AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ইডেনে হয়ে গেল সৌরভের বায়োপিকের শুটিং, ছবির নাম কি জানেন?

তাঁর শেয়ার করা ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে সিনেমার নাম— ‘দাদা’। বাঙালির আবেগ আর ক্রিকেটের জেদ মিলেমিশে যে নামটির জন্ম, সেই নামেই বড়পর্দায় ধরা দেবেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’। ছবির মহরৎ এবং প্রথম দিনের শুটিং ইডেনে হওয়াতে এক আলাদা আবেগ কাজ করছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

ইডেনে হয়ে গেল সৌরভের বায়োপিকের শুটিং, ছবির নাম কি জানেন?
| Updated on: Apr 02, 2026 | 6:47 PM
Share

জল্পনা ছিল দীর্ঘদিনের, আর সেই প্রতীক্ষার অবসান ঘটল এপ্রিলের শুরুতেই। তিলোত্তমার বুকে শুরু হল ভারতীয় ক্রিকেটের ‘আইকন’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের কাজ। খাস ইডেন গার্ডেন্সের সবুজ ঘাসেই বুধবার দেখা গেল সেই চিরপরিচিত মেজাজ, তবে এবার বাস্তবের সৌরভ নয়, রুপোলি পর্দার ‘দাদা’ হয়ে ধরা দিলেন অভিনেতা রাজকুমার রাও।

বুধবার সোশ্যাল মিডিয়ায় রাজকুমার নিজেই এই ঐতিহাসিক মুহূর্তটি ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন। তাঁর শেয়ার করা ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে সিনেমার নাম— ‘দাদা’। বাঙালির আবেগ আর ক্রিকেটের জেদ মিলেমিশে যে নামটির জন্ম, সেই নামেই বড়পর্দায় ধরা দেবেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’। ছবির মহরৎ এবং প্রথম দিনের শুটিং ইডেনে হওয়াতে এক আলাদা আবেগ কাজ করছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

আসলে এই ছবির কাজ শুরু হওয়ার কথা ছিল গত মার্চ মাসেই। কিন্তু রাজকুমার রাও-এর নিষ্ঠার কাছে সময়ও যেন একটু থমকে দাঁড়িয়েছিল। অন্য একটি বায়োপিকের কাজ শেষ করে সৌরভের শারীরিক গঠন এবং হাঁটাচলার ছন্দ নিজের মধ্যে আনতে গত দেড় মাস কঠোর অনুশীলন করেছেন অভিনেতা। নিজেকে আমূল বদলে ফেলে ১ এপ্রিল থেকেই তিনি নেমে পড়েছেন বাইশগজে।

Sourav Ganguly Biopic 'Dada' Starts Filming

Sourav Ganguly Biopic ‘Dada’ Starts Filming

লভ রঞ্জনের প্রযোজনায় এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। সৌরভের অফ-সাইডের সেই ড্রাইভ, লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানো থেকে শুরু করে ক্রিকেটের অন্দরমহলের বিতর্ক আর প্রত্যাবর্তনের লড়াই— সবটাই নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে বদ্ধপরিকর টিম ‘দাদা’। শুটিং শুরুর খবর চাউর হতেই উত্তাল নেটপাড়া। ‘মহারাজ’-এর ভক্তরা বলছেন, সৌরভের চরিত্রে রাজকুমার রাও-এর মতো শক্তিশালী অভিনেতা যোগ্য বাছাই। এখন শুধু অপেক্ষা, কবে প্রেক্ষাগৃহের বড় পর্দায় টসের জন্য নামবেন পর্দার সৌরভ।

সব মিলিয়ে, কলকাতার রাজপুত্রের জীবনকাহিনী এবার বিশ্ব দরবারে পৌঁছনোর অপেক্ষায়। ইডেনের ড্রেসিংরুম থেকে শুরু হওয়া এই নতুন ইনিংস বক্স অফিসে কতটা ছক্কা হাঁকায়, সেটাই এখন দেখার।

Follow Us
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?