AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shakib Khan Bubly: আবার বাবা হলেন শাকিব খান, পুত্র না কন্যাসন্তানের মা হলেন বুবলী?

Shakib Khan Bubly third child: ঢালিউড সুপারস্টার শাকিব খান কি আবারও বাবা হলেন? কোরিওগ্রাফার অ্যাডলফ খানের পোস্ট এবং শবনম বুবলীর একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিনোদন দুনিয়ায় শোরগোল। পুত্র নাকি কন্যা, কে এল তাঁদের সংসারে? জানুন বিস্তারিত।

Shakib Khan Bubly: আবার বাবা হলেন শাকিব খান, পুত্র না কন্যাসন্তানের মা হলেন বুবলী?
কী বলেছেন বুবলী?
| Updated on: Jun 05, 2026 | 4:17 PM
Share

শাকিব খান (Shakib Khan) এবং তাঁর ব্যক্তিগত জীবন বরাবরই থাকে চর্চায়! টলিউড থেকে ঢালিউড, সব জায়গাতেই এই মুহূর্তে একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে- ঢালিউড ভাইজান কি তবে তৃতীয়বারের জন্য বাবা হলেন? হ্যাঁ, নেটপাড়ায় তেমনই এক জল্পনা এখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। আর এই জল্পনার আগুনে ঘি ঢেলেছে খোদ অভিনেত্রী শবনম বুবলীর একটি আবেগঘন পোস্ট এবং এক জনপ্রিয় নৃত্যপরিচালকের শুভেচ্ছা বার্তা।

সম্প্রতি বুবলী তাঁর সোশাল মিডিয়ায় ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।”

এর ঠিক আগেই বাংলাদেশের নৃত্যগুরু অ্যাডলফ খান বুবলীর সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, “কন্যাসন্তান আল্লাহর বড় নেয়ামত, বিশেষ উপহার। অভিনন্দন শবনম বুবলী।” ব্যস, এই দুইয়ে দুইয়ে চার করতে বিন্দুমাত্র সময় নেননি ভক্তরা। সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তবে কি শাকিব-বুবলীর ঘর আলো করে এল রাজকন্যা? আর সকলের প্রশ্নের উত্তর দেন বুবলি নিজেই।

যদিও শাকিব খানের সঙ্গে বুবলীর সম্পর্ক নিয়ে এর আগে কম কাদা ছোঁড়াছুড়ি হয়নি। একসময় শাকিব নিজেই দাবি করেছিলেন, বুবলীর সঙ্গে তাঁর আর কোনও সম্পর্ক নেই। এমনকি প্রথম সন্তান শেহজাদ বীরের জন্মের সময়েও নাকি বুবলীর পাশে ছিলেন না অভিনেতা, এমন অভিযোগও উঠেছিল। কিন্তু গত বছরের শেষের দিকে সমস্ত বিবাদ ভুলে ছেলে শেহজাদকে নিয়ে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন এই জুটি। গুঞ্জন রটেছিল, সেই সফরের পর থেকেই নাকি তাঁদের ভাঙা সংসার আবার জোড়া লেগে গিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর রটেছিল। মাঝে গর্ভপাতের ভুয়ো খবর ছড়ালেও, শেষ পর্যন্ত মিষ্টি মেয়ের আগমনের খবর সব জল্পনার অবসান ঘটাল।

মজার বিষয় হল, বাংলাদেশের সংবাদমাধ্যমের একাংশ আবার দাবি করছে বুবলীর নাকি পুত্রসন্তান হয়েছে। তবে বুবলীর নিজের পোস্ট সমস্ত ঢাকঢাক-গুড়গুড় সরিয়ে পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে তাঁদের জীবনে এসেছে এক কন্যাসন্তানই। জয় এবং বীরের পর এটি শাকিবের তৃতীয় সন্তান। নেটিজেনদের সমস্ত নজর এখন আটকে রয়েছে শাকিব-বুবলীর এই নতুন অধ্যায়ের দিকে। এবার দেখার, এই নতুন অতিথির আগমন তাঁদের সম্পর্কের সমীকরণকে কোন দিকে নিয়ে যায়!

Follow Us
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?