AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal NEWS Updates: ‘SSKM-এ চিকিৎসা করাব না’, সাফ জানিয়ে ‘পিছু হটলেন’ অভিষেক

| Edited By: | Updated on: Aug 05, 2026 | 11:45 PM
Share

NEWS Live Updates: নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি বন্ধ করতে এবার কড়া অবস্থান নিল প্রশাসন। বুধবার সাতসকালে ঝাড়গ্রাম শহরের একাধিক সারের দোকানে আচমকা হানা দিল জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি প্রতিনিধি দল। আবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় অস্ত্র-সহ গ্রেফতার করা হল একজনকে। তৃণমূলে ভাঙন আরও চওড়া হবে কি না, তা নিয়ে বাড়ছে জল্পনা। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়।

West Bengal NEWS Updates: 'SSKM-এ চিকিৎসা করাব না', সাফ জানিয়ে 'পিছু হটলেন' অভিষেক
প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়Image Credit: TV9 Bangla

কলকাতা: রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূলের অন্দরে টানাপোড়েন বেড়ে চলেছে। আরও তৃণমূল সাংসদ এনসিপিআইয়ে যোগ দেবেন কি না, তা নিয়ে জল্পনা বাড়ছে। মঙ্গলবার আবার নয়াদিল্লিতে বঙ্গভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে, আজ(বুধবার) উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় অস্ত্র-সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। হাওড়ার লিলুয়ায় মদের আসরে গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 05 Aug 2026 11:45 PM (IST)

    ‘সারপ্লাস’ বদলি এখনই নয়, নির্দেশ হাইকোর্টের

    • শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলি নিয়ে বড় নির্দেশ। প্রাথমিক স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের এখনই ‘সারপ্লাস’ বদলি করা যাবে না।
    • বুধবার এক অন্তর্বর্তী নির্দেশে তা জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি ‘সারপ্লাস’ বদলি নিয়ে নতুন আদর্শ কার্যপদ্ধতি বা এসওপি(SOP) তৈরি করেছে রাজ্য সরকার।
    • সেই অনুযায়ী অভ্যন্তরীণ প্রক্রিয়া চালিয়ে যেতে পারে সরকার। তারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা বদলির আবেদনও জমা করতে পারবেন। তবে তার ভিত্তিতে কাউকে এখনই বদলি করা যাবে না।
  • 05 Aug 2026 11:44 PM (IST)

    বদলে যাচ্ছে  ‘বাংলার বাড়ি’-র নাম

    • মমতা বন্দ্যোপাধ্যায় জমানার ‘বাংলার বাড়ি’ (Banglar Bari) প্রকল্পের নাম পাকাপাকিভাবে বদলে হতে চলেছে।
    • নতুন নাম হবে ‘পশ্চিমবঙ্গ আবাস’ (Paschim Banga Awas)।
    • আগামিকাল, বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এই নতুন নামাঙ্কিত প্রকল্পের আওতায় রাজ্যের ১০ লক্ষ পরিবারের অ্যাকাউন্টে সরাসরি দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন।
  • 05 Aug 2026 05:14 PM (IST)

    মমতার বাড়ি থেকে ঝাড়ু নিয়ে চলে গিয়েছে পুরসভা, ‘মানুষের জানা উচিত’, বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

    কলকাতা: বিজেপি (BJP) ক্ষমতায় আসার পর ইন্টারনেট কেটে নেওয়া হয়েছিল বলে দাবি করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার মমতার দাবি তাঁর বাড়ি থেকে ঝাড়ু নিয়ে গিয়েছে কলকাতা পুরসভা। সমাজ মাধ্যমে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন তিনি।

  • 05 Aug 2026 04:45 PM (IST)

    Taslima Nasrin: ডাকলেই কলকাতায় আসবেন, জানিয়ে গেলেন তসলিমা

    • দু’দশক পর কলকাতায় আসতে পেরেছেন। আর তিলোত্তমায় পা দিয়েই একাধিক জায়গায় সংবর্ধনা পেয়েছেন। মানুষের ভালোবাসায় আপ্লুত তিনি।
    • বুধবার কলকাতা ছাড়ার সময় সে কথাই জানিয়ে গেলেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। জানিয়ে দিলেন, শীঘ্রই কলকাতায় আসবেন।
    • বাংলাদেশেও তিনি ফিরতে চান বলে জানিয়ে গেলেন। তবে আপাতত ভারতেই থাকবেন বলে জানালেন।

    বিস্তারিত পড়ুন: আপনি কি ভারতেই থাকবেন? সাংবাদিকের প্রশ্নে স্পষ্ট অবস্থান জানালেন বাংলাদেশি লেখিকা

