কথা ফুটেছে শুভশ্রী কন্যা ইয়ালিনির, মেয়ের কাণ্ড ফাঁস করলেন নায়িকা
Subhashree-Yalini: আর মাত্র একটা সপ্তাহ। তার পরেই এক বছরে পা দেবে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়ের আদরের রাজকন্যা ইয়ালিনি চক্রবর্তী। মেয়ে হওয়ার পর থেকে প্রথম কয়েক মাস গোপনীয়তা রাখারই চেষ্টা করেছিলেন তারকা দম্পতি। সেপ্টেম্বরে ছেলে ইউভানের জন্মদিনে প্রথমবার মেয়েকে প্রকাশ্যে আনেন তাঁরা।

আর মাত্র একটা সপ্তাহ। তার পরেই এক বছরে পা দেবে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়ের আদরের রাজকন্যা ইয়ালিনি চক্রবর্তী। মেয়ে হওয়ার পর থেকে প্রথম কয়েক মাস গোপনীয়তা রাখারই চেষ্টা করেছিলেন তারকা দম্পতি। সেপ্টেম্বরে ছেলে ইউভানের জন্মদিনে প্রথমবার মেয়েকে প্রকাশ্যে আনেন তাঁরা। এখন সে আস্তে আস্তে দাঁড়াতে শিখেছে।
টলমল পায়ে বাড়ির এদিক থেকে ওদিক ঘুরে বেড়ায়। সেই সঙ্গে দাদা তো আছেই। দুই ছেলে-মেয়ের দুষ্টুমিতে এখন যেন তোলপাড় চক্রবর্তী বাড়ি। ভাই-বোন সারাদিন কিছু না কিছু খুনসুটি করতেই থাকে। রাজ-শুভশ্রীর পুত্র, কন্যা বাড়িতে ঠিক কী কী করে থাকে সেই ঝলকই পাওয়া গেল। একটি মিষ্টি ভিডিয়ো পোস্ট করলেন নায়িকা। অভিনেত্রী নিজের শুটিং না থাকলে বাড়ির বাইরে কিছুতেই যেতে চান না। সন্তানদের নিয়েই কেটে যায় তাঁর দিন।
View this post on Instagram
এদিন যে ভিডিয়োটি নায়িকা পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে ইয়ালিনি ধীরে ধীরে কথা বলতে শিখেছে। পরিবারের সদস্যদের চিনতে শিখছে। ভিডিয়োতে শোনা যাচ্ছে শুভশ্রী বলছেন “বলো দাদা”। মায়ের কথা শুনে লক্ষ্মী মেয়ের মতো দাদার কাছে এগিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে আদুরে ভাবে বলছে “দাদা….দাদা…।” মেয়ের কাণ্ড দেখে হেসে পাগল নায়িকা। বোনকেও আদরে ভরিয়ে দিচ্ছে ছোট্ট ইউভান। ভাই-বোনের যে বন্ধুত্ব জমে ক্ষীর তা বেশ বোঝা গেল নায়িকার ভিডিয়োয়। ৩০ নভেম্বর এক বছরে পা দেবে ইয়ালিনি। মেয়ের প্রথম বছর জন্মদিনে কি বিশেষ কিছু পরিকল্পনা করেছেন রাজ-শুভশ্রী? সবটাই ক্রমশ প্রকাশ্য।
