AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kanchrapara: নর্দমার মধ্যে কালো প্লাস্টিক, ভিতরে ঠাসা ময়লা, দুঁদে কর্তার নজরে যা পড়ল…

Kanchrapara Arms Recovered: ধৃত অজয় মালি জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র গচ্ছিত রাখা ছিল নানুর কাছে। সেই তথ্যের সূত্র ধরে মঙ্গলবার বিকালে বীজপুর থানার পুলিশ কাঁচরাপাড়ার উত্তর কলোনি রেলওয়ে কোয়ার্টার সংলগ্ন এলাকায় একটি অভিযান চালায়।

Kanchrapara: নর্দমার মধ্যে কালো প্লাস্টিক, ভিতরে ঠাসা ময়লা, দুঁদে কর্তার নজরে যা পড়ল...
নর্দমায় অস্ত্র উদ্ধারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 05, 2026 | 9:52 AM
Share

উত্তর ২৪ পরগনা: বাড়ির সামনেই নর্দমা। সে নর্দমা খোলা। নর্দমার মধ্যে পড়েছিল একটি কালো প্লাস্টিক। বাড়ির সমস্ত কিছু খতিয়ে দেখার পরও যখন মেলেনি, তখন দুঁদে কর্তাদের নজর পড়ে কচুরিপানায় ভরা নর্দমার ধারে ওই কালো প্লাস্টিকের ওপর। সেই প্লাস্টিক খুলতেই পর্দাফাঁস।  উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায় ফের বড়সড় অস্ত্রভাণ্ডারের হদিস পেল বীজপুর থানার পুলিশ।

কাঁচরাপাড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী অজয় কুমার মালিকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। তাকে লাগাতার জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য, যার ওপর ভিত্তি করে পুলিশ গ্রেফতার করেছে জগন্নাথ দাস ওরফে নানু নামের এক ব্যক্তিকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত অজয় মালি জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র গচ্ছিত রাখা ছিল নানুর কাছে। সেই তথ্যের সূত্র ধরে মঙ্গলবার বিকালে বীজপুর থানার পুলিশ কাঁচরাপাড়ার উত্তর কলোনি রেলওয়ে কোয়ার্টার সংলগ্ন এলাকায় একটি অভিযান চালায়। সেখানে তল্লাশি চালানোর সময় একটি জলভর্তি নালায় লুকিয়ে রাখা একটি সন্দেহজনক নাইলনের ব্যাগ বাজেয়াপ্ত করা হয়।

ব্যাগটি খুলে পুলিশ সেখান থেকে একটি ৯ মিমি পিস্তল, চার রাউন্ড গুলিসহ একটি সিক্স-চেম্বার রিভলভার, দুটি ওয়ান-শটার দেশি আগ্নেয়াস্ত্র এবং অতিরিক্ত একটি জীবন্ত কার্তুজ উদ্ধার করে। উদ্ধার হওয়া মোট আগ্নেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড জীবন্ত গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এই চক্রের পেছনে অন্য কোনও প্রভাবশালী বা গ্যাংয়ের হাত রয়েছে কি না, তা জানতে ধৃতদের আরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Follow Us
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু