এয়ারপোর্টে সোনু নিগমের পায়ে হাত ছুঁয়ে প্রণাম করেন ভক্ত! তারপর…

নেটিজেনদের মতে অনেক বড় তারকাকে এমন পরিস্থিতিতে অস্বস্তি বোধ করতে দেখা যায়। কিন্তু সোনু নিগমের প্রতিক্রিয়া ছিল একেবারেই আলাদা। তিনি সঙ্গে সঙ্গে ভক্তটিকে তুলে ধরেন, হাসিমুখে তাকে আলিঙ্গন করেন এবং উৎসাহ দিয়ে কথা বলেন। তাঁর আচরণে স্পষ্ট হয়ে ওঠে—ভক্তের ভালোবাসার গুরুত্ব তাঁর কাছে কতটা।

এয়ারপোর্টে সোনু নিগমের পায়ে হাত ছুঁয়ে প্রণাম করেন ভক্ত! তারপর...

Feb 06, 2026 | 6:52 PM

তারকা মানেই ধরা ছোঁয়ার বাইরে এমন ধারণা বহুদিনের। কিন্তু মাঝেমধ্যে এমন কিছু মুহূর্ত সামনে আসে, যা সেই ধারণাকেই চ্যালেঞ্জ করে দেয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োতে ঠিক তেমনই এক দৃশ্য দেখা গিয়েছে, যেখানে জনপ্রিয় গায়ক সোনু নিগমের বিনয়ী ব্যবহার মানুষের মন ছুঁয়ে গিয়েছে।

ভিডিয়োতে দেখা যায়, বিমানবন্দরে এক তরুণ ভক্তের সঙ্গে দেখা হয় সোনু নিগমের। ভক্তটি নিজের প্রিয় শিল্পীর সামনে গান গাওয়ার সুযোগ পায়। সেই গান তিনি ধৈর্য নিয়ে শোনেন। তাড়াহুড়ো নেই, বিরক্তির ছাপ নেই, বরং মন দিয়ে শোনার আন্তরিক চেষ্টা স্পষ্ট বোঝা যায় ভিডিয়োতে।

গান শেষ হতেই আবেগে ভেসে গিয়ে ভক্তটি সোনু নিগমের পায়ে হাত ছুঁয়ে প্রণাম করেন।

নেটিজেনদের মতে অনেক বড় তারকাকে এমন পরিস্থিতিতে অস্বস্তি বোধ করতে দেখা যায়। কিন্তু সোনু নিগমের প্রতিক্রিয়া ছিল একেবারেই আলাদা। তিনি সঙ্গে সঙ্গে ভক্তটিকে তুলে ধরেন, হাসিমুখে তাকে আলিঙ্গন করেন এবং উৎসাহ দিয়ে কথা বলেন। তাঁর আচরণে স্পষ্ট হয়ে ওঠে ভক্তের ভালোবাসার গুরুত্ব তাঁর কাছে কতটা।

এই ছোট্ট মুহূর্তটাই এখন লাখ লাখ মানুষের হৃদয় জয় করেছে। ভিডিয়োটি ভাইরাল হতেই নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দেন কমেন্ট সেকশন। কেউ লিখেছেন, প্রকৃত তারকা এমনই হওয়া উচিত। যিনি খ্যাতির মাঝেও সাধারণ মানুষের মতো থাকেন। আবার কেউ মন্তব্য করেছেন, সোনু নিগম শুধু ভালো গায়ক নন, তিনি ভীষণ ভালো মানুষও।

আসলে এই ঘটনা শুধুমাত্র এক ভক্ত-তারকার সাক্ষাৎ নয়। এটি আমাদের মনে করিয়ে দেয়, তারকা হওয়া মানে শুধু লাইমলাইটে থাকা নয়, মানুষের প্রতি সম্মান দেখাতে পারাটাই আসল। এমন এক সময়ে, যখন তারকাদের আচরণ নিয়ে প্রায়ই বিতর্ক হয়, তখন এই ধরণের মানবিক মুহূর্ত মন জয় করেছেন ভক্তদের।

দীর্ঘদিন ধরে সোনু নিগম তাঁর কণ্ঠের জাদু দিয়ে শ্রোতাদের মন জয় করে আসছেন। গান ছাড়াও তাঁর ব্যবহার, নম্রতা আর মানসিকতাই তাঁকে আলাদা করে তোলে তার প্রমাণ।