AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বারাণসী’-র শুটিংয়ে আন্টার্কটিকায় মহেশ বাবু-প্রিয়াঙ্কা?

ট্রেলার এবং টিজার থেকে যা জানা গেছে, তাতে ‘বারাণসী’ হতে চলেছে এক রোমহর্ষক টাইম-ট্রাভেলিং অ্যাডভেঞ্চার। ছবির গল্প অনুযায়ী, ২০২৭ সালে একটি বিশাল গ্রহাণু আছড়ে পড়বে পৃথিবীতে। সেই মহাজাগতিক সংঘর্ষের ফলে বরফের নিচে চাপা পড়ে যাবে এক প্রাচীন সভ্যতা।

‘বারাণসী’-র শুটিংয়ে আন্টার্কটিকায় মহেশ বাবু-প্রিয়াঙ্কা?
| Updated on: Mar 02, 2026 | 6:08 PM
Share

এসএস রাজামৌলি মানেই অসম্ভবকে সম্ভব করা। ‘বাহুবলী’ বা ‘RRR’-এর পর এবার তিনি যা করতে চলেছেন, তা ভারতীয় সিনেমার ইতিহাসে আগে কখনও ঘটেনি। মহেশ বাবু এবং প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে রাজামৌলি পাড়ি দিচ্ছেন একেবারে পৃথিবীর শেষ প্রান্ত আন্টার্কটিকায়! ‘বারাণসী’ ছবিটি নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এই প্রথমবার আন্টার্কটিকায় হবে ভারতীয় ছবির শুটিং।

খবরটি কিন্তু হুট করে আসেনি। প্রিয়াঙ্কা চোপড়া এবং মহেশ বাবুর মধ্যে সোশ্যাল মিডিয়ায় এক মজার আলাপচারিতার মাধ্যমেই বিষয়টি ফাঁস হয়। হলিউড অ্যাকশন ছবি ‘দ্য ব্লাফ’-এ প্রিয়াঙ্কার পারফরম্যান্সের প্রশংসা করে টুইট করেছিলেন মহেশ বাবু। তার উত্তরে প্রিয়াঙ্কা লেখেন, “ধন্যবাদ বন্ধু। তোমার সঙ্গে আন্টার্কটিকায় দেখা হচ্ছে!” ব্যস, এই এক লাইনেই জল্পনার অবসান ঘটে। নিশ্চিত হয়ে যায় যে, রাজামৌলির টিমের পরবর্তী গন্তব্য দক্ষিণ মেরু।

ট্রেলার এবং টিজার থেকে যা জানা গিয়েছে, তাতে ‘বারাণসী’ হতে চলেছে এক রোমহর্ষক টাইম-ট্রাভেলিং অ্যাডভেঞ্চার। ছবির গল্প অনুযায়ী, ২০২৭ সালে একটি বিশাল গ্রহাণু আছড়ে পড়বে পৃথিবীতে। সেই মহাজাগতিক সংঘর্ষের ফলে বরফের নিচে চাপা পড়ে যাবে এক প্রাচীন সভ্যতা। সেই রহস্যের সন্ধানেই রাজামৌলি তাঁর নায়ক-নায়িকাকে নিয়ে যাবেন আন্টার্কটিকার রস আইস সেলফ-এর মতো দুর্গম সব এলাকায়। হাড়কাঁপানো ঠান্ডায় শুটিং করাটা টিমের জন্য এক মস্ত চ্যালেঞ্জ হতে চলেছে।

এখনও পর্যন্ত বিশ্বজুড়ে হাতেগোনা মাত্র ৫টি সিনেমার শুটিং আন্টার্কটিকায় হয়েছে, যার মধ্যে ‘দ্য থিং’ বা ‘এইট বিলো’র মতো কালজয়ী সব ছবি রয়েছে। ষষ্ঠ সিনেমা এবং প্রথম ভারতীয় প্রজেক্ট হিসেবে সেই তালিকায় নাম লেখাতে চলেছে ‘বারাণসী’। জিম্বাবোয়ের জঙ্গল এবং আফ্রিকার তৃণভূমিতে শুটিং শেষ করে এবার বরফরাজ্যে পা রাখছেন রাজামৌলি। তবে সবটাই প্রিয়াঙ্কার মহেশের কথোপকথন থেকেই জানা গিয়েছে। টিম কোনও অফিসিয়াল ঘোষণা এখনও করেনি।

সম্প্রতি একটি টক শো-তে প্রিয়াঙ্কা জানিয়েছেন, ইতিমধ্যেই ১৪ মাসের কাজ শেষ হয়েছে। আরও অন্তত ৬ মাসের শুটিং বাকি। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের এপ্রিলেই বড় পর্দায় রাজামৌলির এই ছবি দেখতে পাবেন দর্শকরা। সিনেমার বাজেট থেকে শুরু করে লোকেশন— সব মিলিয়ে ‘বারাণসী’ যে বক্স অফিসের সব রেকর্ড ওলটপালট করতে আসছে, তা বলাই বাহুল্য।