AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India-New Zealand: ১০ বছর পর ভারত-নিউজ়িল্যান্ড বাণিজ্য চুক্তি, চাকরির সুযোগ বাড়বে তরুণদের!

India- New Zealand Trade Deal: ভারত-নিউজ়িল্যান্ডের বাণিজ্য চুক্তির সবথেকে বড় সুবিধা পেতে চলেছেন তরুণরা। মূলত যে তরুণরা আন্তর্জাতিক ক্ষেত্রে কেরিয়ার তৈরি করতে চাইছেন। এই চুক্তিতে নিউজ়িল্যান্ড একটি নতুন কর্মসংস্থান ভিসা ব্যবস্থা চালু করতে চলেছে। যা ৫ হাজার ভারতীয় চাকরিজীবীকে নিউজ়িল্যান্ডে তিন বছরের জন্য কাজ করার সুযোগ দেবে।

India-New Zealand: ১০ বছর পর ভারত-নিউজ়িল্যান্ড বাণিজ্য চুক্তি, চাকরির সুযোগ বাড়বে তরুণদের!
ভারত-নিউজ়িল্যান্ড বাণিজ্য চুক্তিImage Credit: Freepik
| Updated on: Apr 27, 2026 | 4:30 PM
Share

নয়া দিল্লি : দীর্ঘ প্রতীক্ষার অবসান। ভারত ও নিউজ়িল্যান্ডের (India-New Zealand Trade Deal) মধ্যে অবশেষে সম্পন্ন হল বাণিজ্য চুক্তি। সোমবারই দুই দেশ আনুষ্ঠানিকভাবে বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) অনুমোদন করেছে। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal) এবং নিউজ়িল্যান্ডের বাণিজ্যমন্ত্রী টড ম্যাকলের উপস্থিতিতে এই ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে কিন্তু সাধারণ নাগরিক থেকে শুরু করে দেশের শিল্পপতি পর্যন্ত সকলের জন্য বিশেষ সুযোগ রয়েছে। এটি কোনও রাতারাতি নেওয়া সিদ্ধান্ত নয়। ২০১০ সালে এই বাণিজ্য চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু, ২০১৫ সালে আলোচনা থেমে যায়। গতবছর এই চুক্তি নিয়ে আবারও আলোচনা শুরু হয়। গত বছর ডিসেম্বর মাসে তা চূড়ান্ত হয়। অবশেষে আজ দুই দেশের মধ্যে সেই চুক্তি সাক্ষরিত হল।

যুবকদের জন্য সুসংবাদ

ভারত-নিউজ়িল্যান্ডের বাণিজ্য চুক্তির সবথেকে বড় সুবিধা পেতে চলেছেন তরুণরা। মূলত যে তরুণরা আন্তর্জাতিক ক্ষেত্রে কেরিয়ার তৈরি করতে চাইছেন। এই চুক্তিতে নিউজ়িল্যান্ড একটি নতুন কর্মসংস্থান ভিসা ব্যবস্থা চালু করতে চলেছে। যা ৫ হাজার ভারতীয় চাকরিজীবীকে নিউজ়িল্যান্ডে তিন বছরের জন্য কাজ করার সুযোগ দেবে। তথ্যপ্রযুক্তি, শিক্ষা, আর্থিক পরিষেবা, স্বাস্থ্যসেবার সঙ্গে যাঁরা জড়িয়ে রয়েছেন, তাঁদের জন্য বড় সুযোগ। এছাড়াও, এই চুক্তির মাধ্যমে যোগ ব্যায়ামের প্রশিক্ষক, ভারতীয় শেফ এবং সঙ্গীত শিক্ষকদের মতো পেশার ক্ষেত্রে বিদেশে দক্ষতা প্রদর্শনের নতুন পথ খুলে যাচ্ছে। শুধু তাই নয়, আরও একটা ভালো খবর হল বস্ত্র, চামড়া, প্লাস্টিকের ক্ষেত্রে এখন কোনও শুল্ক (কর) লাগবে না। শুল্ক ছাড়াই নিউজিল্যান্ডের বাজারে পৌঁছে যাবে এই পণ্যগুলি। এর আগে নিউজিল্যান্ড ভারতীয় পণ্যের উপরে গড়ে ২ শতাংশ থেকে ১০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করত।

