AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘… আমার দ্বারা হল না’, আদৃতের বিয়ের মাঝেই অনুভূতি উজাড় সৌমিতৃষার

Soumitrisha: আগামী ৯ মে সাতপাকে বাঁধা পড়ছেন আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী। হাওড়া নিবাসী কৌশাম্বীর আজীবনের জন্য হয়ে যাচ্ছেন আদৃতের। প্রায় দুই বছর ধরে প্রেম করছেন তাঁরা। অবশেষে সেই প্রেম আরও একধাপ এগচ্ছে। বিয়েতে লাল রঙের বেনারসী পরবেন কৌশাম্বী। ঠিক হয়ে গিয়েছে বিয়ের মেনুও।

'... আমার দ্বারা হল না', আদৃতের বিয়ের মাঝেই অনুভূতি উজাড় সৌমিতৃষার
সৌমিতৃষা
| Updated on: Apr 27, 2024 | 4:21 PM
Share

এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে সৌমিতৃষা কুন্ডু। আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তীর বিয়ে যত এগচ্ছে ততই তাঁকে ঘিরেও আলোচনা বাড়ছে। শোনা যাচ্ছে, গোটা মিঠাই পরিবারের সঙ্গে নাকি সম্পর্কের অবনতি হয়েছে মিঠাইয়ের। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, তবে কি আদৃতের বিয়েতে আমন্ত্রিত থাকবে না সৌমিতৃষা? টিভিনাইন বাংলার তরফে একদা প্রিয় বন্ধু আদৃতের সঙ্গে তাঁর বর্তমান রসায়ন নিয়ে জানতে চেয়ে ফোন করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। তবে এবার ইনস্টা স্টেটাসে নিজের অনুভূতি উজাড় করলেন সৌমিতৃষা। লিখলেন, “মনের মধ্যে খারাপ চিন্তা রেখে মুখে মিষ্টি কথা– এই সব আর আমার দ্বারা হল না।” এখানেই শেষ নয়, কেমন ছেলে দরকার, তাঁরও ঝলক শেয়ার করেছেন সৌমিতৃষা।

আগামী ৯ মে সাতপাকে বাঁধা পড়ছেন আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী। হাওড়া নিবাসী কৌশাম্বীর আজীবনের জন্য হয়ে যাচ্ছেন আদৃতের। প্রায় দুই বছর ধরে প্রেম করছেন তাঁরা। অবশেষে সেই প্রেম আরও একধাপ এগচ্ছে। বিয়েতে লাল রঙের বেনারসী পরবেন কৌশাম্বী। ঠিক হয়ে গিয়েছে বিয়ের মেনুও। আদৃত মাছ খেতে পছন্দ করেন না। ওদিকে কৌশাম্বী আবার মাছের ভক্ত। অভিনেত্রী জানিয়েছেন, বিয়েতে ফিশ ফ্রাই আর বিরিয়ানি থাকছেই।

কিছু দিন আগেই মিঠাই পরিবারের তরফে আইবুড়োভাত খাওয়ানো হয়েছিল তাঁদের। সেই অনুষ্ঠানে মিঠাই পরিবারের ছোট থেকে বড় সকলেই হাজির থাকলেও দেখা যায়নি সৌমিতৃষাকে। এর আগে তন্বী লাহা রায়ের সঙ্গে বিতন্ডায় জড়িয়েছিলেন মিঠাই। তিনিও হাজির ছিলেন সেই ঘরোয়া আড্ডায়। বিয়ের দিন সৌমি কী করেন, এখন সেটাই দেখার।

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…