  • 05 Aug 2026 03:55 PM (IST)

    Durgapur: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটায় হানা দিয়ে থ পুলিশ, পড়ে বান্ডিল বান্ডিল টাকা

    • পড়শি জেলা বীরভূমে বালি ও পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ডেরায় হানা দিয়ে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। মিলেছে কেজি কেজি সোনা।
    • বেআইনি বালি-পাথরের ব্যবসা করে টুলু মণ্ডল পাহাড়প্রমাণ সম্পত্তি করেছেন বলে অভিযোগ। বীরভূম জেলার একাধিক জায়গায় তল্লাশিও চালাচ্ছেন তদন্তকারীরা।
    • সেই আবহে এবার পশ্চিম বর্ধমান জেলাতেও উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা।
    • দুর্গাপুরের একটি পরিত্যক্ত ইটভাটা থেকে মিলল ৪৮ লক্ষ টাকা। কেন এই পরিত্যক্ত ইটভাটায় লুকিয়ে রাখা হয়েছিল টাকা ? তা বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

    বিস্তারিত পড়ুন: এবার দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কোথা থেকে এল?

  • 05 Aug 2026 12:35 PM (IST)

    Abhishek Banerjee: চোখের চিকিৎসায় এসএসকেএম-এ যেতে চান না অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট

    • প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। অনুমতি না পেয়ে সরাসরি সুপ্রিম কোর্ট। কিন্তু, শীর্ষ আদালত ফের মামলা পাঠায় কলকাতা হাইকোর্টে।
    • সাত দিনের মধ্যে সিদ্ধান্ত জানাতে হাইকোর্টকে নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত।
    • তারপরই বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রার আবেদন নিয়ে শুনানি হল হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে।
    •  আর এদিন শুনানিতে ফের ধাক্কা খেলেন অভিষেক। বিচারপতির পর্যবেক্ষণ, এসএসকেএম হাসপাতালে চোখ দেখান তৃণমূল সাংসদ। কিন্তু, এসএসকেএম-এ চোখ দেখাতে নারাজ অভিষেক। শেষপর্যন্ত আবেদন প্রত্যাহার করতে চান তিনি।
    • তারপরই মামলাটি খারিজ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।  

    বিস্তারিত পড়ুন: বিদেশ যাওয়া আপাতত স্থগিত? অভিষেকের একটাই পণ ‘SSKM-এ যাব না’

  • 05 Aug 2026 11:43 AM (IST)

    Abhishek Banerjee: ‘পিছু হটলেন’ অভিষেক, মামলা খারিজ হাইকোর্টের

    • অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা খারিজ। খারিজ করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
    • বিদেশে চোখের চিকিৎসা করাতে চান অভিষেক। আগে এসএসকেএম-এ চিকিৎসকরা পরীক্ষা করবেন, পর্যবেক্ষণ বিচারপতির।
    • তাতে সায় নেই অভিষেকের। তাই মামলা খারিজ আদালতের।
  • 05 Aug 2026 11:09 AM (IST)

    Calcutta High Court: চলছে অভিষেকের আবেদনের শুনানি

    • অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে শুনানি শুরু হয়েছে।
    • এদিন মামলার শুনানিতে অভিষেকের আইনজীবী রেবেকা জন বলেন, এর আগে তদন্তকারী সংস্থাকে সাত দিন আগে নোটিস দিয়ে গিয়েছেন তাঁর মক্কেল। কলকাতায় স্ত্রী ও বাচ্চারা রয়েছে। তাঁর মক্কেলের প্রতি মুভমেন্ট জানা যায়। সাংসদ হিসেবে যে কোনও দেশে যেতে পারেন তিনি।
    • বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, সমস্যা বিধাননগর পুলিশ থানায় একাধিক আলাদা মামলা বিচারাধীন আছে। একটা মামলা হলে আলাদা কথা ছিল। কিন্তু আদালত মনে করছে, কলকাতায় কিংবা রাজ্যের বাইরে হলেও এই চিকিৎসা করার ক্ষেত্রে অসুবিধা নেই।
    • বিচারপতি আরও বলেন, “বিদেশ কিংবা দেশ আজকের দিনে চিকিৎসাক্ষেত্রে ম্যাটার করে না। বিচারপতির পর্যবেক্ষণ, অপথ্যালমোলজি এসএসকেএম-এ যেটি বিখ্যাত, সেখানেই তিন চিকিৎসকের কমিটি পরীক্ষা করবেন। চেক করবে আজ। পরশু রিপোর্ট দেবে। তারা যদি মনে করে, কলকাতা কিংবা দেশের যে কোনও আই হসপিটাল চিকিৎসা হতে পারে।
    • নির্দেশে কী লিখব আপনি এসএসকেএম-এ যেতে চান না, প্রশ্ন বিচারপতির।
    • অভিষেকের আইনজীবী রেবেকা জন জানান, তাঁর মক্কেল এসএসকেএম-এ চিকিৎসা করাতে চান না।
    • বিপাকে পড়ে মামলা প্রত্যাহার করতে চান অভিষেকের আইনজীবী। সেটাও খারিজ করে দেন বিচারপতি।
  • 05 Aug 2026 10:08 AM (IST)

