AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১৬ দিন পর ‘মেয়ের’ সঙ্গে আলাপ করালেন সৃজিত, ছবি দেখেছেন?

Srijit Mukherjee: সৃজিতের মেয়ের নামের সঙ্গে পুরাণের কিন্তু রয়েছে এক গভীর যোগ। মহাভারতে উল্লিখিত এই চরিত্রের সঙ্গে বিয়ে হয়েছিল অর্জুনের। সৃজিতের উলুপির বয়স এই মুহূর্তে ১১ মাস।

১৬ দিন পর 'মেয়ের' সঙ্গে আলাপ করালেন সৃজিত, ছবি দেখেছেন?
সৃজিত মুখোপাধ্যায়।
| Updated on: Mar 08, 2024 | 6:27 PM
Share

কেটেছে ১৬টা দিন। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘মেয়ে’ কেমন দেখতে হয়েছে তা নিয়ে আগ্রহ ছিল সকলেরই। অবশেষে সামনে এল তার ছবি। সামনে আনলেন খোদ সৃজিত মুখোপাধ্যায়ই। মেয়ের নাম রেখেছেন তিনি উলুপি– এ কথা এতদিনে সকলেই জেনে গিয়েছেন। মেয়ে যে ‘মানুষ’ নয়, তাও জানা তাঁর ভক্তদের। সে আদপে ‘নাগকন্যা’– কেরলের পাইথন। যাকে ‘দত্তক’ নিয়েছেন পরিচালক। বিছানায় আদরে-আরামে বহাল তবিহতে রয়েছে সে। উলুপির ছবি শেয়ার করে সৃজিত লিখেছেন, “তুই হেসে উঠলেই, সূর্য লজ্জা পায়”। সাপের হাসি! কবীর সুমনকে ধার করে পরিচালক জানিয়েছেন ভালবাসা।

সৃজিতের মেয়ের নামের সঙ্গে পুরাণের কিন্তু রয়েছে এক গভীর যোগ। মহাভারতে উল্লিখিত এই চরিত্রের সঙ্গে বিয়ে হয়েছিল অর্জুনের। সৃজিতের উলুপির বয়স এই মুহূর্তে ১১ মাস। ভাবতেই পারেন, সাপকে বাড়িতে এভাবে নিয়ে আসা রাখা আদপে কি আইনসম্মত? এর আগে সৃজিত জানিয়েছিলেন, আইনি সব নিয়ম মেনেই উলুপিকে বাড়ি এনেছেন তিনি। ছোট থেকেই তাঁর ইচ্ছে ছিল সাপ পোষার। অবশেষে, কাঠখড় পুড়িয়ে সম্ভব হয়েছে তা। ব্যস্ত শিডিউলের মাঝে উলুপিকে সময় দিতে কিন্তু মোটেও ভুলে যাচ্ছেন না তিনি।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন