AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: ‘I Love You লেখা দেখেই ভেবেছিলি…’, নন্দিনীর প্ল্যান ফাঁস হতেই কী জবাব দিলেন সৃজলা?

Srijla Guha comeback: বিগ বস বাংলার ঘরে সৃজলা গুহর কামব্যাক হয়েছে। শনিবার দাদার দরবারে সঞ্চালক সৌরভ গাঙ্গুলির সামনে হাসপাতালের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। অনুশোচনায় কেঁদে ফেলেছেন নন্দিনী দত্তও। ঠিক কী কী ঘটেছে?

Bigg Boss Bangla: 'I Love You লেখা দেখেই ভেবেছিলি...', নন্দিনীর প্ল্যান ফাঁস হতেই কী জবাব দিলেন সৃজলা?
কী ঘটেছিল?
| Updated on: Sep 28, 2026 | 11:22 AM
Share

টেলিভিশনের পর্দায় এখন টানটান উত্তেজনা। বিগ বস বাংলার (Bigg Boss Bangla) ঘরে ফিরেছেন সৃজলা গুহ (Srijla Guha)। আর তাঁর ফেরার সঙ্গেই যেন বদলে গিয়েছে গোটা বাড়ির সমীকরণ। শনিবার ‘দাদার দরবার’-এ মুখোমুখি হয়েছেন সৃজলা ও নন্দিনী দত্ত (Nandini Dutta)। সঞ্চালক সৌরভ গাঙ্গুলির সামনে নিজের যন্ত্রণার কথা বলতে গিয়ে রীতিমতো কেঁদে ফেলেছেন সৃজলা। আর সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারেননি নন্দিনীও।

সৃজলার চোট নিয়ে দর্শক মহলে কম জলঘোলা হয়নি। খেলার মাঝে নন্দিনীর ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। শনিবার সৌরভ যখন তাঁকে সেদিনের ঘটনা নিয়ে বলতে বলেছেন, তখন গলা ধরে এসেছে সৃজলার। তিনি জানিয়েছেন, “পাঁচদিন হাসপাতালে থাকার পর…সারা শরীরে ১০০টা সূঁচ ফুটিয়েছে।”

হাসপাতালের দিনগুলোর কথা মনে করে তিনি আরও বলেছেন, “ঘোড়াটাকে সামনের দিকে আছাড় মারা হয়েছিল। আমায় রোজ ড্রেসিং করতে হয়। আমি পাঁচদিন একা একটা অচেনা শহরে, যেখানে আমি কারওর সঙ্গে কথা বলতে পারিনি। একা বসে কাতরেছি। এরকমটা যেন আমার শত্রুর সঙ্গেও‌ না হয়।”

সৃজলার এই অবস্থার জন্য সোশাল মিডিয়ায় অনেকেই নন্দিনীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এমনকি তাঁকে বয়কটের ডাকও উঠেছে নেটমাধ্যমে। এর আগে নন্দিনীর টিমের পক্ষ থেকে সাফাই দেওয়া হয়েছিল যে, কাজটি তিনি ইচ্ছাকৃতভাবে করেননি। তবুও তাঁর গেম প্ল্যান নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই।

তবে শনিবার সৃজলার মুখে সবটা শুনে হাউহাউ করে কেঁদে ফেলেছেন নন্দিনী। রাজবীরের কাছে কাঁদতে কাঁদতে তিনি বলেছেন, “আমার জন্য কারোর এমন ক্ষতি হবে ভাবিনি। ওর এত ব্যথা লেগেছে? এটা তো শুধু বিগ বসের ঘরে নয়, সারা জীবনের জন্য আমার অভিশাপ হয়ে থেকে গেল।”

নন্দিনী নিজের ভুল বুঝলেও তাঁকে ‘ফাইনাল ওয়ার্নিং’ দিতে ভোলেননি সৌরভ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শেষ বিচার করবেন দর্শকই। অন্যদিকে, সৃজলার কষ্টে সামিল হয়েছেন বাকি প্রতিযোগীরাও। সোনামণি থেকে শুরু করে ভরত কল, সকলেরই চোখে জল চলে এসেছে। সৃজলাকে দেখে কেঁদে ভাসিয়েছেন দুর্নিবার। তিনি আক্ষেপ করে জানিয়েছেন যে, তিনিই সৃজলাকে আগলে রাখতে পারেননি।

শুধু ফেলে দেওয়াই নয়, সৃজলাকে ঘোড়া থেকে নামানোর জন্য আরও এক ভয়ংকর ছক কষেছিলেন নন্দিনী। তিনি পরিকল্পনা করেছিলেন, সৃজলার সামনে তাঁর অত্যন্ত ব্যক্তিগত একটি কার্ড বের করবেন এবং সেটি ছিঁড়ে ফেলার ভয় দেখিয়ে তাঁকে ঘোড়া থেকে নামতে বাধ্য করবেন। পরে অবশ্য নন্দিনী সৃজলার কাছে এসে নিজের আচরণের জন্য সাফাই দেন। তিনি বলেন, “কার্ডটা বের করা আমার উচিত হয়নি। আমি কার্ডটা পুরো খুলে পড়িওনি। আমি দেখলাম উপরে ‘ডিয়ার বেস্টি’ লেখা, তাই বুঝলাম ওটা কোনও বয়ফ্রেন্ডের লেখা কার্ড নয়।” এর উত্তরে সৃজলা সরাসরি বলেন, “সত্যি কথা বল, ‘আই লাভ ইউ’ লেখা দেখে তুই ভেবেছিলি ওটা অবশ্যই বয়ফ্রেন্ডের লেখা কার্ড!” এরপর আবেগপ্রবণ হয়ে সৃজলা আরও যোগ করেন, “যখন তুই ভেবেছিলি ওটা আমার বয়ফ্রেন্ডের লেখা কার্ড, তাহলে তো তোর আরওই খোলা উচিত হয়নি নন্দিনী। সব থেকে বেশি কষ্টকর কী শুনবি? আমি চিঠিটা একবারও পড়িনি। যেদিন খুব কষ্ট পাব সেদিন চিঠিটা পড়ব, তোকে বলেছিলাম। ক্যাপ্টেন্সির জন্য তুই এটা করলি? ভালোবেসে চাইলে জীবনও দিয়ে দিতাম তোর জন্য।”

এবার দেখার, এই টানাপোড়েন ভুলে সৃজলা কি সত্যিই ক্ষমা করতে পারবেন নন্দিনীকে? দর্শকের মনই বা কতটা গলবে? গেমের মোড় এবার কোন দিকে ঘোরে, সেদিকেই নজর রয়েছে সকলের।

Follow Us