    Kunal: বিদায়ী তৃণমূল কাউন্সিলরের কার্যালয় ভাঙল কে? তরজায় কুণাল-দেবজিৎ

    • কালীঘাটে বিদায়ী তৃণমূল কাউন্সিলরের কার্যালয় ভাঙা নিয়ে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে সরব হলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ।
    • জবাব দিতে দেরি করলেন না রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার।
    • কুণাল ঘোষের অভিযোগের পর সামনে এল কলকাতা পৌরনিগমের একটি নোটিসও।
    • সেই নোটিস উল্লেখ করেই বিজেপি মুখপাত্র দাবি করেন, ৮৩ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায়ের কার্যালয় অন্যের সম্পত্তি দখল করে তৈরি হয়েছিল। অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করেছে কলকাতা পৌরনিগম।

    বিস্তারিত পড়ুন: কালীঘাটে কার্যালয় ভাঙার ছবি দিয়ে বড় অভিযোগ কুণালের, ‘আসল’ তথ্য সামনে আনল বিজেপি 

  • 05 Aug 2026 10:05 AM (IST)

    Howrah: লিলুয়ায় মদের আসরে গুলিবিদ্ধ যুবক

    • হাওড়ায় গভীর রাতে মদের আসরে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি যুবক। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য হাওড়ার লিলুয়ার ভার্মা কলোনি এলাকায়।
    • পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলোনির ভেতরে একটি জায়গায় বসেছিল মদের আসর। সেই আসর চলাকালীনই কোনও একটি বিষয় নিয়ে বচসা শুরু হয়।
    • স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির বাইরে বেরিয়েও এসেছিলেন। কিন্তু এলাকার মদের ঠেকে এই ধরনের চিৎকার চেঁচামেচি হয়েই থাকে, তা শুনেই তারা অভ্যস্থ, তাই বিশেষ আমল দেননি তাঁরা।
    • বিবাদ চরমে উঠলে হঠাৎই কিছু বুঝে ওঠার আগে রিভলভার বের করে গুলি চালানো হয় বলে অভিযোগ।

    বিস্তারিত পড়ুন: হঠাৎই শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসেন পড়শিরা, মদের আসরে যা ঘটল…

  • 05 Aug 2026 10:03 AM (IST)

    North 24 Parganas: কাঁচরাপাড়ায় অস্ত্র-সহ গ্রেফতার ১

    • বাড়ির সামনেই নর্দমা। সে নর্দমা খোলা। নর্দমার মধ্যে পড়েছিল একটি কালো প্লাস্টিক।
    • বাড়ির সমস্ত কিছু খতিয়ে দেখার পরও যখন মেলেনি, তখন দুঁদে কর্তাদের নজর পড়ে কচুরিপানায় ভরা নর্দমার ধারে ওই কালো প্লাস্টিকের ওপর।
    • সেই প্লাস্টিক খুলতেই পর্দাফাঁস।  উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায় ফের বড়সড় অস্ত্রভাণ্ডারের হদিস পেল বীজপুর থানার পুলিশ।

    বিস্তারিত পড়ুন: নর্দমার মধ্যে কালো প্লাস্টিক, ভিতরে ঠাসা ময়লা, দুঁদে কর্তার নজরে যা পড়ল…

  • 05 Aug 2026 09:56 AM (IST)

    Abhishek Banerjee: অভিষেকের বিদেশযাত্রা নিয়ে আজ হাইকোর্টে শুনানি

    • চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
    • এই নিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে অনুমতি না পেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন।
    • সুপ্রিম কোর্ট মামলাটি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে। সাত দিনের মধ্যে হাইকোর্টকে সিদ্ধান্ত জানাতে বলেছে।
    • আজ (বুধবার) হাইকোর্টে অভিষেকের আবেদনের শুনানির সম্ভাবনা।
    • হাইকোর্ট অভিষেককে বিদেশযাত্রার অনুমতি দেয় কি না, সেটাই দেখার।

Published On - Aug 05,2026 9:52 AM

Follow Us