রাত বাড়তেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন
| Updated on: Nov 11, 2025 | 12:46 AM
Share

সোমবার দুপুর থেকেই আশঙ্কাজনক বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। শারীরিক অবস্থার এতটাই অবনতি হয় যে, তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। শেষ খবর পাওয়া পর্যন্ত, শারীরিক অবস্থা একই রকম রয়েছে ধর্মেন্দ্র। এই মুহূর্তে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ধর্মেন্দ্রকে দেখতে গিয়েছেন তাঁর দুই ছেলে সানি দেওল ও ববি দেওল। হাসপাতালেই রয়েছেন ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনী। এমনকী, অভিনেতার শারীরিক অবস্থার খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে গিয়েছেন শাহরুখ খান ও সলমন খান।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সোমবার বলিউডের এই বর্ষীয়ান অভিনেতাকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। জানা গিয়েছে, এই মুহূর্তে তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। ধর্মেন্দ্রর চিকিৎসার জন্য আলাদা মেডিক্যাল বোর্ডও তৈরি করা হয়েছে। এই মুহূর্তে অভিনেতা রয়েছেন চিকিৎসকদের কড়া নজরে।

সোশাল মিডিয়ায় ধর্মেন্দ্রর শারীরিক অবস্থার কথা জানিয়ে হেমা মালিনী লিখলেন, ” ধরমজির স্বাস্থ্য নিয়ে সবাই দুশ্চিন্তায়। তাই সবাইকে জানাতে চাই। চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন তিনি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।” এমনকী, সানি দেওলের টিমের তরফ থেকেও জানানো হয়েছে, ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

আগামী ডিসেম্বর মাসে ৯০ বছরে পা রাখবেন ধর্মেন্দ্র। ৯০ বছর বয়স হলেও, বলিউডে এখনও দাপটের সঙ্গে কাজ করে চলেছেন। জয়া বচ্চন ও শাবানা আজমির সঙ্গে জুটি বেঁধে করণ জোহরে রকি অউর রানি কি প্রেমে কাহানি ছবিতে তো তাঁর অভিনয় সিনেমার পর্দায় ম্যাজিক তৈরি করেছিল। এমনকী, সদ্য প্রকাশ্যে এসেছে তাঁর ইক্কিস ছবির ঝলক। যেখানে ধর্মেন্দ্রকে বোঝাই যায় না তাঁর নব্বই বছর বয়স। তারই মাঝে খবরে এল ধর্মেন্দ্র হাসপাতালে।

ধর্মেন্দ্রর পরিবারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও মন্তব্য প্রকাশ করা হয়নি। কয়েকদিন আগেই শ্বাসকষ্ট হওয়ার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা স্থিতিশীলই ছিল। তবে সোমবার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে খবর। সূত্রের খবর অনুযায়ী, ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা তেমন আশঙ্কাজনক নয়। চিকিংসায় সাড়া দিচ্ছেন অভিনেতা। তবে যেহেতু অভিনেতার বয়স নব্বইয়ের দোড়গোড়ায়, সেহেতু কোনও ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকরা।

Follow Us
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে
বদলে যাবে 'বেহাল' বেহালা বিমানবন্দর? বাড়ছে আশা
বদলে যাবে 'বেহাল' বেহালা বিমানবন্দর? বাড়ছে আশা
ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না, পুলিশের জালে সুশান্ত
ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না, পুলিশের জালে সুশান্ত
অসুস্থ ছাত্রীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ স্বাস্থ্যকর্মীদের, কেন?
অসুস্থ ছাত্রীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ স্বাস্থ্যকর্মীদের, কেন?
ঘুটিয়ারি শরিফে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত সাদ্দাম, পুলিশের জালে আরও এক
ঘুটিয়ারি শরিফে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত সাদ্দাম, পুলিশের জালে আরও এক