AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হাতে সূচ ফোটার দাগ, মৌনীকে দেখতে শুভশ্রী ছুটলেন মুম্বই, কী হয়েছে?

সম্প্রতি শুভশ্রী গঙ্গোপাধ্যায় পৌঁছে গিয়েছেন মুম্বই। তারপর অভিনেত্রী মৌনী রায় একটা ছবি পোস্ট করে, তাঁর কষ্টের কথা জানালেন। কয়েক দিন আগে মৌনী পৌঁছেছিলেন এক রেস্তোরাঁয়। সেখান থেকে বেরিয়ে আসার সময়ে গাড়িতে তাঁর ছবি তোলার চেষ্টা করেন ফটোগ্রাফাররা। বিরাট রেগে যান মৌনী।

হাতে সূচ ফোটার দাগ, মৌনীকে দেখতে শুভশ্রী ছুটলেন মুম্বই, কী হয়েছে?
| Updated on: Jul 16, 2026 | 12:31 PM
Share

সম্প্রতি শুভশ্রী গঙ্গোপাধ্যায় পৌঁছে গিয়েছেন মুম্বই। তারপর অভিনেত্রী মৌনী রায় একটা ছবি পোস্ট করে, তাঁর কষ্টের কথা জানালেন। কয়েক দিন আগে মৌনী পৌঁছেছিলেন এক রেস্তোরাঁয়। সেখান থেকে বেরিয়ে আসার সময়ে গাড়িতে তাঁর ছবি তোলার চেষ্টা করেন ফটোগ্রাফাররা। বিরাট রেগে যান মৌনী। তারপর সমাজ মাধ্যমে পোস্ট দেন, ”আমি কাউকে ছবি তোলার জন্য ডাকিনি”। মৌনীকে নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। কেউ বলছেন বিয়ে ভাঙার পর মৌনী বিপর্যস্ত। আর সমাজ মাধ্যমে কিছুজন লিখেছেন, ”দিশা পাটানির সঙ্গে মৌনীর সম্পর্কের জেরে ভেঙেছে বিয়ে।”

এবার শুভশ্রীর সঙ্গে ছবি দিয়ে মৌনী লিখলেন, ”শুভশ্রীর কাছে আমি কৃতজ্ঞ। ওঁকে আসতে বললাম। দশ মিনিটে টিকিট বুক করল, নিজের ঘর, বাচ্চাদের ছেড়ে মুম্বই চলে এলো। আমার হাতে আপনারা যেসব দাগ দেখছেন, সেগুলো সূচ ফোটানোর, এর সঙ্গে মদের কোনও যোগ নেই। আপনারা যেটা করছেন সেটাই করুন, মিডিয়ার খারাপ কিছু লোকজন।” এ কথা লিখে মৌনী কর্মা শব্দটা জুড়ে দিয়েছেন। বোঝাতে চেয়েছেন, মিডিয়ার কিছু লোকজন তাঁদের কর্মের ফল পাবেন। শুভশ্রী এ কথা পড়ে, মৌনীকে তাঁর ভালোবাসার কথা জানিয়েছেন। তবে মিডিয়ার উপর মৌনী কেন এত রেগে গিয়েছেন, তা এখনও বোঝা যাচ্ছে না।

এর মধ্যে সমাজ মাধ্যমে মৌনীকে নিয়ে বিতর্ক আরও বাড়ছে। একজন লিখেছেন, ”আপনার বিয়ে ভেঙেছে বুঝেছি। কিন্তু দিশার সঙ্গে বন্ধুত্বও কি ভেঙে গেল?” আর একজন লিখেছেন, ”শুভশ্রী কি এবার দিশার জায়গা নেবেন?” অনেকে আবার মৌনীর দ্রুত সুস্থতা কামনা করেছেন।

Follow Us