AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সপ্তাহের এই দিনগুলোতে শ্যাম্পু করলেই হতে পারে ঘোর অমঙ্গল!

বৃহস্পতিবার: শাস্ত্রের হিসেবে সবচেয়ে বড় সাবধানবাণী এই দিনটিকে নিয়েই। বৃহস্পতিবার চুল ধোয়া মানে নিজের হাতেই নিজের সৌভাগ্য বিসর্জন দেওয়া। মনে করা হয়, এই দিন শ্যাম্পু করলে বৃহস্পতির আশীর্বাদ কমে যায়। ফলে জ্ঞান, বুদ্ধি এবং সঞ্চিত অর্থের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। সংসারে লক্ষ্মীছাড়া হওয়ার ভয়ও থেকে যায়।

সপ্তাহের এই দিনগুলোতে শ্যাম্পু করলেই হতে পারে ঘোর অমঙ্গল!
| Updated on: Apr 27, 2026 | 3:50 PM
Share

চুল পরিষ্কার রাখা স্বাস্থ্যকর অভ্যাসের লক্ষণ হলেও, জ্যোতিষশাস্ত্র কিন্তু বলছে অন্য কথা। ব্যস্ত জীবনে যখন সময় পাওয়া যায়, তখনই শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলা অনেকেরই অভ্যাস। কিন্তু এই অনিয়মই কি জীবনে অশান্তি বা আর্থিক টানাপোড়েনের কারণ হয়ে দাঁড়াচ্ছে? শাস্ত্র মতে, সপ্তাহের সাতটি দিন সাতটি ভিন্ন গ্রহের প্রভাবাধীন। তাই ভুল দিনে মাথার চুল ধুলে বা শ্যাম্পু করলে হিতে বিপরীত হতে পারে। গ্রহের কুনজর সাজানো সংসারকে তছনছ করে দিতে পারে নিমেষেই। জেনে নিন, জ্যোতিষ অনুযায়ী ঠিক কোন কোন দিনে চুলে জল ছোঁয়ালে বিপদ ঘনিয়ে আসতে পারে।

কোন দিনগুলোতে লুকিয়ে আছে বিপদ?

বৃহস্পতিবার: শাস্ত্রের হিসেবে সবচেয়ে বড় সাবধানবাণী এই দিনটিকে নিয়েই। বৃহস্পতিবার চুল ধোয়া মানে নিজের হাতেই নিজের সৌভাগ্য বিসর্জন দেওয়া। মনে করা হয়, এই দিন শ্যাম্পু করলে বৃহস্পতির আশীর্বাদ কমে যায়। ফলে জ্ঞান, বুদ্ধি এবং সঞ্চিত অর্থের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। সংসারে লক্ষ্মীছাড়া হওয়ার ভয়ও থেকে যায়।

মঙ্গলবার : মঙ্গলবার চুল ধোয়া মানেই মঙ্গল গ্রহকে রুষ্ট করা। এর ফলে রক্তচাপ বৃদ্ধি, অযথা মেজাজ হারানো এবং অকারণ খরচের ফাঁদে পড়ার সম্ভাবনা থাকে। পজিটিভ এনার্জির বদলে নেতিবাচকতা গ্রাস করতে পারে চারপাশ বলে জানাচ্ছে জ্যোতিষ শাস্ত্র।

শনিবার: শনিদেবের কুদৃষ্টি থেকে বাঁচতে চাইলে শনিবার মাথার চুল ধোয়া বা মাথায় তেল দেওয়া এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। এই দিন চুলে জল দিলে জীবনের গুরুত্বপূর্ণ কাজে বাধা আসতে পারে।

ভাগ্য ফেরাতে কোন দিনগুলো সেরা?

বিপদ যেমন আছে, তেমনই শাস্ত্র নির্দিষ্ট কিছু দিনের কথা বলছে যা ভাগ্য বদলে দিতে পারে।

শুক্রবার: সৌন্দর্য ও অর্থের কারক গ্রহ শুক্র। এই দিনে চুলের পরিচর্যা করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। সম্পর্কে মধুরতা এবং আর্থিক শ্রীবৃদ্ধি পেতে চাইলে শুক্রবারই হোক শ্যাম্পু করার দিন। সোমবার ও বুধবার: সোমবার চুল ধুলে মানসিক শান্তি বজায় থাকে এবং বুধবারের পরিচর্যা বুদ্ধিকে তীক্ষ্ণ করতে ও ব্যবসায় সাফল্য আনতে সাহায্য করে।

ছুটির দিন অর্থাৎ রবিবার চুল ধুলে খুব একটা ক্ষতি নেই ঠিকই, কিন্তু শুভ ফল লাভের আশা কম বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা।

Follow Us
'প্রথম দফাতেই আভাস মিলছে', ধনেখালিতে দাঁড়িয়ে বার্তা যোগীর
'প্রথম দফাতেই আভাস মিলছে', ধনেখালিতে দাঁড়িয়ে বার্তা যোগীর
সাগরে স্নান সেরে কপিল মুনি আশ্রমে পুজো দিলেন অমিত শাহ
সাগরে স্নান সেরে কপিল মুনি আশ্রমে পুজো দিলেন অমিত শাহ
ভোটের আগে উত্তপ্ত বাদুড়িয়া, ISF-CPM-এর পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ
ভোটের আগে উত্তপ্ত বাদুড়িয়া, ISF-CPM-এর পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ
তৃণমূল সাংসদকে তড়িঘড়ি ভর্তি করতে হল হাসপাতালে
তৃণমূল সাংসদকে তড়িঘড়ি ভর্তি করতে হল হাসপাতালে
বাইক বাহিনীর 'তাণ্ডব', ডায়মন্ড হারবারে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ
বাইক বাহিনীর 'তাণ্ডব', ডায়মন্ড হারবারে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ
২০০-র কমে আসন পেলে কী হবে? ভোটের আগে জল্পনা বাড়ালেন মমতা
২০০-র কমে আসন পেলে কী হবে? ভোটের আগে জল্পনা বাড়ালেন মমতা
কেঁদে ফেললেন সাংসদ মিতালি, তুমুল উত্তেজনা গোঘাটে
কেঁদে ফেললেন সাংসদ মিতালি, তুমুল উত্তেজনা গোঘাটে
হাওড়া মধ্য বিধানসভায় জিতবে কে, কী বলছে ভোটের হাওয়া?
হাওড়া মধ্য বিধানসভায় জিতবে কে, কী বলছে ভোটের হাওয়া?
প্রচারে গান চালিয়ে উদ্দাম নাচ বাম কর্মী-সমর্থকদের, তুঙ্গে বিতর্ক
প্রচারে গান চালিয়ে উদ্দাম নাচ বাম কর্মী-সমর্থকদের, তুঙ্গে বিতর্ক
'পবনের গাড়ি ফলো করা হচ্ছিল, পুরোটাই প্রি-প্ল্যানড', দাবি অর্জুনের
'পবনের গাড়ি ফলো করা হচ্ছিল, পুরোটাই প্রি-প্ল্যানড', দাবি অর্জুনের