Jadavpur University: ভোটের মুখে যাদবপুরে বড় জয় বামেদের, সব বিভাগেই জয়জয়কার
Left Front Win: গত ২১ এপ্রিল ও ২৪ এপ্রিল ভোট ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আজ, সোমবার সেই ফলাফল প্রকাশ হয়েছে। আগামী বুধবার বিধানসভা ভোটের দ্বিতীয় দফার ভোটগ্রহণ রয়েছে। যাদবপুর কেন্দ্রেও ভোট আছে ওই দিন। তার আগে বিশ্ববিদ্যালয়ের এই ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

কলকাতা: বিধানসভা ভোটের দ্বিতীয় দফার আগেই সামনে এল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচনের ফলাফল। বিশ্ববিদ্যালয়ে বামপন্থীদেরই জয়জয়কার। কলা বিভাগ থেকে ইঞ্জিনিয়ারিং বিভাগ, সর্বত্রই বামেদের জয়। বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি কোথাও জায়গা করতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের আইসিসি-তে ছাত্র প্রতিনিধি পাঠানোর জন্যই এই নির্বাচন হয়েছিল।
গত ২১ এপ্রিল ও ২৪ এপ্রিল ভোট ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আজ, সোমবার সেই ফলাফল প্রকাশ হয়েছে। আগামী বুধবার বিধানসভা ভোটের দ্বিতীয় দফার ভোটগ্রহণ রয়েছে। যাদবপুর কেন্দ্রেও ভোট আছে ওই দিন। তার আগে বিশ্ববিদ্যালয়ের এই ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
প্রায় ১৩০০ ভোটে ইঞ্জিনিয়ারিং স্নাতক বিভাগে জয়ী হয়েছে ডেমোক্রেটিক স্টুডেন্ট ফেডারেশন। ১০০ ভোটে ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর বিভাগও নিজেদের দখলে রেখেছে ডিএসএফ। ইঞ্জিনিয়ারিং-এর দুটি ক্ষেত্রেই দ্বিতীয় হয়েছে এসএফআই। অন্যদিকে আর্টস বা কলা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর দুটোই নিজেদের হাতে রাখল এসএফআই। তাৎপর্যপূর্ণভাবে কলা বিভাগের স্নাতকোত্তরে দ্বিতীয় স্থানে এই প্রথমবার তৃণমূল। অন্যদিকে বিজ্ঞান বিভাগ হাতে রাখল উই দ্য ইন্ডিপেন্ডেন্ট।
গত ছাত্র সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বিভাগে ভাল ফল করেছিল এবিভিপি। এবার বেশ খানিকটা পিছিয়ে তারা।