২০ বিলিয়ন ডলার বিনিয়োগ

বাণিজ্য চুক্তিটি কেবল পণ্যের রপ্তানিই বাড়াবে না, বরং ভারতে বিদেশি পুঁজির পথও প্রশস্ত করবে। হিসাব অনুযায়ী, আগামী ১৫ বছরে নিউজিল্যান্ড থেকে ভারতে প্রায় ২০ বিলিয়ন ডলারের (২১ কোটি ২৪ লক্ষের বেশি) বিদেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অন্যদিকে, নিউজিল্যান্ড ভারতীয় বাজারে ৫৪ শতাংশেরও বেশি পণ্য যার মধ্যে রয়েছে উল, কয়লা, কাঠের জিনিস এবং সামুদ্রিক খাবার কোনও শুল্ক ছাড়াই রপ্তানি করতে পারবে।

কৃষকদের জন্য ‘নিরাপত্তা বলয়’

বাণিজ্য চুক্তি থেকে ভারত সরকার দুধ, চিনি এবং নির্দিষ্ট কিছু ধাতুর মতো পণ্যগুলো এই চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হল কৃষক ও উৎপাদকদের বিদেশি প্রতিযোগিতা থেকে বাঁচানো। আপেল, কিউই এবং মধুর মতো পণ্যের ক্ষেত্রেও আমদানি বিধি প্রযোজ্য হবে। বাণিজ্যমন্ত্রী এও স্পষ্ট করেছেন, তাঁরা নিউজিল্যান্ডের কিউই চাষিদের স্বাগত জানালেও ভারতীয় কৃষকদের স্বার্থের সঙ্গে কোনও আপস করবেন না।

Follow Us
রণক্ষেত্র জগদ্দল, ভাটপাড়ার ভাইস চেয়ারম্যানের খোঁজে পুলিশ
রণক্ষেত্র জগদ্দল, ভাটপাড়ার ভাইস চেয়ারম্যানের খোঁজে পুলিশ
'প্রথম দফাতেই আভাস মিলছে', ধনেখালিতে দাঁড়িয়ে বার্তা যোগীর
'প্রথম দফাতেই আভাস মিলছে', ধনেখালিতে দাঁড়িয়ে বার্তা যোগীর
সাগরে স্নান সেরে কপিল মুনি আশ্রমে পুজো দিলেন অমিত শাহ
সাগরে স্নান সেরে কপিল মুনি আশ্রমে পুজো দিলেন অমিত শাহ
ভোটের আগে উত্তপ্ত বাদুড়িয়া, ISF-CPM-এর পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ
ভোটের আগে উত্তপ্ত বাদুড়িয়া, ISF-CPM-এর পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ
তৃণমূল সাংসদকে তড়িঘড়ি ভর্তি করতে হল হাসপাতালে
তৃণমূল সাংসদকে তড়িঘড়ি ভর্তি করতে হল হাসপাতালে
বাইক বাহিনীর 'তাণ্ডব', ডায়মন্ড হারবারে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ
বাইক বাহিনীর 'তাণ্ডব', ডায়মন্ড হারবারে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ
২০০-র কমে আসন পেলে কী হবে? ভোটের আগে জল্পনা বাড়ালেন মমতা
২০০-র কমে আসন পেলে কী হবে? ভোটের আগে জল্পনা বাড়ালেন মমতা
কেঁদে ফেললেন সাংসদ মিতালি, তুমুল উত্তেজনা গোঘাটে
কেঁদে ফেললেন সাংসদ মিতালি, তুমুল উত্তেজনা গোঘাটে
হাওড়া মধ্য বিধানসভায় জিতবে কে, কী বলছে ভোটের হাওয়া?
হাওড়া মধ্য বিধানসভায় জিতবে কে, কী বলছে ভোটের হাওয়া?
প্রচারে গান চালিয়ে উদ্দাম নাচ বাম কর্মী-সমর্থকদের, তুঙ্গে বিতর্ক
প্রচারে গান চালিয়ে উদ্দাম নাচ বাম কর্মী-সমর্থকদের, তুঙ্গে বিতর্ক