AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এত লুকিয়েও লাভ হল না, ফাঁস হয়ে গেল শ্রাবন্তীর অদেখা ভিডিয়ো!

Srabanti Chatterjee: কিছু দিন আগেই কলকাতায় এক প্রস্থ শুট হয়েছে এই ছবির। আদপে বাংলার কাস্ট নিয়ে তৈরি হলেও এই ছবি প্যান ইন্ডিয়া মুক্তি পাবে।

এত লুকিয়েও লাভ হল না, ফাঁস হয়ে গেল শ্রাবন্তীর অদেখা ভিডিয়ো!
শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
| Edited By: | Updated on: Feb 01, 2024 | 10:04 PM
Share

পুরো ব্যাপারটা নিয়ে তাঁরা ছিলেন স্পিকটি নট। টিভিনাইন বাংলা পরিচালক শুভ্রজিৎ মিত্রের সঙ্গে যোগাযোগ করে তিনি জানিয়েছিলেন, এই মুহূর্তে তাঁর ম্যাগনাম ওপাসের শুটের কোনও ছবি ঠাই পাবে না সামাজিক মাধ্যমে। কিন্তু এ কী! ফাঁস হয়ে গেল ভিডিয়ো। এই মুহূর্তে টিম ‘দেবী চৌধুরানি’ শুটিং করছেন পুরুলিয়াতে। সেখান থেকেই এক পাপারাৎজি অ্যাকাউন্টে ফাঁস হয়ে গেলে ওই ছবির ‘বিটিএস’ অর্থাৎ বিহাইন্ড দ্য সিন। আলতা পরা পায়ের ছবি, পাহাড়ি ঝর্ণার ছবি সবই ধরা পড়ল সেই ভিডিয়োতে।

কিছু দিন আগেই কলকাতায় এক প্রস্থ শুট হয়েছে এই ছবির। আদপে বাংলার কাস্ট নিয়ে তৈরি হলেও এই ছবি প্যান ইন্ডিয়া মুক্তি পাবে। শুধু তাই নয় বঙ্কিমচন্দ্রের কাল্ট উপন্যাসকে কেন্দ্র করে তৈরি এই ছবির বাজেটও যে কোনও বাংলা ছবির বাজেটের থেকে বহুগুণ এগিয়ে। প্রযোজকও এ দেশের নন। সব মিলিয়ে জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক শুভ্রজিতের এটি যে ড্রিম প্রজেক্ট হতে চলেছে তা বোধহয় বলার অপেক্ষা রাখে না।

এই ছবির জন্য ঘোড়ায় চড়া, তলোয়ার চালানো শিখেছেন শ্রাবন্তী। শুধু তাই নয়, ওজনও ঝরিয়েছেন অনেকটাই। তবে দিনের শেষে জনতাই জনার্দন। উপন্যাস নিয়ে ছবি করলে চুলচেরা বিশ্লেষণ হয়েই থাকে। দিনের শেষে দর্শকের কাছে এই ছবি কতটা মনোগ্রাহী হয়ে ওঠে এখন সেটাই দেখার।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা