এই বিধানসভা নির্বাচনে প্রস্তাব পেলেও লড়লেন না ইমন! বিস্তারিত জানুন

আজ ভোটের দিন ঘোষণা। বাংলায় কবে বিধানসভা নির্বাচন, তা জানিয়ে দেবে নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের তরফে গায়িকা ইমন চক্রবর্তীর কাছে প্রস্তাব গিয়েছিল ভোটের টিকিট নেওয়ার। কিন্তু তিনি কি প্রার্থী হচ্ছেন? খবর হল, ইমন নাকি সিদ্ধান্ত নিয়েছেন, তিনি বিধানসভা নির্বাচনে লড়বেন না।

এই বিধানসভা নির্বাচনে প্রস্তাব পেলেও লড়লেন না ইমন! বিস্তারিত জানুন

| Edited By: Bhaswati Ghosh

Mar 17, 2026 | 4:17 PM

ভোটের প্রার্থী ঘোষণা হল। বাংলায় কবে বিধানসভা নির্বাচন, তা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের তরফে গায়িকা ইমন চক্রবর্তীর কাছে প্রস্তাব গিয়েছিল ভোটের টিকিট নেওয়ার। কিন্তু তিনি কি প্রার্থী হচ্ছেন? খবর হল, ইমন সিদ্ধান্ত নিয়েছেন, তিনি বিধানসভা নির্বাচনে লড়বেন না।

ইমন এবার বিধানসভা নির্বাচনে টিকিট পাচ্ছেন, সেই জল্পনা বহুদিন ধরেই ছিল টলিপাড়ার অন্দরে। উত্তরপাড়া থেকে প্রার্থী হতে পারেন ইমন, এমন আলোচনা চলেছে রাজনৈতিক মহলে। সেখানে বাম শিবিরের হয়ে ভোটে লড়ছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। মীনাক্ষী ইতিমধ্যেই উত্তরপাড়ায় কাজ শুরু করে দিয়েছেন। মীনাক্ষীর বিরুদ্ধে কি বিধানসভা নির্বাচন লড়বেন ইমন? সম্প্রতি এক সাক্ষাত্‍কারে TV9 বাংলার প্রশ্নের উত্তরে ইমন বলেছিলেন, ”গান করাটাই আমার প্রায়োরিটি।” বারংবার গানের বিষয়েই জোর দিয়েছেন ইমন।

টলিপাড়ার এত দিন জল্পনা ছিল, কাঞ্চন মল্লিক ভোটের টিকিট পাচ্ছেন না। উত্তরপাড়ায় ইমনকে প্রার্থী করার কথা ভেবেছিল দল, সে খবর ছড়িয়ে পড়েছিল। তবে শেষ অবধি, সব দিক দেখেই গায়িকা নাকি সিদ্ধান্ত নিয়েছেন, তিনি বিধানসভা নির্বাচনে লড়বেন না। যদিও মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহের পাত্রী তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কাছে মাতৃসমা। সোশ্যাল মিডিয়াতে কিছু মন্তব্যের কারণে ইমন সিদ্ধান্ত নিয়েছিলেন, সেখান থেকে বিরতি নেওয়ার। মুখ্যমন্ত্রীর পরামর্শেই আবার সোশ্যাল মিডিয়াতে ফিরবেন, সেই সিদ্ধান্ত নিয়েছেন বাংলার অন্যতম জনপ্রিয় গায়িকা। এই বিধানসভা নির্বাচনে অন্তত ভোটে লড়তে দেখা যাবে না গায়িকাকে, সেটা পাকা। আগামী দিনে কী হয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন গায়িকার অনুরাগীরা।

Follow Us