AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Swagata Dey death: ‘ময়না ছলাৎ ছলাৎ’-এর কণ্ঠ স্তব্ধ, স্বাগত দে-র অকাল প্রয়াণে শোকাতুর রাঘব ও জোজোরা

Bengali folk singer: ময়না ছলাৎ ছলাৎ’ খ্যাত লোকসঙ্গীত শিল্পী স্বাগত দে আর নেই। তাঁর অকাল প্রয়াণে শোকাতুর পুরো সঙ্গীত জগত। সহশিল্পী জোজো মুখোপাধ্যায় এবং প্রখ্যাত গায়ক রাঘব চট্টোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেছেন।

Swagata Dey death: ‘ময়না ছলাৎ ছলাৎ’-এর কণ্ঠ স্তব্ধ, স্বাগত দে-র অকাল প্রয়াণে শোকাতুর রাঘব ও জোজোরা
কী হয়েছিল গায়কের?
| Updated on: Aug 06, 2026 | 8:59 AM
Share

সুরের আকাশ থেকে খসে পড়ল আরও একটা উজ্জ্বল তারা। ‘ময়না ছলাৎ ছলাৎ’ কিংবা ‘সোনা বন্ধু রে’ গেয়ে যে মানুষটা বছরের পর বছর ধরে বাঙালিকে মাটির গানের টানে ভাসিয়েছেন, সেই জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী স্বাগত দে (Swagata Dey) আর নেই। বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল মাত্র ৫০ বছর। তাঁর এই হঠাৎ চলে যাওয়ায় বাংলা সঙ্গীত জগতে শোকের আবহ। মাটির গানের এমন একজন দরদী মানুষ হারিয়ে স্তব্ধ অগণিত অনুরাগী।

শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন সঙ্গীত জগতের তারকারাও। রাঘব চট্টোপাধ্যায় সোশাল মিডিয়ায় নিজের গভীর অনুভূতির কথা ভাগ করে নিয়েছেন। প্রিয় শিল্পীকে বিদায় জানিয়ে তিনি লিখেছেন, “বিদায় স্বাগত। অসাধারণ এক শিল্পীকে অকালে হারালাম। অনেক ভালোবাসা।” সঙ্গীতশিল্পী জোজো মুখোপাধ্যায় সোশাল মিডিয়ায় লিখেছেন, “তারাদের দেশে ভাল থেকো…।”

বেশ কিছু দিন ধরেই শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন স্বাগত দে। পরিবার সূত্রের খবর, কিছুদিন আগে তাঁর সেরিব্রাল অ্যাটাক হয়েছিল। সেই সময় হাসপাতালের চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন তিনি। কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হল না। দু’দিন আগে ফের পরপর দুটি স্ট্রোক হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার থেকে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। অবশেষে বুধবার চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চিরঘুমের দেশে পাড়ি দিলেন তিনি।

বাংলা লোকসংগীতের আঙিনায় স্বাগত দের অবদান অনস্বীকার্য। লোকগীতি, পল্লীগীতি থেকে শুরু করে আধুনিক বাংলা গান, সবেতেই ছিল তাঁর সমান যাতায়াত। মাটির মেঠো গন্ধ, গ্রামের মানুষের সহজ-সরল জীবন আর সুরের জাদু ফুটে উঠত তাঁর গলায়। সাধারণ ডিজিটাল মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন বড় বড় মঞ্চে নিয়মিত গান পরিবেশন করতেন তিনি। পুরনো ঐতিহ্যকে আধুনিক যুগের কাছে টেনে আনার যে দায়িত্ব তিনি নিয়েছিলেন, তা সত্যিই প্রশংসনীয়।

মাটির গানকে ভালোবেসে যিনি মানুষের অন্তরে নিজের জায়গা পাকা করেছিলেন, সেই স্বাগত দে আজ না থাকলেও, তাঁর সুমিষ্ট সুরের স্মৃতি বাঙালি হৃদয়ে সারাজীবন অমলিন থাকবে।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?