‘মা হিসেবে ব্যর্থ?’ এ কোন প্রশ্ন তুললেন ঐশ্বর্য ননদ শ্বেতা

Sweta Bachchan: ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্ক কেমন, তা নিয়ে একাধিকবার খবর প্রকাশ্যে আসতে দেখা গিয়েছে। কখনও শোনা গিয়েছিল তাঁর সঙ্গে ঐশ্বর্যের সম্পর্ক মোটেও ভাল নয়, কখনও আবার তাঁদেরই একসঙ্গে দেখে মত পাল্টেছে। 

মা হিসেবে ব্যর্থ? এ কোন প্রশ্ন তুললেন ঐশ্বর্য ননদ শ্বেতা

Mar 15, 2024 | 4:20 PM

বেশ কয়েকদিন ধরে খবরের শিরোনামে বচ্চন পরিবার। কখনও অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্কের সমীকরণ খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে, কখনও আবার সকলের নজর কেড়েছে জয়া বচ্চনের প্রকাশ্যে খারাপ ব্যবহার। পাপারাৎজিদের ওপর মেজাজ হারিয়ে একাধিকবার বিতর্কে নাম লিখিয়েছেন তিনি। আবার কখনও নভ্যা নভেলি নন্দার পটকাস্টের মাধ্যমে খবরের শিরোনামে উঠে এসেছে বচ্চন পরিবারের অন্দরমহলের কাহিনি। এবার মুখ খুললেন বচ্চন পরিবারের মেয়ে শ্বেতা নন্দা। তাঁর সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্ক কেমন, তা নিয়ে একাধিকবার খবর প্রকাশ্যে আসতে দেখা গিয়েছে। কখনও শোনা গিয়েছিল তাঁর সঙ্গে ঐশ্বর্যের সম্পর্ক মোটেও ভাল নয়, কখনও আবার তাঁদেরই একসঙ্গে দেখে মত পাল্টেছে।

সম্প্রতি অম্বানি পরিবারের প্রিওয়েডিং অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায়। তা দেখা মাত্রই বচ্চন পরিবারের ভাঙন খবর খানিক থিতিয়ে যেতে দেখা যায়। তবে এবার শ্বেতা নন্দা কাকে নিয়ে মুখ খুললেন, মা হিসেবে কাকে নিয়ে প্রশ্ন তুললেন তিনি? ঐশ্বর্য রাই বচ্চন? না, একেবারেই নয়। মা হিসেবে ঐশ্বর্য বেশ ভাল, সেই খবরে সিলমোহর দিয়েছিলেন খোদ অভিষেক বচ্চনই।

শ্বেতা এবার নিজেই নিজের প্রসঙ্গে মুখ খুললেন। এতবছর পর নিজের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন? সন্তান মানুষ করার ক্ষেত্রে কোন পরিস্থিতিতে তাঁর কী মনে হয়? এই প্রসঙ্গে তিনি বললেন, ব্যক্তি জীবনে যদি কোনও বচসা হয়, তখন আমার মনে প্রশ্ন জাগে আমি কি মা হিসেবে ব্য়র্থ? আবার যখন তাঁরাই প্রশংসা করে বলে, এটা তোমার থেকে শিখেছি, তখন আবার আমার বেশ ভালই লাগে।

Follow Us