সোনম কাপুরের জমজমাট সাধের অনুষ্ঠান! বলিউড থেকে এলেন কারা?
প্রসঙ্গত, সোনম কাপুর ও আনন্দ আহুজা তাঁদের দ্বিতীয় সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ২০২২ সালে তাঁদের প্রথম সন্তান ভায়ু জন্ম নেওয়ার পর থেকেই মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন সময়ে কথা বলেছেন সোনম। এবার দ্বিতীয়বার মা হতে চলেছেন—এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

বলিউডের ফ্যাশন আইকন সোনম কাপুর আবারও প্রমাণ করলেন স্টাইল আর মাতৃত্ব একসঙ্গে কতটা অনায়াসে বহন করা যায়। সম্প্রতি মুম্বইয়ে নিজের বাড়িতেই অভিনেত্রী আয়োজন করেন জমকালো সাধের অনুষ্ঠান, যেখানে পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের পাশাপাশি হাজির ছিলেন একঝাঁক তারকা। দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় থাকা সোনম এই বিশেষ দিনে যেন আরও বেশি উজ্জ্বল, আরও বেশি আত্মবিশ্বাসী।
সাধের অনুষ্ঠানের ছবিতে সোনমকে দেখা গিয়েছে লেমন-সবুজ রঙের লেহেঙ্গায়, যার ওপর সূক্ষ্ম ফুলের নকশা আর কারুকাজ ছিল চোখে পড়ার মতো। পোশাকের রং, ডিজাইন আর কাট সব মিলিয়ে ঐতিহ্যের ছোঁয়া এবং আধুনিক ফ্যাশনের মেলবন্ধল ঘটেছিল। বেবি বাম্পে হাত রেখে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় অভিনেত্রীকে, যা ভক্তদের হৃদয় ছুঁয়ে গিয়েছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপুর পরিবারের একাধিক সদস্য, পাশাপাশি বলিউডের পরিচিত মুখও। অনুপম খের, ভূমি পেডনেকর, শাবানা আজমি, করিনা কাপুরের মতো তারকার উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও বিশেষ করে তোলে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, পরিবারের সবাই সোনমকে ঘিরে আনন্দে মেতে উঠেছেন, নতুন অতিথিকে স্বাগত জানানোর আগাম উৎসবের খুশিতে সামিল ছিলেন সকলে।
প্রসঙ্গত, সোনম কাপুর ও আনন্দ আহুজা তাঁদের দ্বিতীয় সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ২০২২ সালে তাঁদের প্রথম সন্তান বায়ু জন্ম নেওয়ার পর থেকেই মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন সময়ে কথা বলেছেন সোনম। এবার দ্বিতীয়বার মা হতে চলেছেন—এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সাধের অনুষ্ঠানের সাজসজ্জা ছিল হালকা রঙের থিমে, যেখানে ফুল, আলো আর নান্দনিক ডেকোরেশনে তৈরি উঠেছিল এক স্বপ্নিল পরিবেশ।
একজন অভিনেত্রী, একজন ফ্যাশন আইকন এবং একজন মা তিনটি পরিচয়ই যেন এই দিনে একসঙ্গে উদযাপিত হয়েছে। অভিনেত্রী কে তাঁর দ্বিতীয় সন্তান আসার এই বিশেষ দিনে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তাঁর ভক্তরা।
