AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাত পোহালেই ছুটি! ঠিক কী হয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের? জানালেন ডাক্তার

সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল অর্থাৎ ২০ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন পরিচালক। আপাতত তাঁকে বেশকিছু খাদ্যনিয়ম এবং জীবনযাত্রায় পরিবর্তন মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। 

রাত পোহালেই ছুটি! ঠিক কী হয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের? জানালেন ডাক্তার
| Edited By: | Updated on: Apr 19, 2025 | 8:07 PM
Share

শুক্রবার গভীর রাতে শরীর খারাপ হয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। তাঁর মাথা ঘুরছিল, শরীরে অস্বস্তি অনুভব করেন। তারপরই তাঁকে ভর্তি করা হয়েছে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিকভাবে অনেকেই মনে করেছিলেন, হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে শনিবার বেলা গড়াতেই চিকিৎসকরা নিশ্চিত করেছেন, সৃজিতের হার্ট একেবারেই সুস্থ এবং সমস্ত মেডিক্যাল রিপোর্টও স্বাভাবিক।

চিকিৎসকদের মতে, সৃজিত ভুগছেন ‘জিইআরডি’ (গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজ়িজ়) নামক একটি হজমজনিত রোগে। এই অসুখে গলা ও বুক জ্বালা করে এবং শ্বাসকষ্টও হতে পারে। এই উপসর্গগুলি অনেক সময় হৃদরোগের মতোই মনে হয়। বর্তমানে সৃজিত রয়েছেন চিকিৎসক শুভানন রায়ের তত্ত্বাবধানে। চিকিৎসকদের মতে, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল অর্থাৎ ২০ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন পরিচালক। আপাতত তাঁকে বেশকিছু খাদ্যনিয়ম এবং জীবনযাত্রায় পরিবর্তন মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

যে হাসপাতালে ভর্তি রয়েছেন পরিচালক, সেখানেই ‘কিলবিল সোসাইটি’ ছবির শুটিং করেছিলেন তিনি। এই ছবি মুক্তি পেয়েছে পয়লা বৈশাখে। শনিবার আর রবিবার পরিচালকের সিনেমা হলে গিয়ে দর্শকদের সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু শরীর খারাপের কারণে শনিবারের সিনেমা হলে যাওয়া বাতিল করতে হয়েছে। রবিবার হাসপাতাল থেকে ছাড়া পাবেন কিনা পরিচালক, সেই দিকে নজর রাখতে হবে। সামনেই নতুন নাটকে অভিনয় করবেন সৃজিত। সুস্থ হয়েই সেই নাটকের রিহার্সাল শুরু করে দেবেন।

প্রসঙ্গত, এই বছর দু’টো ছবি মুক্তি পেয়েছে সৃজিতের পরিচালনায়। জানুয়ারি মাসে মুক্তি পেয়েছে ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। পয়লা বৈশাখে মুক্তি পেল ‘কিলবিল সোসাইটি’। জুন মাস থেকে ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং শুরু করবেন পরিচালক। টলিপাড়ায় সৃজিতের শরীর খারাপের খবর ছড়িয়ে পড়তেই দুশ্চিন্তার ভাঁজ প্রায় সকলের কপালে। শনিবার দিনভর পরিচালকের শরীরের খোঁজ নিতে অনেক নামী মুখই পৌঁছে যায় হাসপাতালে।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা