শঙ্কর পরিবারের দুই প্রজন্মের ছবি বিদেশের চলচ্চিত্র উৎসবে
বহুবছর পর আবার মা ও ছেলের ছবি নির্বাচিত হয়েছে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এই উৎসবের নাম সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল মনট্রিয়াল। অভিনেত্রী মমতা শঙ্করের ছবি 'বিজয়ার পরে' যেমন রয়েছে, তেমনই রাতুল শঙ্করের সুর করা ছবি 'পিঞ্জর ' স্থান পেয়েছে।

অভিনেত্রী নৃত্যশিল্পী মমতা শঙ্কর ও তাঁর পুত্র রাতুল শঙ্করকে দর্শক প্রথম বার দেখেছিলাম পরিচালক ঋতুপর্ণের ‘উৎসব ‘ ছবিতে। সেখানেই মমতা শঙ্করের ছেলের চরিত্রে দেখা গিয়েছিল রাতুলকে। বহুবছর পর আবার মা ও ছেলের ছবি নির্বাচিত হয়েছে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এই উৎসবের নাম সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল মনট্রিয়াল। অভিনেত্রী মমতা শঙ্করের ছবি ‘বিজয়ার পরে’ যেমন রয়েছে, তেমনই রাতুল শঙ্করের সুর করা ছবি ‘পিঞ্জর ‘ স্থান পেয়েছে।

বিজয়ার পরে ছবিতে মমতা শঙ্কর ও দীপঙ্কর দে কে প্রধান চরিত্রে দেখা যাবে। ছবিটির পরিচালক অভিজিৎ শ্রী দাস। অন্যদিকে রাতুল শঙ্করের মিউজিক করা ছবিটির পরিচালক রুদ্রজিৎ রায়। মায়ের সঙ্গে নিজের ছবি বিদেশের চলচ্চিত্র উৎসবে স্থান পাওয়াতে খুব খুশি হয়েছেন রাতুল শঙ্কর। অন্যদিকে অভিনেত্রী মমতা শঙ্কর টিভিনাইন বাংলায় জানালেন, ” এই খবরটা আমি তোমাদের থেকেই পেলাম। খুব খুশি আমি। আমার সব কিছুই ইশ্বরের কাছে সপে দিয়েছি। উনি যা করবেন ভালই করবেন। আসলে এটা সত্যি রাতুলের প্রথম ছবিও আমার হাত ধরে। তাও আবার ঋতুপর্ণের মত পরিচালকের হতাম। ঋতুপর্ণ নিজেই বলেছিলেন রাতুলকে রাজি করালে আমার একটা চরিত্র রয়েছে, আমি রাতুলকে রাজি করিয়েছিলাম। আবার আমাদের দুজনের ছবি বিদেশের চলচ্চিত্র উৎসবে একসঙ্গে গিয়েছে। আসলে রাতুল অভিনয়ের থেকে মিউজিক বেশি পছন্দ করে। ইদানিং ওর কাজ গুলো বেশ অন্যরকম হচ্ছে, আমার ভাল লেগেছে। ”
শঙ্কর পরিবারের সংস্কৃতির জগতে অবদান বংশ পরম্পরা ধরে এগিয়ে চলেছে। রাতুল শঙ্কর অভিনয় ও সঙ্গীত দুটোতেই পারদর্শী হলেও সঙ্গীতকে বেশি পছন্দ করেন।
