প্রায় ১২০০ কোটি টাকা বাজেট ‘বারাণসী’-র! তারকাদের বাজেট শুনলে চোখ কপালে উঠবে

সবচেয়ে বড় অঙ্কটি অবশ্য মহেশ বাবুর। জানা যাচ্ছে, তিন বছরের জন্য তাঁর নির্দিষ্ট পারিশ্রমিক প্রায় ১৫০ কোটি টাকা। এর সঙ্গে ছবির লাভের ২০ শতাংশ ভাগও থাকতে পারে। সব মিলিয়ে তাঁর মোট আয় ২৫০ কোটির গণ্ডি ছুঁতে পারে বলেই মনে করা হচ্ছে।

প্রায় ১২০০ কোটি টাকা বাজেট বারাণসী-র! তারকাদের বাজেট শুনলে চোখ কপালে উঠবে

Feb 12, 2026 | 6:28 PM

পরিচালক এস এস রাজামৌলির নতুন ছবি ‘বারাণসী’ নিয়ে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে। মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও পৃথ্বীরাজ সুকুমারনের মতো তারকারা একসঙ্গে একই ছবিতে, তাই এই ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ছবি প্রেমীরা। ২০২৭ এ ছবি মুক্তি। তবু এই ছবিকে ঘিরে কৌতূহলের শেষ নেই।

সবচেয়ে বড় চমক ছবির বাজেট। বিজ্ঞাপন বাদ দিয়ে প্রায় ১২০০ কোটি টাকা খরচে তৈরি হচ্ছে ‘বারাণসী’। ‘রামায়ণ’-এর পর এটিই হতে পারে দেশের দ্বিতীয় সর্বাধিক ব্যয়বহুল ছবি।

রাজামৌলি নিজেই জানিয়েছেন, তাঁর প্রায় সব কাজেই ভারতীয় মহাকাব্যের প্রভাব থাকে। ‘বারাণসী’-ও রামায়ণের একটি নির্দিষ্ট ঘটনার অনুপ্রেরণায় তৈরি ছবি। তবে পুরো রামায়ণের গল্প না জানলেও নাকি সমস্যা হবে না। পরিচালক বলেছেন, চরিত্রগুলোর অনুভূতি বুঝতে পারলেই দর্শক ছবির মাহাত্ম বুঝতে পারবেন।
স্টার কাস্ট নিয়ে ছবি, তাই তারকাদের পারিশ্রমিক শুনলে চমকে যাবেন। শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কা চোপড়া এই ছবির জন্য প্রায় ৩০ কোটি টাকা নিচ্ছেন। পৃথ্বীরাজ সুকুমারন সাধারণত ৪ থেকে ১০ কোটির মধ্যে পারিশ্রমিক নেন। ‘বারাণসী’-তে তাঁর পারিশ্রমিক ১০ কোটিরও বেশি হতে পারে বলে জানা গিয়েছে। সবচেয়ে বড় অঙ্কটি অবশ্য মহেশ বাবুর। জানা যাচ্ছে, তিন বছরের জন্য তাঁর নির্দিষ্ট পারিশ্রমিক প্রায় ১৫০ কোটি টাকা। এর সঙ্গে ছবির লাভের ২০ শতাংশ ভাগও থাকতে পারে। সব মিলিয়ে তাঁর মোট আয় ২৫০ কোটির গণ্ডি ছুঁতে পারে বলেই মনে করা হচ্ছে।

পরিচালক এস এস রাজামৌলি নাকি এই ছবির জন্য আলাদা করে পারিশ্রমিক নিচ্ছেন না। বরং লাভের অংশীদার হবেন। সাধারণত তিনি একটি ছবির জন্য প্রায় ২০০ কোটি টাকা পর্যন্ত উপার্জন করেন বলে শোনা যায়।
ছবি বাজেট, কাস্ট, প্রেক্ষাপট, সব কিছুই দর্শকদের প্রত্য়াশা বাড়িয়ে দিয়েছে অনেক গুণ। রাজামৌলি কি আবার ইতিহাস গড়বেন? সেই উত্তর পেতে অপেক্ষা করতে হবে ২০২৭ পর্যন্ত।